Editor
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৯:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে গরুর মাংস কেজিতে বেড়েছে ৮০ টাকা, আকাশচুম্বী লেবুর দাম

ময়মনসিংহে গরুর মাংস কেজিতে বেড়েছে ৮০ টাকা, আকাশচুম্বী লেবুর দাম

আসন্ন রমজান ঘিরে ময়মনসিংহের বাজারে বেড়েছে মাংস, লেবু এবং শশাসহ বেশ কয়েকপ্রকার সবজির দাম। ব্রয়লার মুরগী কেজিতে ১৫টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮৫টাকা, গরুর মাংস কেজিতে বেড়েছে ৮০টাকা। আকাশচুম্বী লেবুর দাম, প্রতিহালি লেবু বিক্রি হচ্ছে ৪০ থেকে ১২০টাকা পর্যন্ত।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর সবচেয়ে বড় কাচাবাজার মেছুয়া বাজারে গিয়ে দেখা যায়, ব্রয়লার মুরগী প্রতি কেজি কোথাও ১৮০ এবং কোথাও ১৮৫ টাকা বিক্রি হচ্ছে। সংবাদকর্মী দেখে তড়িগড়ি করে ১৮৫ টাকার মুরগীর দাম নির্ধারণ করেন ১৮০টাকা। দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ ক্রেতারা।

মুরগী কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, গত ৪-৫ দিন আগেও ব্রয়লার মুরগী কেজি ১৭০ টাকা ছিল। আজ ১৮৫ টাকা বিক্রি হচ্ছে, কোথাও ১৮০টাকা। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এসব করছেন।

এসময় মুরগী ব্যবসায়ী রুস্তম আলী বোর্ডে লেখা চার্ট সংশোধন করে ব্রয়লার প্রতিকেজি মুরগী ১৮৫টাকার স্থলে ১৮০টাকা লিখেন। এসময় তিনি বলেন, মানুষের কাছে দাম একটু বেশি না চাইলে চলে না। তারা কোন না কোন ভাবে আমাদেরকে ৫-৭টাকা কম দিয়ে থাকেন।

আরেক ব্যবসায়ী মানিক মিয়া বলেন, শুধু ব্রয়লার মুরগী নয় দাম বেড়েছে সোনালী এবং দেশী মুরগীতেও। ৫০০ টাকা কেজি দেশী মুরগী বিক্রি হচ্ছে ৬০০ টাকা, ২৭০ টাকার সোনালী মুরগী বিক্রি করতে হচ্ছে ৩২০ টাকা কেজিতে। আমাদের কিছু করার নেই। শীতে অনেক মুরগী মারা গেছে। তাই দাম একটু বেড়েছে।

ক’দিন আগে গরুর মাংস ৭৩০টাকা কেজি বিক্রি হলেও আজকের বাজারে কেজিতে দাম ৭০টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০০টাকায়। বিক্রেতারা বলছেন, বাজারে গরু কম উঠছে তাই দাম একটু বেশি রাখা হচ্ছে।

ক্রেতা আফরোজা সুলতানা বলেন, রমজান মাস আসলেই অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের দৌরাত্ম বেড়ে যায়। ৮০০টাকা কেজির কম কোন দোকানেই গরুর মাংস পাওয়া যাচ্ছে না। সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার বাহিরে চলে গেছে। বাধ্য হয়ে আমরা দাম বেশি দিয়েই গরুর মাংস কিনছি।

রেকর্ড পরিমান দাম বেড়েছে লেবু ও শশার। রমজানে অত্যন্ত প্রয়োজনীয় লেবু এবং শশার দাম বেশি হওয়ায় ক্ষোভ ঝরাচ্ছেন ক্রেতারা।

ক্রেতা এরশাদ আলী বলেন, প্রতিহালি লেবুর দাম চাচ্ছে সর্বনিম্ন ৪০ টাকা থেকে ১২০ টাকা। ৪০ টাকা হালি লেবুর মান খুবই খারাপ। রমজান আসলেই নানা অজুহাতে এসবের দাম বাড়ানো হয়। বিষয়টি খুবই দুঃখজনক। শশাও বিক্রি হচ্ছে ১০০ টাকার ওপরে কেজিতে। বাজার মনিটর জোরদার না করা হলে চলা অসম্ভব হয়ে পড়বে আমাদের মত মানুষের।

ব্যবসায়ী হান্নান মিয়া বলেন, রমজান উপলক্ষে লেবুর দাম বাড়েনি। প্রায় মাসখানেক ধরেই চড়া দাম। কারণ আমদানী কম।

জেলা প্রশাসক মো.সাইফুর রহমান বলেন, রমজান কেন্দ্র করে যেনো ব্যবসায়ীরা কোন দ্রব্যের অতিরিক্ত দাম নিতে না পারেন, সেই লক্ষ্যে মোবাইল টিম কাজ করছে। ব্যবসায়ীদের সাথেও করা হয়েছে আলোচনা। নগরের বড় বড় বাজার ছাড়াও প্রত্যেক উপজেলায় মোবাইল টিম কাজ শুরু করেছে। খাদ্যে ভেজালসহ সাধারণ ক্রেতাদের জিম্মি করে কোন ব্যবসায়ী যদি অতিরিক্ত মুনাফা লুটতে চায় তাহলে সাথে সাথেই তাকে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার

১

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান মন্ত্রী তারেক রহমান

২

নোয়াখালীতে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যুর পর হাসপাতাল ভাঙচুর

৩

এক্সপ্রেসওয়ের একই স্থানে অল্প সময়ের ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনা, একজন নিহত

৪

সরকারি কর্মকর্তাদের ৪২ ধরনের ভাতা করমুক্ত, কর বসে মাত্র ৩ আয়ে

৫

জাল সনদে মাদ্রাসায় নিয়োগ, প্রক্সি শিক্ষকের পাঠদান

৬

কিশোরগঞ্জে ৯ মাসে ডায়রিয়ায় আক্রান্ত ২৫ হাজার, ডেঙ্গুতে ১৮০০, মৃত্যু ৩

৭

কিশোরগঞ্জে ৯ মাস পর কবর থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উত্তোলন

৮

২০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি বাস্তবায়নে ছাত্রদলের বৃক্ষরোপণ

৯

শেরপুরে নিখোঁজের একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১০

শেরপুরে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি

১১

শেরপুর জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক

১২

পরিকল্পিত নগরী গড়ার প্রত্যয়ে ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস উদযাপিত

১৩

সড়কে ইট-বালু রেখে ভোগান্তি, বারহাট্টায় ৫ জনকে জরিমানা

১৪

ভাটারাঘাটে নিখোঁজের ২৬ ঘণ্টা পর মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ

১৫

ফুলপুরে দশম শ্রেণির ছাত্রীর সন্তান প্রসব, পিতৃত্ব নিয়ে অভিযোগ

১৬

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

১৭

আপত্তি সত্ত্বেও মোহনগঞ্জের ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

১৮

ময়মনসিংহে পালপাড়া থেকে দুই গরু চুরি

১৯

মাদক কারবারের প্রতিবাদ করায় ১১ জনের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

২০
শিরোনামঃ
❮শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার❮শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান মন্ত্রী তারেক রহমান❮নোয়াখালীতে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যুর পর হাসপাতাল ভাঙচুর❮এক্সপ্রেসওয়ের একই স্থানে অল্প সময়ের ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনা, একজন নিহত❮সরকারি কর্মকর্তাদের ৪২ ধরনের ভাতা করমুক্ত, কর বসে মাত্র ৩ আয়ে❮জাল সনদে মাদ্রাসায় নিয়োগ, প্রক্সি শিক্ষকের পাঠদান❮কিশোরগঞ্জে ৯ মাসে ডায়রিয়ায় আক্রান্ত ২৫ হাজার, ডেঙ্গুতে ১৮০০, মৃত্যু ৩❮কিশোরগঞ্জে ৯ মাস পর কবর থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উত্তোলন❮২০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি বাস্তবায়নে ছাত্রদলের বৃক্ষরোপণ❮শেরপুরে নিখোঁজের একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার