Hasan
২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাওরে উড়ালসড়ক হবেই: ফজলুর রহমান এমপি

হাওরে উড়ালসড়ক (উড়ালসেতু) নির্মাণ করা হবেই বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় ইটনা উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

কোন দিক দিয়ে উড়ালসেতু নির্মিত হতে পারে- এমন প্রশ্নের জবাবে সংসদ সদস্য বলেন, বালিখলা দিয়েও এটি হতে পারে। বালিখলা দিয়ে উড়ালসেতু নির্মাণ করলে সরকারের ব্যয় কমবে। কৃষকেরা যেন নির্বিঘ্নে পাকা ধান কেটে বাড়িতে নিয়ে আসতে পারেন, সে জন্য হাওরে রাস্তা নির্মাণ করা হচ্ছে।

ফজলুর রহমান আরও জানান, হাওরে বজ্রপাত প্রতিরোধে বজ্রপাত নিরোধক টাওয়ার স্থাপন করা হচ্ছে। ইতিমধ্যে পাঁচটি টাওয়ার স্থাপনের কাজ চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে আরও টাওয়ার স্থাপন করা হবে। এ ছাড়া আগামী শীতে হাওরে বাউল সম্মেলনের আয়োজন করার পরিকল্পনার কথাও জানান তিনি।

দেশের সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচিত সরকার থাকায় দেশ খারাপ দিকে যাবে না। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের সমালোচনা করে তিনি বলেন, বিগত সময়ে কিছু অপরিকল্পিত ও ব্যক্তিকেন্দ্রিক উন্নয়নকাজ করা হয়েছে।

সম্প্রতি নিজের জাপান ও দক্ষিণ কোরিয়া সফরের অভিজ্ঞতা তুলে ধরে ফজলুর রহমান বলেন, জাপানে মিথ্যা বলা, কাজে ফাঁকি দেওয়া এবং অন্যের সম্পদ লুটপাট করার কোনো স্থান নেই। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে নিজের অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘একটি আমার রাজনৈতিক অবস্থান, আরেকটি আদর্শগত অবস্থান। মুক্তিযুদ্ধের পক্ষে আমি সব সময় দৃঢ়ভাবে দাঁড়াব।’

মতবিনিময় সভায় সংসদ সদস্যের সহধর্মিণী উম্মে কুলসুম রেখা বলেন, দেশকে রক্ষা করতে হবে এবং দেশ যেন মৌলবাদীদের হাতে না যায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থেকে কাজ করতে হবে।

ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও লেখক রওশন আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাবেদ পাঠান, উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস, উপজেলা কৃষি কর্মকর্তা বিজয় কুমার হালদার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকুন্দিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী অনুষ্ঠিত

১

ময়মনসিংহে নারীকে ব্ল্যাকমেইল করে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১

২

জাককানইবির ক্রীড়াঙ্গন বদলে দিতে পারে ত্রিশালের অলিম্পিক কমপ্লেক্স

৩

তারাকান্দায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা: যানবাহনসহ আটক ৮

৪

ঝিনাইগাতীতে নিষিদ্ধ ভারতীয় ক্রিমসহ আটক ২

৫

ভালুকায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

৬

কেন্দুয়া পৌর সদরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

৭

হাওরে উড়ালসড়ক হবেই: ফজলুর রহমান এমপি

৮

কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর

৯

আওয়ামী লীগের ‘আগুনসন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ মিছিল

১০

ফুলপুরে আওয়ামী লীগ নেতা তারাকি বাবুল গ্রেপ্তার

১১

২ ডিসেম্বর হোসেনপুরে প্রথম ধাপে ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ

১২

সোমেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ১২ ইজিবাইক জব্দ

১৩

ঈশ্বরগঞ্জে এসআরবির অভিযানে মা হত্যার মামলায় ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার

১৪

মুক্তিযুদ্ধের কথা বলায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: ফজলুর রহমান

১৫

সন্ত্রাস দমনে শেরপুরে যুবদলের প্রস্তুতি

১৬

নেত্রকোনায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচন বিষয়ে গণশুনানি

১৭

ময়মনসিংহে আ.লীগ-ছাত্রলীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

১৮

কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৯

পর্যটকসহ এলাকাবাসীর আশীর্বাদ সোমেশ্বরীর অস্থায়ী কাঠের সেতু

২০
শিরোনামঃ
❮পাকুন্দিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী অনুষ্ঠিত❮ময়মনসিংহে নারীকে ব্ল্যাকমেইল করে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১❮জাককানইবির ক্রীড়াঙ্গন বদলে দিতে পারে ত্রিশালের অলিম্পিক কমপ্লেক্স❮তারাকান্দায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা: যানবাহনসহ আটক ৮❮ঝিনাইগাতীতে নিষিদ্ধ ভারতীয় ক্রিমসহ আটক ২❮ভালুকায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত❮কেন্দুয়া পৌর সদরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন❮হাওরে উড়ালসড়ক হবেই: ফজলুর রহমান এমপি❮কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর❮আওয়ামী লীগের ‘আগুনসন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ মিছিল