Admin
৮ অক্টোবর ২০২৬, ৩:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চরাঞ্চল ও লবণাক্ত জমিতে তুলা চাষ সম্প্রসারণের নির্দেশ কৃষিমন্ত্রীর

ফসলি জমিতে হাত না দিয়ে চরাঞ্চল, উপকূলীয় লবণাক্ত এলাকা ও অনাবাদি জমিতে তুলা চাষ সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। কৃষি ও তুলা গবেষণায় সরকারের অর্থায়নে কোনো ঘাটতি হবে না বলেও জানিয়েছেন তিনি। উন্নয়নমূলক কাজের জন্য মন্ত্রণালয়ে বর্তমানে দুই হাজার কোটি টাকার বেশি তহবিল প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

গতকাল বুধবার রাজধানীর ফার্মগেটের তুলা ভবন মিলনায়তনে আয়োজিত তুলা দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

দেশে তুলা চাষের ইতিহাস স্মরণ করে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম দেশে শক্তিশালীভাবে তুলা উন্নয়নের গোড়াপত্তন করেছিলেন।

খাদ্যনিরাপত্তা ও জমি ব্যবহারের অগ্রাধিকার প্রসঙ্গে তিনি বলেন, আমাদের জমি সীমিত। খাদ্যশস্য উৎপাদনে যেন ব্যাঘাত না ঘটে, সেদিকে খেয়াল রাখতে হবে। ধান, গম বা ভুট্টার জন্য ব্যবহৃত প্রধান কৃষিজমিতে তুলা চাষ করা যাবে না। তার বদলে চরাঞ্চল ও উপকূলীয় লবণাক্ত জমিতে তুলা ফসল সম্প্রসারণ করতে হবে। কারণ, আমাদের বিপুল পরিমাণে তুলা আমদানি করতে হচ্ছে।

নিজের রপ্তানি অভিজ্ঞতার কথা উল্লেখ করে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ১৯৭৩-৭৪ সাল থেকে হস্তশিল্প রপ্তানির সঙ্গে জড়িত এবং বিশ্ববাজার সম্পর্কে আমার ভালো ধারণা রয়েছে। বিশ্ববাজারে ‘ভেজিটেবল ডাই’ বা ‘নো কেমিক্যাল’ ট্যাগ দিয়ে দ্বিগুণ দামে শিশুদের পোশাক বিক্রি হয়।

আগামী ২০৩০ সালের মধ্যে পাঁচ লাখ বেল তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা সামনে রেখে একটি স্বচ্ছ ও নিখুঁত মহাপরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দেন কৃষিমন্ত্রী।

তিনি বলেন, কোন জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম বা কত নম্বর প্লটে কোন কৃষক কতটুকু জমিতে তুলা চাষ করছেন, তার বিস্তারিত ও নিখুঁত তথ্যভান্ডার মন্ত্রণালয়ে জমা দিতে হবে।

চাষিদের তালিকা স্বচ্ছ হলে অর্থায়নের কোনো অভাব হবে না। কত বছরে কতটুকু উৎপাদন বাড়বে, তার স্পষ্ট রূপরেখা নিয়ে আসুন, মন্ত্রণালয় তা বাস্তবায়নে প্রস্তুত।
তুলা উন্নয়ন বোর্ডের সাথি ফসলের ধারণার প্রশংসা করেন কৃষিমন্ত্রী। তুলার সঙ্গে হলুদ চাষকে সাথি ফসলের উদাহরণ হিসেবে উল্লেখ করা হয় অনুষ্ঠানে। সব উদ্যোগ দ্রুত বাস্তবায়নের আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষি সচিব মো. সেলিম খান, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রেজাউল আমিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম এবং তুলা উন্নয়ন বোর্ডের উপপরিচালক কুতুব উদ্দীন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ঢাকায় ৩২ রুটে চলবে কোম্পানির বাস

১

রাজশাহীতে জেলা ভূমিসেবা কেন্দ্রের উদ্বোধন ও দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

২

শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন

৩

ময়মনসিংহে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও টাকা লুট

৪

ভালুকায় ৬৮ মণ্ডপে দুর্গাপূজা, সীমান্তে বাড়তি নিরাপত্তা

৫

নালিতাবাড়ীতে ইয়াবাসহ চারজন আটক

৬

ইটনায় এনসিপির দুই নেতা স্থায়ী বহিষ্কার

৭

ড্রাম বিস্ফোরণে কেঁপে উঠল তাড়াইল উপজেলা চত্বর

৮

দুর্গাপুরে দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময়

৯

মদনে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

১০

ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

১১

কলমাকান্দায় আবারও ২ রোহিঙ্গার এনআইডি তৈরি

১২

টিফিনের সময় স্কুলের পাশে বজ্রপাত, ৭ শিক্ষার্থী আহত

১৩

৩৯ বিজিবির অভিযানে শ্রীবরদী সীমান্তে ১৫৪ বোতল ভারতীয় মদ জব্দ

১৪

ভোজ্যতেলে অনিরাপদ ড্রামের ব্যবহার বন্ধে কিশোরগঞ্জে সভা

১৫

নান্দাইলে ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

ময়মনসিংহে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গ্রেফতার ৪

১৭

মুক্তাগাছায় জেলা পরিষদের প্রকল্পের চেক বিতরণ

১৮

ফ্যামিলি কার্ডের টিপসই দিয়ে কাবিননামা তৈরির অভিযোগ

১৯

ময়মনসিংহে যুবককে গুম করে চাঁদা দাবি, এসআইয়ের বিরুদ্ধে মামলা

২০
শিরোনামঃ