Tawfik
১৮ অক্টোবর ২০২৬, ১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোণায় সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা, মামলা দায়ের

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে শুক্রবার (১৬ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে দুর্গাপুর থানায় মামলাটি করেন। এতে ৭-৮ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।

 

এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে দুর্গাপুর উপজেলার তিলনজিয়া এলাকায় একদল দুর্বৃত্ত প্রকাশ্যে সাংবাদিক আলিফকে গুলি করে পালিয়ে যায়। ময়নাতদন্তে তার শরীরে ৬টি গুলির ক্ষত পাওয়া গেছে।

শুক্রবার বিকেলে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের ডিটপুর গ্রামে নিজ বাড়িতে সাংবাদিক আলিফের জানাজা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। দাফনের সময় স্বজনদের কান্না ও আহাজারিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

স্বজনেরা দ্রুত হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা এ ঘটনায় বিচারহীনতার আশঙ্কাও প্রকাশ করেছেন।

 

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাখের আহমেদ জানান, ঘটনার পর লিখিত অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে এসআরবি, পিবিআই, থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক টিম সমন্বিতভাবে মাঠে কাজ করছে। খুব দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা

১

সৌরশক্তিচালিত সেচে বদলাচ্ছে কৃষি, কমছে ব্যয়

২

ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করলেন প্রধান মন্ত্রী

৩

আ. লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে

৪

বৃক্ষরোপন ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব

৫

রিচ্ছন্ন ময়মনসিংহ গড়তে জেলা প্রশাসনের ‘ক্লিন সানডে’ কর্মসূচি

৬

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মুক্তাগাছায় মানববন্ধন

৭

সাংবাদিক আলিফের পরিবারের পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার

৮

সাংবাদিক আলিফ হত্যাকান্ডে সন্দেহভাজন এক যুবক গ্রেপ্তার

৯

আলিফ হত্যার বিচারের দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন

১০

ফুলবাড়ীয়ায় শিক্ষক দম্পতিকে দুই প্রান্তের বিদ্যালয়ে বদলি

১১

শেরপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১২

আলিফ হত্যার বিচারের দাবিতে ফুলবাড়ীয়ায় সাংবাদিকদের মানববন্ধন

১৩

বাড়ির সামনে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

১৪

দুর্গাপুরে পরিবারের নিরাপত্তা চেয়ে যুবদল নেতার সংবাদ সম্মেলন

১৫

গফরগাঁওয়ে পূজামণ্ডপে জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ

১৬

ময়মনসিংহে এক কেন্দ্রেই মিলবে বিভিন্ন ভূমিসেবা

১৭

মোহনগঞ্জে এসিল্যান্ডের বিদায় উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

১৮

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে খালিয়াজুরীতে মানববন্ধন

১৯

ময়মনসিংহ সদরে ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি ওয়াহিদ

২০
শিরোনামঃ
❮বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা❮সৌরশক্তিচালিত সেচে বদলাচ্ছে কৃষি, কমছে ব্যয়❮ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করলেন প্রধান মন্ত্রী❮আ. লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে❮বৃক্ষরোপন ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব❮রিচ্ছন্ন ময়মনসিংহ গড়তে জেলা প্রশাসনের ‘ক্লিন সানডে’ কর্মসূচি❮সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মুক্তাগাছায় মানববন্ধন❮সাংবাদিক আলিফের পরিবারের পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার❮সাংবাদিক আলিফ হত্যাকান্ডে সন্দেহভাজন এক যুবক গ্রেপ্তার❮আলিফ হত্যার বিচারের দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন