Admin
৮ জুলাই ২০২৫, ৯:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক খুন

ময়মনসিংহ নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরিফ মিয়া (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন।

রোববার সন্ধ্যা ৭টার দিকে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরিফ মিয়া ওই এলাকার আব্দুল কাদিরের ছেলে। ঘাতক ছিনতাইকারীর নাম সাখাওয়াত হোসেন সাগর। সে একই এলাকার সুরুজ আলী ছেলে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) শফিক উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পূর্ববিরোধের জেরে আরিফকে হত্যার ঘটনা ঘটে। আরিফের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নিহতের ভাতিজা দিদার বলেন, ‘গত মাসের ৯ জুন রাতে আমার চাচা আক্রাম হোসেন বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ছিনতাইকারী সাখাওয়াত হোসেন সাগর চাচার পথরোধ করে ছুরি ঠেকিয়ে ৩৫ হাজার টাকা ও একটি মোবাইল রেখে দেয়। বিষয়টি জানার পর ১১ জুন আমরা নিহত আরিফকে নিয়ে সাখাওয়াত হোসেনের বাড়িতে যাই। সেখানে গেলে সাখাওয়াত হোসেন সাগর আরিফকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিলে সে সুস্থ হয়ে উঠে।’
Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের নামে মিল, হাসপাতাল থেকে দুই নবজাতক বদল

যুবলীগের মিছিলের আগেই সেই ২৭ পুলিশ সদস্যের বদলির আদেশ স্বাক্ষরিত হয়

ঈদে মিলাদুন্নবী উদযাপনের ৬ উপায়

‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

নজরুলকে প্রভাবিত করার ক্ষমতা কারো ছিল না: আবদুল হাই শিকদার

ময়মনসিংহে অবৈধভাবে ৩২ হাজার কেজি সার মজুত, দুই বিক্রেতাকে জরিমানা

কলেজেশিক্ষার্থীর সনদ চুরি, ফেরত দিতে ২ লাখ টাকা দাবি

নালিতাবাড়ীতে পুকুরে মিলল দুই শিশুর মরদেহ

কিশোরী অপহরণ-ধর্ষণ মামলায় র‌্যাবের হাতে ২ জন আটক

১০

প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সালিশে ২০ হাজার টাকা জরিমানা

১১

ময়মনসিংহে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক আটক

১২

কেন্দুয়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

১৩

বারহাট্টায় নদে ডুবে যুবকের মৃত্যু

১৪

ইয়াবাসহ পুলিশের হাতে ১২ মামলার আসামি ধরা

১৫

সেবা-উন্নয়ন নিয়ে এক টেবিলে বিভাগের সব দপ্তর

১৬

শুধু গাছ লাগালে হবে না, রক্ষণাবেক্ষণেও এগিয়ে আসতে হবে: ডেপুটি স্পিকার

১৭

কৃষি ও ফ্যামিলি কার্ডে দুর্নীতি-অনিয়ম বরদাশত নয়: ডেপুটি স্পিকার

১৮

এক রাতেই নিঃস্ব সাবেক সেনা সদস্যের পরিবার

১৯

নালিতাবাড়ীতে দুই নারীর মরদেহ উদ্ধার

২০
শিরোনামঃ