Author
৬ অগাস্ট ২০২৬, ২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্মার্টফোন কীভাবে ব্যবহারকারীর অবস্থান শনাক্ত করে

বর্তমানে ব্যবহৃত প্রায় সব স্মার্টফোনেই জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম প্রযুক্তি রয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে ফোন ব্যবহারকারীর অবস্থান দ্রুত শনাক্ত করা সম্ভব। ফলে গাড়ি চালানোর সময় সঠিক পথ দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে কত সময় লাগবে, তা জিপিএসের মাধ্যমে সহজে জানা যায়। জিপিএস প্রযুক্তি অনেক আগে থেকে ব্যবহৃত হলেও বর্তমানে স্মার্টফোন–নির্ভর বিভিন্ন সেবার বিস্তারের কারণে এর গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেড়েছে।

জিপিএস কী

গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) হলো একটি স্যাটেলাইটভিত্তিক হাইপারবোলিক নেভিগেশন সিস্টেম। পৃথিবীকে প্রদক্ষিণ করা একাধিক স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের সমন্বয়ে কাজ করে এই প্রযুক্তি। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের কোটি কোটি স্মার্টফোন ব্যবহারকারী অবস্থানভিত্তিক বিভিন্ন সেবা ব্যবহারের জন্য জিপিএসের ওপর নির্ভরশীল।

জিপিএস–সমর্থিত চিপগুলো মূলত পৃথিবীর কক্ষপথে থাকা স্যাটেলাইটগুলো থেকে পাঠানো সংকেত নিয়মিত সংগ্রহ করতে থাকে। ফলে স্মার্টফোন, স্মার্টঘড়ি বা নেভিগেশন সুবিধাসম্পন্ন গাড়ির যন্ত্রে থাকা চিপগুলো দ্রুত ব্যবহারকারীদের সামনে অবস্থানসংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদর্শন করতে পারে।

স্মার্টফোন কীভাবে অবস্থান নির্ধারণ করে

স্মার্টফোনে থাকা জিপিএস প্রযুক্তিনির্ভর চিপ স্যাটেলাইট থেকে পাঠানো বেতারসংকেত ফোনে পৌঁছাতে কত সময় লেগেছে এবং স্যাটেলাইটটি কত দূরে রয়েছে, তা হিসাব করে। এরপর একাধিক উপগ্রহের তথ্য একত্র করে ব্যবহারকারীর সুনির্দিষ্ট অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ধারণ করে অবস্থানের সুনির্দিষ্ট তথ্য জানিয়ে দেয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নালিতাবাড়ীতে মদসহ দুই যুবক গ্রেপ্তার

১

কেন্দুয়ায় ভ্রাম্যমান আদালত ৪ প্রতিষ্ঠানকে পৌনে দুই লাখ টাকা জরিমানা

২

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট, প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

৩

সীমান্তের ওপারে বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার

৪

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মামুনুল হক

৫

ময়মনসিংহে নয় দিনব‍্যাপী বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার

৬

ভেকুর দখলে নিকলীর হাওর

৭

ময়মনসিংহে ১০২ বোতল ভারতীয় মদ উদ্ধার, দুই ভাই গ্রেপ্তার

৮

কটিয়াদীতে জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষে যুবদল নেতা নিহত

৯

ভালুকায় থানায় অভিযোগ দেয়ার পর ইউপি সদস্যের বাড়িতে হামলা

১০

বিদ্যালয় কর্মচারীর মাদক সেবনের ভিডিও ঘিরে তোলপাড়, তদন্তের নির্দেশ শিক্ষা কর্মকর্তার

১১

এইচএসসিতে ফল পরিবর্তনে শীর্ষে ময়মনসিংহ, তলানিতে রাজশাহী বোর্ড

১২

গফরগাঁওয়ে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৩

১৩

ভৈরবে বাড়ির উঠানে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ, আটক ১

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে সচেতনতা ও গতিশীলতা বাড়াতে কেন্দুয়ায় টাস্কফোর্সের সভা

১৫

নেত্রকোণায় টোল আদায়কারীর ঘুষিতে জুলাই যোদ্ধা নিহত, অভিযুক্ত আটক

১৬

ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঢাকায় গ্রেপ্তার

১৭

পলাতকরা সীমান্ত পেরোলেই গ্রেপ্তার: ময়মনসিংহ বিজিবি সেক্টর কমান্ডার

১৮

শেরপুরে দুই সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

১৯

আজ প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষার ফল

২০
শিরোনামঃ