Hasan
২৮ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুবলীগ নেতাকে আটক করে পুলিশের সোপর্দ যুবদলের

ময়মনসিংহের ফুলপুরে যুবদলের হাতে যুবলীগ নেতা আটক এবং ভোরে বৈঠা হাতে মিছিল করার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বওলা ইউনিয়ন যুবলীগের নেতা সেলিম খানকে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করেন যুবদলনেতা মিঠুনের নেতৃত্বে থাকা নেতাকর্মীরা। পরে তাকে ফুলপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

অন্যদিকে, আজ শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে বৈঠা দেখা যায়। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে আরও একটি মিছিল বের করার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। উপজেলা শহরের প্রাণকেন্দ্র ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের পর আজই প্রথম প্রকাশ্যে এমন মিছিল বের হলো। মিছিলের ব্যানারে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য শরীফ আহমেদের ছবি ছিল।

পরপর দুটি ঘটনা ঘটলেও এগুলোর মধ্যে সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, যুবলীগ নেতা সেলিম খানকে আটক করার প্রতিবাদেই শুক্রবার ভোরের মিছিল করা হয়েছে – এমনটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। বরং স্থানীয় একটি সূত্রের ধারণা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন বা দলীয় কোনো পূর্বনির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করেই এসব মিছিল বের করা হয়ে থাকতে পারে।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, আটক যুবলীগ নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে আছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকুন্দিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী অনুষ্ঠিত

১

ময়মনসিংহে নারীকে ব্ল্যাকমেইল করে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১

২

জাককানইবির ক্রীড়াঙ্গন বদলে দিতে পারে ত্রিশালের অলিম্পিক কমপ্লেক্স

৩

তারাকান্দায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা: যানবাহনসহ আটক ৮

৪

ঝিনাইগাতীতে নিষিদ্ধ ভারতীয় ক্রিমসহ আটক ২

৫

ভালুকায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

৬

কেন্দুয়া পৌর সদরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

৭

হাওরে উড়ালসড়ক হবেই: ফজলুর রহমান এমপি

৮

কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর

৯

আওয়ামী লীগের ‘আগুনসন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ মিছিল

১০

ফুলপুরে আওয়ামী লীগ নেতা তারাকি বাবুল গ্রেপ্তার

১১

২ ডিসেম্বর হোসেনপুরে প্রথম ধাপে ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ

১২

সোমেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ১২ ইজিবাইক জব্দ

১৩

ঈশ্বরগঞ্জে এসআরবির অভিযানে মা হত্যার মামলায় ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার

১৪

মুক্তিযুদ্ধের কথা বলায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: ফজলুর রহমান

১৫

সন্ত্রাস দমনে শেরপুরে যুবদলের প্রস্তুতি

১৬

নেত্রকোনায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচন বিষয়ে গণশুনানি

১৭

ময়মনসিংহে আ.লীগ-ছাত্রলীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

১৮

কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৯

পর্যটকসহ এলাকাবাসীর আশীর্বাদ সোমেশ্বরীর অস্থায়ী কাঠের সেতু

২০
শিরোনামঃ
❮পাকুন্দিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী অনুষ্ঠিত❮ময়মনসিংহে নারীকে ব্ল্যাকমেইল করে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১❮জাককানইবির ক্রীড়াঙ্গন বদলে দিতে পারে ত্রিশালের অলিম্পিক কমপ্লেক্স❮তারাকান্দায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা: যানবাহনসহ আটক ৮❮ঝিনাইগাতীতে নিষিদ্ধ ভারতীয় ক্রিমসহ আটক ২❮ভালুকায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত❮কেন্দুয়া পৌর সদরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন❮হাওরে উড়ালসড়ক হবেই: ফজলুর রহমান এমপি❮কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর❮আওয়ামী লীগের ‘আগুনসন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ মিছিল