Admin
১৫ জুন ২০২৫, ২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ আইসিইউতে করোনা আক্রান্ত রোগী, প্রস্তুত কোভিড ওয়ার্ড

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এতে নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। করোনা সংক্রমণের আশঙ্কায় নেওয়া হচ্ছে বাড়তি প্রস্তুতি।

জেলার গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির গত ৯ জুন করোনা ধরা পড়ে। বর্তমানে তিনি আইসিইউতে ভর্তি আছেন। তার করোনা পজিটিভ ধরা পড়েছে অ্যান্টিজেন পরীক্ষায়। তবে নিশ্চিত হওয়ার জন্য আরটিপিসিআর পরীক্ষা করা সম্ভব হয়নি রিএজেন্ট সংকটের কারণে।

হাসপাতাল সূত্রে জানা যায়, রিএজেন্ট কীট সঙ্কটে হাসপাতালের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যম আরটিপিসিআর বর্তমানে অচলাবস্থায় রয়েছে। এ অবস্থায় শুধু র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে নির্ভর করেই করোনা শনাক্ত করা হচ্ছে। বর্তমানে যে পরিমাণ র‌্যাপিড অ্যান্টিজেন কীট রয়েছে তাতে মাত্র ৩০০ জনের পরীক্ষা সম্ভব। আরটিপিসিআর ছাড়া কোভিডের শতভাগ নির্ভরযোগ্য শনাক্তকরণ সম্ভব নয়। স্বাস্থ্য অধিদপ্তরের কাছে কীট সরবরাহের জন্য অনুরোধ করা হয়েছে।

উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কায় কোভিড ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। বর্তমানে একজন আইসিইউতে রয়েছেন। তাকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও রোগীদের মাস্ক পরা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ বিষয়ে ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা জাগো নিউজকে বলেন, করোনার নতুন ঢেউ সৃষ্টি হতে পারে। এমন পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। তবে সবাইকে সচেতন থেকে মাস্ক পরে চলাফেরা করতে হবে। হাঁচি-কাশি দেওয়ার সময় দূরত্ব বজায় রাখতে হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফিসে নয়, রাজনৈতিক দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটবে ব্যালটে

১

পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

২

৯০ দিনের জ্বালানি মজুতের পরিকল্পনা বিপিসির

৩

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা

৪

আ’লীগের সহিংস কর্মকাণ্ড প্রশ্রয় দিলে বিরোধী দলকেও খেসারত দিতে হবে

৫

হিমাগারে আলুর স্তূপ, কেজিতে লোকসান ১১-১৪ টাকা

৬

ভালুকায় নদীতে ভাসমান সেই লাশের পরিচয় মিলেছে

৭

ত্রাণ প্রতি মন্ত্রীকে জড়িয়ে জামায়াত এমপি আমির হামজার মিথ্যা বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ

৮

গরুসহ ছিনতাই হওয়া পিকআপ উদ্ধার, গ্রেফতার ২

৯

. ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির দায়ে প্রতিষ্ঠানকে জরিমানা

১০

ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ অটোভ্যানসহ আটক ৬

১১

শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়িঘরে আগুন

১২

গফরগাঁওয়ে বীর নিবাস নির্মাণে অনিয়মের প্রতিকার চান মুক্তিযোদ্ধার মেয়ে

১৩

মগড়া খনন ও উদ্ধার: হয়রানির অভিযোগ নদীতীরবর্তী বাসিন্দাদের

১৪

কলমাকান্দায় জাতীয় সমবায় দিবসে সম্মাননা পেল ৫ প্রতিষ্ঠান ও ব্যক্তি

১৫

সুন্দরবনে নিখোঁজের দুদিন পর মর‌দেহ মিললো পর্যটকের

১৬

অফিস প্রাঙ্গণে কর্মচারীর বৌভাত, দাওয়াত খেলেন কর্মকর্তা-ইউএনও

১৭

ময়মনসিংহে ভবনের সংখ্যা ৫০ হাজার ছাড়াল, বাড়েনি সড়কের প্রশস্ততা

১৮

চালকলের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যুবক নিহত, আহত ১

১৯

খালিয়াজুরীতে গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

২০
শিরোনামঃ