Author
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজ বুকিং করে ৩ জনকে নিয়ে কর্মচারীর ইয়াবা সেবন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিবিদ গেস্ট হাউজে অভিযান চালিয়ে চার জনকে আটক করেছে পুলিশ। আটকদের কাছ থেকে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক চার জনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী ও তিন বহিরাগত রয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজের ৬ নম্বর কক্ষে প্রক্টরিয়াল বডিকে সঙ্গে নিয়ে এই যৌথ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা-পুলিশ।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, আটক কর্মচারীর নাম লাবিব হাসান মিথুন। তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি ব্যবসা ও বিতরণ বিভাগের তৃতীয় শ্রেণির কর্মচারী। আটক অন্য তিন বহিরাগত হলেন—সামিউল আলীম, সামিউল ইবনে আশিকুর রহমান ও সোয়াদ।

ঘটনাস্থলে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, পুলিশ কক্ষে প্রবেশ করলে অভিযুক্তরা মাদকদ্রব্য ধ্বংসের চেষ্টা চালান। তারা কিছু ইয়াবা বাথরুমের টয়লেটে ফ্লাশ করে ফেলে দেন। পরে সেখান থেকে চার থেকে পাঁচটি ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করে আলামত হিসেবে জব্দ করা হয়।

এ বিষয়ে কৃষিবিদ গেস্ট হাউসের অফিসার ইনচার্জ ড. অনিরুদ্ধ সরকার বলেন, ‘গেস্ট হাউসের ৬ নম্বর কক্ষটি ওই কর্মচারীর নামে বুকিং করা ছিল। কক্ষে অপরিচিত ব্যক্তিদের আনাগোনা ও সন্দেহজনক চলাফেরা দেখে স্টাফরা আমাকে জানান। পরে নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে প্রক্টরিয়াল বডিকে বিষয়টি জানানো হয়।’

তিনি আরও জানান, কক্ষটির ভেতর তীব্র উৎকট গন্ধ পাওয়া যায় এবং অবস্থানকারীদের আচরণও অস্বাভাবিক ছিল। পরবর্তীকালে তল্লাশি চালিয়ে বাথরুম থেকে আলামত উদ্ধার করে পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম জানান, রাত পৌনে ৮টার দিকে খবর পেয়ে প্রক্টরিয়াল টিম ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। হাতেনাতে আলামত উদ্ধারের পর পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার এসআই মাহবুব জানান, আটকদের থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের মধ্যে ৪ জনের পরিচয় মিলেছে

১

মাকে তাড়িয়ে শিশুকে ২ লাখ টাকায় বিক্রি: থানায় বাবার বিরুদ্ধে অভিযোগ

২

বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানে পেট্রোল ঢেলে আগুন, দোকানি দগ্ধ

৩

শ্রীবরদী সীমান্তে ভারতীয় প্রসাধনী সামগ্রীর বড় চালান উদ্ধার

৪

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের

৫

মাদকসেবনের ভিডিও ভাইরাল, এনসিপি নেতা বহিষ্কার

৬

ভৈরবে বসতঘরে আগুন, ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে

৭

নিয়মবহির্ভূত দায়িত্বের অবসান, মোহনগঞ্জে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান পদ

৮

আন্তর্জাতিক ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জে বিশ্বসেরা ৬-এ বাকৃবি

৯

ময়মনসিংহে বেড়েছে ডিম-বেগুন-কাঁচামরিচের দাম

১০

ময়মনসিংহে অনশনের পর মধ্যরাতে ২০ জনের নিয়োগপত্র, বঞ্চিত দুজন

১১

বাজিতপুরে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১২

কিশোরগঞ্জে আইনজীবীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ

১৩

পূর্বধলায় জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে

১৪

ফ্যামিলি ও কৃষক কার্ডে দুর্নীতি হলে নিজে মামলা করব: ডেপুটি স্পিকার

১৫

কেন্দুয়ায় সড়ক আলোকায়নে বৈদ্যুতিক খুঁটি স্থাপন কাজের উদ্বোধন

১৬

নালিতাবাড়ীতে স্বাস্থ্যসেবা ও যোগাযোগ উন্নয়নে নতুন উদ্যোগ

১৭

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউনিয়ন জামায়াত আমিরের বিরুদ্ধে মামলা

১৮

ময়মনসিংহে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

১৯

বিরোধীদের কর্মসূচির মুখে তৎপরতা বাড়াচ্ছে বিএনপি

২০
শিরোনামঃ
❮ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের মধ্যে ৪ জনের পরিচয় মিলেছে❮মাকে তাড়িয়ে শিশুকে ২ লাখ টাকায় বিক্রি: থানায় বাবার বিরুদ্ধে অভিযোগ❮বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানে পেট্রোল ঢেলে আগুন, দোকানি দগ্ধ❮শ্রীবরদী সীমান্তে ভারতীয় প্রসাধনী সামগ্রীর বড় চালান উদ্ধার❮কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের❮মাদকসেবনের ভিডিও ভাইরাল, এনসিপি নেতা বহিষ্কার❮ভৈরবে বসতঘরে আগুন, ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে❮নিয়মবহির্ভূত দায়িত্বের অবসান, মোহনগঞ্জে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান পদ❮আন্তর্জাতিক ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জে বিশ্বসেরা ৬-এ বাকৃবি❮ময়মনসিংহে বেড়েছে ডিম-বেগুন-কাঁচামরিচের দাম