Author
১৯ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ার পর্যটন খাতে কর্মসংস্থানের সুযোগ বাড়ছে বাংলাদেশিদের, ভিসা সহজীকরণে গুরুত্ব

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার পর্যটন ও আতিথেয়তা খাতে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও মালয়েশিয়া। একই সঙ্গে দুই দেশের মধ্যে ফ্লাইট সংখ্যা ও ফ্রিকোয়েন্সি বৃদ্ধি, ভিসাপ্রক্রিয়া সহজীকরণ, প্রি-ভেরিফিকেশন এবং পর্যটন খাতে দক্ষতা উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) পুত্রজায়ায় মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতি উপমন্ত্রী ওয়াইবি তুয়ান চিউ চুন মানের সঙ্গে বৈঠক করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত। বৈঠকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দুই দেশের পর্যটকদের জন্য বৈচিত্র্যময় ও আকর্ষণীয় পর্যটন অভিজ্ঞতা তৈরির পাশাপাশি এ খাতে নতুন সহযোগিতার সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে পর্যটন ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে ফ্লাইট সংখ্যা ও ফ্রিকোয়েন্সি বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি পর্যটকদের ভ্রমণ আরও সহজ করতে ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও প্রি-ভেরিফিকেশন চালুর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

এ ছাড়া পর্যটন খাতে দুই দেশের অভিজ্ঞতা, জ্ঞান ও সফলতার মডেল বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

বৈঠকে আতিথেয়তা (হসপিটালিটি) খাতে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পায়। মালয়েশিয়ার পর্যটন ও আতিথেয়তা খাতে দক্ষ জনবলের চাহিদা পূরণে বাংলাদেশ থেকে প্রশিক্ষিত ও যোগ্য কর্মী নেওয়ার সুযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এ জন্য বাংলাদেশি কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

দুই পক্ষ মনে করে, পর্যটন উন্নয়ন, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ-মালয়েশিয়ার পারস্পরিক সম্পর্ক আরও গভীর করা সম্ভব। পর্যটন ও সংস্কৃতি খাতে এ ধরনের সহযোগিতা দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠকে মালয়েশিয়ার পর্যটনবিষয়ক উপ-মহাসচিব চুয়া চুন হোয়া, টুরিজম মালয়েশিয়ার এশিয়া ও আফ্রিকা বিষয়ক আন্তর্জাতিক প্রচার বিভাগের পরিচালক নুওয়াল ফাধিলাহ কু আজমি, মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা ও ফার্স্ট সেক্রেটারি (কমার্শিয়াল) প্রণব কুমার ঘোষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রহ্মপুত্রের তীরে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জয়নুল সংগ্রহশালা

সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে— প্রত্যাশা মির্জা ফখরুলের

জরিপের ফল: সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ

রাষ্ট্রপতি নির্বাচন শুরু, প্রথমে ভোট দিলেন হাফিজ উদ্দিন আহমদ ও তারেক রহমান

বিএনপির প্রার্থী মির্জা ফখরুলকে নিয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী

একে একে ভোট দিচ্ছেন সংসদ সদস্যরা

ময়মনসিংহ বোর্ডে এসএসসির ৭১ হাজার ৬৬ খাতা চ্যালেঞ্জ

আয়োজকদের লাইসেন্স-নিবন্ধন জটিলতায় কিশোরগঞ্জে অ্যাশেজের কনসার্ট স্থগিত

কিশোরগঞ্জে ১২ খণ্ডকালীন স্কুলশিক্ষককে ২১ মাসের বেতন ছাড়াই অব্যাহতি

নবাগত ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র শেরপুর জেলা সফর: বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

১০

খাল পুনঃখনন শেষে ৭৮ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

১১

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

১২

শেরপুর জেলা প্রশাসকের গণশুনানি

১৩

ভালুকার এমপির বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি জমির মালিকদের

১৪

নালিতাবাড়ীতে নৈশপ্রহরীর অনশন

১৫

মোহনগঞ্জে গৃহবধূর মৃত্যুর বিচারের দাবীতে মানববন্ধন

১৬

অটোরিকশা আত্মসাতে বন্ধুকে হত্যা

১৭

নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

১৮

সন্তোষপুর ইকোপার্কের সরকারি স্বীকৃতি পাওয়ায় ফুলবাড়ীয়ায় উচ্ছ্বাস

১৯

পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

২০
শিরোনামঃ
ব্রহ্মপুত্রের তীরে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জয়নুল সংগ্রহশালাসুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে— প্রত্যাশা মির্জা ফখরুলেরজরিপের ফল: সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশরাষ্ট্রপতি নির্বাচন শুরু, প্রথমে ভোট দিলেন হাফিজ উদ্দিন আহমদ ও তারেক রহমানবিএনপির প্রার্থী মির্জা ফখরুলকে নিয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রীএকে একে ভোট দিচ্ছেন সংসদ সদস্যরাময়মনসিংহ বোর্ডে এসএসসির ৭১ হাজার ৬৬ খাতা চ্যালেঞ্জআয়োজকদের লাইসেন্স-নিবন্ধন জটিলতায় কিশোরগঞ্জে অ্যাশেজের কনসার্ট স্থগিতকিশোরগঞ্জে ১২ খণ্ডকালীন স্কুলশিক্ষককে ২১ মাসের বেতন ছাড়াই অব্যাহতিনবাগত ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র শেরপুর জেলা সফর: বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়