Author
৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রেমিককে কুপিয়ে জখম করলেন স্বামী

ময়মনসিংহের ত্রিশালে স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে স্ত্রীর প্রেমিককে চাপাতি দিয়ে গলা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করেছেন শহীদ মিয়া নামের এক ব্যক্তি।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ত্রিশাল পৌর শহরের দরিরামপুর কোচস্ট্যান্ড এলাকায় পানের আড়তের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার কাঁঠাল ইউনিয়নের বালিয়ারপাড় গ্রামের ফজলুল হকের ছেলে শহীদ মিয়া এক কারখানায় চাকরি করেন। তিনি অফিসে চলে গেলে তার স্ত্রী খাদিজা বেগম প্রতিবেশী বুলুর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হতেন। সম্প্রতি ওই প্রেমিকযুগল স্থানীয় এলাকাবাসীর কাছে ধরা পড়েন। এ নিয়ে সালিশে আপস-মীমাংসা হলেও স্বামী শহীদ মিয়া সেই ক্ষোভ মনে মনে পোষণ করে চলছিলেন।

সোমবার বিকালে বুলুকে দরিরামপুর কোচস্ট্যান্ড এলাকায় পানের আড়তের সামনে পেয়ে চাপাতি দিয়ে গলা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন শহীদ মিয়া। এ সময় সেখানে উপস্থিত জনতা শহীদকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়।

স্থানীয়রা আহত বুলুকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) গোলাম মোস্তফা রুবেল জানান, বুলুকে দরিরামপুর কোচস্ট্যান্ড এলাকায় পানের আড়তের সামনে পেয়ে শহীদ কুপিয়ে আহত করলে সাধারণ জনতা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসি।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে শহীদ জানিয়েছেন, বুলু তার স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে তাকে কুপিয়েছেন। আহত বুলু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে ফেরাতে বিশেষ সেল চায় বিরোধী দল, সহযোগিতা চায় সরকার

ময়মনসিংহে চিংড়ি মাছে জেলি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহে ছয় মাস ধরে বন্ধ বালিকা বিদ্যালয়, চালুর দাবি

ময়মনসিংহে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার, আটক ১

ভৈরবে দুই খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা অর্থদণ্ড

দেশ পরিচালনায় শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে: ডেপুটি স্পিকার

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

নেত্রকোণায় বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

শেরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ অ্যাপ ‘অরুণিমা’র উদ্বোধন

ভাইরালের নেশায় বন্যহাতি জ্বালাতন, বাড়ছে ঝুঁকি ।। শেরপুরের ঝিনাইগাতী

১০

ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা, এনসিপি নেত্রীকে পুলিশে দিলো জনতা

১১

স্কুলে পুষ্টির বদলে পচা খাবার!

১২

পৌরসভার জমি ইউনিয়নে দেখিয়ে এক দলিলেই ২ লাখ টাকা রাজস্ব ফাঁকি

১৩

হালুয়াঘাটে অবৈধ সিসা কারখানা বন্ধ, ৭ শ্রমিকের কারাদণ্ড

১৪

পূর্বধলায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

১৫

কিশোরগঞ্জে দুই হাসপাতালে দালাল চক্রের ১৭ সদস্য গ্রেপ্তার

১৬

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

১৭

উত্ত্যক্তের প্রতিবাদ করায় নারী হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

১৮

‘বিতর্কের’ মুখে ডিবি থেকে প্রত্যাহার, এবার ঈশ্বরগঞ্জের ওসি সাজ্জাদ

১৯

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম

২০
শিরোনামঃ