Admin
৮ অক্টোবর ২০২৬, ৩:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’-এর প্রকাশিত ২০২৬ সালের বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২২ জন শিক্ষক ও গবেষক স্থান পেয়েছেন। বুধবার যৌথভাবে এই তালিকা প্রকাশ করা হয়। একইসঙ্গে এই মূল্যায়নের আওতায় বাংলাদেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলোর তালিকাতেও ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের শীর্ষস্থান অর্জন করেছে।

এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।

গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, গবেষণার ধারাবাহিকতা এবং সহ-লেখকদের গবেষণাগত প্রভাবসহ বিভিন্ন সূচক বিবেচনা করে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার মান ও প্রভাবের স্বীকৃতিস্বরূপ এই তালিকা তৈরি করা হয়। এবারের তালিকায় স্থান পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক ও গবেষক হলেন— মো. রাকিবুল হক, আবদুস সালাম, মো. মাহবুবুর রহমান, তসলিম উর রশিদ, মুহাম্মদ ইব্রাহিম শাহ, এম. রেজাউল ইসলাম, সুবর্ণ বড়ুয়া, নেপাল চন্দ্র রায়, মো. কাওসার আহমেদ, সৈকত মিত্র, এম. এ. বি. এইচ. সুসান, মোহাম্মদ মঈনুল ইসলাম, মোহাম্মদ মিজানুর রহমান, শেখ মো. মাহমুদুল ইসলাম, মো. আবদুস সালাম, খন্দকার সামাহের সালেম, মোহাম্মদ ফেরদৌস, মোহাম্মদ আব্দুল মতিন, মো. আব্দুর রাজ্জাক, এ. এস. এম. মাকসুদ কামাল, মো. আবদুর রশীদ এবং অর্ক জ্যোতি চক্রবর্তী।

এই অনন্য অর্জনে সন্তোষ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সংশ্লিষ্ট শিক্ষক-গবেষকদের অভিনন্দন জানান। তিনি বলেন, বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় ঢাবির ২২ জন গবেষকের স্থান পাওয়া এবং দেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করা অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এটি বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান ও আন্তর্জাতিক প্রভাবের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন।

উপাচার্য আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মানসম্মত গবেষণা পরিচালনা করে আসছে এবং এসব গবেষণা আন্তর্জাতিক পরিসরে স্বীকৃতি পাচ্ছে। গবেষণার পরিধি ও মান আরও বাড়াতে বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে গবেষকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং তরুণ গবেষকদের উৎসাহিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে।

ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও বেশিসংখ্যক গবেষক যেন আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ গবেষণায় অবদান রাখতে পারেন, সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ঢাকায় ৩২ রুটে চলবে কোম্পানির বাস

১

রাজশাহীতে জেলা ভূমিসেবা কেন্দ্রের উদ্বোধন ও দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

২

শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন

৩

ময়মনসিংহে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও টাকা লুট

৪

ভালুকায় ৬৮ মণ্ডপে দুর্গাপূজা, সীমান্তে বাড়তি নিরাপত্তা

৫

নালিতাবাড়ীতে ইয়াবাসহ চারজন আটক

৬

ইটনায় এনসিপির দুই নেতা স্থায়ী বহিষ্কার

৭

ড্রাম বিস্ফোরণে কেঁপে উঠল তাড়াইল উপজেলা চত্বর

৮

দুর্গাপুরে দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময়

৯

মদনে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

১০

ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

১১

কলমাকান্দায় আবারও ২ রোহিঙ্গার এনআইডি তৈরি

১২

টিফিনের সময় স্কুলের পাশে বজ্রপাত, ৭ শিক্ষার্থী আহত

১৩

৩৯ বিজিবির অভিযানে শ্রীবরদী সীমান্তে ১৫৪ বোতল ভারতীয় মদ জব্দ

১৪

ভোজ্যতেলে অনিরাপদ ড্রামের ব্যবহার বন্ধে কিশোরগঞ্জে সভা

১৫

নান্দাইলে ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

ময়মনসিংহে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গ্রেফতার ৪

১৭

মুক্তাগাছায় জেলা পরিষদের প্রকল্পের চেক বিতরণ

১৮

ফ্যামিলি কার্ডের টিপসই দিয়ে কাবিননামা তৈরির অভিযোগ

১৯

ময়মনসিংহে যুবককে গুম করে চাঁদা দাবি, এসআইয়ের বিরুদ্ধে মামলা

২০
শিরোনামঃ