Hasan
২৮ অক্টোবর ২০২৬, ১:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ময়মনসিংহে উৎসবমুখর আয়োজন

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ নগরীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে নগরীর হরিকিশোর রায় রোডে বিএনপির কার্যালয়কেন্দ্রিক এসব কর্মসূচির আয়োজন করে মহানগর যুবদল।

 

র‍্যালিতে ঢাক-ঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। র‍্যালিটি ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু। সভায় বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, শাহ শিব্বির আহম্মেদ ভুলু, এনামুল হক আকন্দ লিটন ও শামীম আজাদসহ অন্য নেতারা।

 

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক কর্মসূচির অংশ হিসেবে নগরীতে র‍্যালি করেন দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান রানা এবং মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন। আসন্ন কমিটিতে পদপ্রত্যাশী হিসেবে নিজেদের অবস্থান তুলে ধরতে তাঁরা এসব কর্মসূচি পালন করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এসব কর্মসূচিতেও বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল।

 

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা এবং মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ে পৃথক কর্মসূচি পালিত হয়।

 

কর্মসূচিতে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যুবদলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাঁরা দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং দেশের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল চার্জ দিতে গিয়ে ধরা পড়লেন বাবাকে হত্যার ঘটনায় পলাতক ছেলে

১

লুটপাটে দেশের স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্য মন্ত্রী

২

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী মালদ্বীপ : হাইকমিশনার

৩

ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধান মন্ত্রীর

৪

জাপানের জেবিআইসির গভর্নরের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশে কার্যালয় খোলার অনুরোধ

৫

নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

৬

কিশোরগঞ্জে ইমরান হত্যার জেরে উত্তাল প্যাড়াভাঙ্গা: অভিযুক্তের বাড়িতে আগুন, এলাকায় থমথমে পরিস্থিতি

৭

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক কর্মসূচি পালিত

৮

ময়মনসিংহে তিন দফায় ছুরিকাঘাতে সেলুন ব্যবসায়ীকে হত্যা

৯

বাবাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড, ১৪ বছর পর খালাস পেলেন ছেলে

১০

ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ জব্দ

১১

দুর্গাপুরে অটোরিকশার ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

১২

কবরস্থানের অভাবে বসতঘরেই বৃদ্ধের দাফন

১৩

সড়কবিহীন সেতু ঘিরে ভোগান্তি

১৪

ময়মনসিংহে হত্যা ও অপহরণ মামলায় গ্রেপ্তার ২

১৫

কেন্দুয়ায় সায়মা শাহজাহান একাডেমির নতুন সভাপতিকে বরণ

১৬

ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস উদ্যাপন

১৭

খালিয়াজুরীতে ভ্রাম্যমাণ আদালতে একজনের দণ্ড

১৮

ফুলপুরে ২০ বস্তা ডিএপি সার জব্দ

১৯

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ময়মনসিংহে উৎসবমুখর আয়োজন

২০
শিরোনামঃ
❮মোবাইল চার্জ দিতে গিয়ে ধরা পড়লেন বাবাকে হত্যার ঘটনায় পলাতক ছেলে❮লুটপাটে দেশের স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্য মন্ত্রী❮বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী মালদ্বীপ : হাইকমিশনার❮ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধান মন্ত্রীর❮জাপানের জেবিআইসির গভর্নরের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশে কার্যালয় খোলার অনুরোধ❮নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক❮কিশোরগঞ্জে ইমরান হত্যার জেরে উত্তাল প্যাড়াভাঙ্গা: অভিযুক্তের বাড়িতে আগুন, এলাকায় থমথমে পরিস্থিতি❮ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক কর্মসূচি পালিত❮ময়মনসিংহে তিন দফায় ছুরিকাঘাতে সেলুন ব্যবসায়ীকে হত্যা❮বাবাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড, ১৪ বছর পর খালাস পেলেন ছেলে