Author
২০ অগাস্ট ২০২৬, ২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোহনগঞ্জে গৃহবধূর মৃত্যুর বিচারের দাবীতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা : নেত্রকোনার মোহনগঞ্জে মুন্নী আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করে তাঁর স্বামীসহ মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বুধবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের সোনারামপুর গ্রামে মোহনগঞ্জ-সমাজ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার দুই শতাধিক মানুষ অংশ নেন।

নিহত মুন্নী আক্তার উপজেলার সোনারামপুর গ্রামের ইদ্রিছ মিয়ার মেয়ে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট দিবাগত রাতে উপজেলার কয়ড়াপাড়া গ্রামে স্বামীর বাড়ির একটি কক্ষ থেকে মুন্নী আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর তাঁর স্বামী সোহাগ মিয়াসহ শ্বশুরবাড়ির কয়েকজন সদস্য পালিয়ে যান বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এ ঘটনায় ১২ আগস্ট মুন্নীর বাবা ইদ্রিছ মিয়া বাদী হয়ে মোহনগঞ্জ থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা করেন। মামলায় মুন্নীর স্বামী সোহাগ মিয়া, শ্বশুর-শাশুড়িসহ সাতজনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রায় তিন বছর আগে কয়ড়াপাড়া গ্রামের সোহাগ মিয়ার সঙ্গে মুন্নীর বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে স্বামী, শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সদস্যরা মুন্নীকে নির্যাতন করতেন বলে তাঁরা দাবি করেন। তাঁদের অভিযোগ, ১০ আগস্ট রাতে মুন্নীকে হত্যার পর তাঁর মরদেহ বিছানায় রেখে স্বামীসহ পরিবারের সদস্যরা পালিয়ে যান।

বক্তারা আরও বলেন, এ ঘটনায় মামলা হওয়ার পরও আসামিরা এলাকায় ঘোরাফেরা করছেন বলে তাঁরা জানতে পেরেছেন। তাঁদের দ্রুত গ্রেপ্তার করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

নিহত মুন্নীর বাবা ইদ্রিছ মিয়া গণমাধ্যমকে বলেন, যৌতুকের জন্য নির্যাতনের পর তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তিনি মনে করেন। মামলা করার পরও আসামিরা এলাকায় ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও দাবি করেন, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হিসেবে আসামিপক্ষ তাঁদের বিরুদ্ধে থানায় লুটপাটের অভিযোগ করেছে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন মুন্নীর মা নুরজাহান আক্তার, সোনারামপুর গ্রামের বাসিন্দা মনি আক্তার, শিউলি আক্তার, ইউপি সদস্য শাহ আলম, মো. কাউসার মিয়া, নিহতের ভাই মো. আনিছ মিয়া, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জুলহাস উদ্দিন, পৌর বিএনপির কোষাধ্যক্ষ মহসিন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জয়, জুলফিকার আহমেদ, এলাজ মিয়া, আদর আলী, মুখলেছ মিয়া ও রুমান কবিরসহ অনেকে।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মুন্নী আক্তারের মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এরপর প্রতিবেদন ও তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, মুন্নী আক্তারের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে। বর্তমানে ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দা

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

পানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যু

পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশ

শুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্স

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ

১০

খালিয়াজুরীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১১

মোহনগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

১২

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ গ্রেপ্তার ৪

১৩

কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

১৪

ঝিনাইগাতীতে জন্মাষ্টমী পালিত

১৫

সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন: তথ্য প্রতিমন্ত্রী

১৬

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৭

ভালুকায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

২০
শিরোনামঃ
পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দাধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রীজরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবাপানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যুপেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশশুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্সগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রীমিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীমপ্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ