Author
১৪ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর আগমনে সরগরম কিশোরগঞ্জ

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জ সফরে আসছেন। সফরে তিনি কিশোরগঞ্জ সদর, কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা।

Time& Calendars

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল শাখার প্রকাশিত সফরসূচি অনুযায়ী, ওই দিন সকাল ৯টায় তিনি ঢাকার নিজ বাসভবন থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার উদ্দেশে রওনা হবেন। সকাল সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, বিতরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন।

সেখান থেকে দুপুর ১২টায় কটিয়াদীর উদ্দেশে রওনা হয়ে সাড়ে ১২টার দিকে কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। এরপর দুপুর ১২টা ৫৫ মিনিটে কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে যাবেন। সেখানে দুপুর ১টায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

পরে দুপুর ১টা ৪৫ মিনিটে কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বেলা আড়াইটার দিকে সেখানে সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন এবং জাতীয়তাবাদী ছাত্রদল, কিশোরগঞ্জ জেলা শাখার বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

এরপর বিকেল ৩টায় কিশোরগঞ্জ সার্কিট হাউসের উদ্দেশে রওনা হয়ে সোয়া ৩টার দিকে সেখানে পৌঁছে কিছু সময় বিরতি নেবেন তিনি।

বিকেল ৪টায় জেলা শহরের পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন অনুদান প্রদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

সফর শেষে সন্ধ্যা ৬টায় সড়কপথে কিশোরগঞ্জ ত্যাগ করে রাত সাড়ে ৮টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের প্রথম কিশোরগঞ্জ সফর এবং কিশোরগঞ্জ সদর উপজেলায় তাঁর প্রথম আগমন বলে সফরসংশ্লিষ্টরা জানিয়েছেন। ফলে সফরকে ঘিরে জেলা সদরসহ কটিয়াদী ও পাকুন্দিয়ায় বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে।

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ গণমাধ্যমকে বলেন, আগামী ১৬ আগস্ট আচমিতা মিনি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করবেন। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সড়ক, যোগাযোগব্যবস্থা ও অনুষ্ঠানস্থলের সামগ্রিক উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে পিছিয়ে থাকা বিভিন্ন বিষয়ও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরের সবচেয়ে বেশি আগ্রহের জায়গাগুলোর একটি হয়ে উঠেছে বিকেলের পুরাতন স্টেডিয়াম মাঠের অনুষ্ঠান। সেখানে প্রধানমন্ত্রীর বক্তব্যে জেলার জন্য নতুন কোনো উন্নয়ন প্রকল্প বা সরকারি উদ্যোগের ঘোষণা আসে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি, কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে সফরটি ফলপ্রসূ ও স্মরণীয় করতে প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি জানান, কিশোরগঞ্জবাসীর আবেগ ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রায় ১৭ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরকালে ওই প্রকল্পের উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে বিভিন্ন এলাকায় দুই হাজার নিমগাছ রোপণের কর্মসূচিও নেওয়া হয়েছে বলে জানান শরীফুল আলম। প্রধানমন্ত্রীর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

শরীফুল আলম আরও বলেন, আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ কোটি গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি নিজ হাতে একটি গাছ রোপণ করবেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের স্ত্রীর রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনেইয়ের সুলতান

ইরান নিজেকে টিকিয়ে রাখতে শত্রুর সঙ্গে যেভাবে সমঝোতা করে

জাহাজ কেন ভাঙা হয়, বাংলাদেশ কেন জাহাজভাঙা শিল্পের বড় কেন্দ্র

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

অক্টোবরে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল খুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে দিতে হবে মানসম্মত স্বাস্থ্যসেবা

গণতান্ত্রিক রাজনীতির কারিগর খালেদা জিয়া: ফখরুল

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০, চলছে উদ্ধারকাজ

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

১০

শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন

১১

রাত ৮টার মধ্যে শপিং মল-দোকান বন্ধের নির্দেশনা প্রচারণায় শেরপুর জেলা প্রশাসন

১২

সীমান্তে ১৬৯ বোতল ভারতীয় মদ জব্দ

১৩

ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

১৪

যৌতুক মামলায় পুলিশ কনস্টেবল কারাগারে

১৫

প্রতিটি পরিবর্তনে নেতৃত্ব দিয়েছেন তরুণেরা, পরে ক্ষমতা চলে যায় প্রবীণদের হাতে

১৬

গ্রন্থাগার সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ময়মনসিংহে পাঠক সমাবেশ

১৭

পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের অপেক্ষা, ঠাকুরগাঁওয়ে শুধুই মির্জা ফখরুল

১৮

২০ পাল পরিবারের ঐতিহ্য ধরে রেখেছেন সমীর

১৯

রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় মির্জা ফখরুলকে জাতীয় পার্টির একাংশের অভিনন্দন

২০
শিরোনামঃ
ছেলের স্ত্রীর রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনেইয়ের সুলতানইরান নিজেকে টিকিয়ে রাখতে শত্রুর সঙ্গে যেভাবে সমঝোতা করেজাহাজ কেন ভাঙা হয়, বাংলাদেশ কেন জাহাজভাঙা শিল্পের বড় কেন্দ্রঅর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রীঅর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রীঅক্টোবরে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল খুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রীপ্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে দিতে হবে মানসম্মত স্বাস্থ্যসেবাগণতান্ত্রিক রাজনীতির কারিগর খালেদা জিয়া: ফখরুলইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০, চলছে উদ্ধারকাজলাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ