Author
৬ অগাস্ট ২০২৬, ২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেইমারকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার প্রস্তাব নিয়ে যা হলো

ব্রাজিলিয়ান কাপে গতকাল রেমোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর মাঠের বাইরের ঘটনাকে কেন্দ্র করে নতুন বিতর্কে জড়িয়েছেন নেইমার। ম্যাচ শেষে রেমোর খেলোয়াড় এবং কর্মকর্তাদের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডার জেরে ব্রাজিলের বেলেম সিটি কাউন্সিলে নেইমারকে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত ব্যক্তি) ঘোষণার প্রস্তাব ওঠে। তবে এই প্রস্তাব ভোটাভুটির জন্য অনুমোদন পায়নি।

বেলেম সিটি কাউন্সিলের সদস্য এবং পিএসওএল দলের রাজনীতিক মারিনর ব্রিতো অভিযোগ করেন, নেইমার পারা অঙ্গরাজ্যের খেলোয়াড়দের অসম্মান করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রিতো লেখেন, ‘একজন কোটিপতি বেলেমে এসে আমাদের পাড়ার খেলোয়াড়দের অসম্মান করেছেন। অথচ আমার প্রস্তাবটি ভোটেই তোলা হলো না। নেইমার পায়সান্দুর খেলোয়াড়দের মৌখিকভাবে আক্রমণ করেছেন। এটি শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, পুরো আমাজন অঞ্চলের প্রতি অসম্মান।’

ব্রিতোর দাবি, তাঁর প্রস্তাব ভোটে না তোলা গণতান্ত্রিক প্রক্রিয়া ও কাউন্সিলের অভ্যন্তরীণবিধির পরিপন্থী। তিনি জানান, বিষয়টি তিনি আর চাপা থাকতে দেবেন না এবং ভবিষ্যতেও এ নিয়ে উদ্যোগ নেওয়া চালিয়ে যাবেন।

বিতর্কের সূত্রপাত বেলেমের মাঙ্গেইরাও স্টেডিয়ামে। ম্যাচ শেষে ড্রেসিংরুমে যাওয়ার পথে রেমোর কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন নেইমার। সাংবাদিক ব্রেনো রাইওলের ধারণ করা ভিডিওতে দেখা যায়, প্রথমে গ্যালারি থেকে নেইমারকে উদ্দেশ্য করে গালাগাল করা হয়। এরপর মাঠ ছাড়ার সময় উদ্‌যাপন করতে করতে নেইমারও পাল্টা প্রতিক্রিয়া জানান। বারবার ‘এলিমিনেটেড’ (বিদায়) এবং ‘এটাই সান্তোস’ বলতে বলতে রেমোর কর্মকর্তাদের দিকে ইশারা করেন তিনি।

এ সময় রেমোর কিছু সমর্থক প্রতিনিধি দুই দলের মাঝখানে থাকা নিরাপত্তাবেষ্টনী ফেলে দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে সান্তোসের কর্মকর্তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

ঘটনার পর রেমোর সভাপতি আন্তোনিও কার্লোস তেইশেইরা নেইমারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘রেমো দারুণ একটি অভিযান উপহার দিয়েছে। কিন্তু সান্তোসের এমন কিছুর প্রয়োজন ছিল না। ওই বদমাশ নেইমার, যাকে অসংখ্য শিশু আদর্শ মানে, এখানে এসে ভাঁড়ামি করেছে, আবার উসকানিও দিয়েছে। এমন মানুষকে আদর্শ বানানো আমাদেরই ভুল।’

রেমোর সভাপতির এই মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে সান্তোস। ক্লাবটি এক বিবৃতিতে জানায়, নেইমারকে উদ্দেশ্য করে রেমো সভাপতির অপমানজনক মন্তব্য এবং রেফারিংয়ে পক্ষপাতের ইঙ্গিত তারা তীব্রভাবে নিন্দা করছে।

সান্তোসের বিবৃতিতে বলা হয়, ‘খেলাধুলা নিয়ে সমালোচনা স্বাভাবিক। কিন্তু ব্যক্তিগত আক্রমণ ও ভিত্তিহীন অভিযোগ সম্মান এবং নৈতিকতার সীমা অতিক্রম করে। আমরা সব সময় আমাদের খেলোয়াড়, ক্লাবের ইতিহাস এবং প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করব। একই সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবলের স্বচ্ছতা ও ভাবমূর্তিও সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

২০২৬ বিশ্বকাপ শেষে ক্লাব ফুটবলে ফেরার পর থেকেই নেইমারকে ঘিরে নানা আলোচনা চলছে। রেমোর বিপক্ষে এই ম্যাচের পর তাঁর আচরণ নতুন করে বিতর্কের জন্ম দিল।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে স্কেল নিয়ে সুখবর, অক্টোবরেই মিলছে বকেয়া

১

দুর্গাপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

২

মোংলা বন্দর ও সুন্দরবন পরিদর্শনে কাল খুলনা-বাগেরহাট যাচ্ছেন প্রধান মন্ত্রী

৩

ত্রিশালে এনপিএসের নতুন কমিটির নেতৃত্বে সেলিম-ফারুক

৪

সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

৫

সাদামাটির পাহাড় ঘুরে পর্যটন উন্নয়নের পরিকল্পনা ডেপুটি স্পিকারের

৬

দেশের অন্যতম পর্যটন নগরী হবে দুর্গাপুর: ডেপুটি স্পিকার

৭

বিসিএসে ২৮তম হয়েও গেজেট বঞ্চিত, হতাশায় নিজেকে শেষ করে দেওয়ার ঘোষণা

৮

ময়মনসিংহে বৈঠা-লাঠি হাতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের মিছিল

৯

দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ভিজিল্যান্স টিম

১০

কিশোরগঞ্জে পেশাজীবী দলের আংশিক কমিটি অনুমোদন সভাপতি নাজমুল আলম, সাধারণ সম্পাদক বোখারী

১১

কিশোরগঞ্জের পল্লীতে শিয়ালের কামড়ে নারী পুরুষ শিশুসহ আহত ৫

১২

সাংবাদিক আলিফ হত্যার রহস্য উদঘাটনে অনেকটাই এগিয়েছি: ডিআইজি

১৩

বারহাট্টা উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক সোহেল ফের বহিষ্কার

১৪

সাংবাদিক আলিফ হত্যা: গ্রেফতার অপূর্ব ফের ৪ দিনের রিমান্ডে

১৫

অনিয়ন্ত্রিত অটোরিকশাকে শৃঙ্খলায় আনুন

১৬

শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারির অভিযোগে মামলা!

১৭

নদী ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা ছাড়াই শেষ হচ্ছে সড়ক নির্মাণকাজ

১৮

কিশোরগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৯

ময়মনসিংহে ২৫৭ পূজামণ্ডপে জেলা পরিষদের অনুদান

২০
শিরোনামঃ
❮পে স্কেল নিয়ে সুখবর, অক্টোবরেই মিলছে বকেয়া❮দুর্গাপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল❮মোংলা বন্দর ও সুন্দরবন পরিদর্শনে কাল খুলনা-বাগেরহাট যাচ্ছেন প্রধান মন্ত্রী❮ত্রিশালে এনপিএসের নতুন কমিটির নেতৃত্বে সেলিম-ফারুক❮সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী❮সাদামাটির পাহাড় ঘুরে পর্যটন উন্নয়নের পরিকল্পনা ডেপুটি স্পিকারের❮দেশের অন্যতম পর্যটন নগরী হবে দুর্গাপুর: ডেপুটি স্পিকার❮বিসিএসে ২৮তম হয়েও গেজেট বঞ্চিত, হতাশায় নিজেকে শেষ করে দেওয়ার ঘোষণা❮ময়মনসিংহে বৈঠা-লাঠি হাতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের মিছিল❮দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ভিজিল্যান্স টিম