Hasan
২৯ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুক্তিযুদ্ধের কথা বলায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: ফজলুর রহমান

মুক্তিযুদ্ধের কথা বলার কারণে স্বাধীনতাবিরোধী শক্তি তাঁর বিরুদ্ধে মিথ্যাচার ও ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ফজলুর রহমান। তিনি বলেছেন, রাষ্ট্রের দায়িত্বে থাকা তারেক রহমান সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে পারবেন। শেষ পর্যন্ত সত্যের জয় এবং মিথ্যার পরাজয় হবে বলে তিনি বিশ্বাস করেন।

শুক্রবার (২৭ নভেম্বর) কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর এলাকায় তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Advertisements

ফজলুর রহমান বলেন, ‘আজকের রাষ্ট্রের দায়িত্বে যিনি আছেন, জনাব তারেক রহমান, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে। তিনি তাঁর পিতার মতোই বুঝতে পারেন কোনটি সত্য, কোনটি মিথ্যা। মুক্তিযুদ্ধের কথা সবচেয়ে বেশি বলার কারণে স্বাধীনতাবিরোধী শক্তি আমার বিরুদ্ধে মিথ্যাচার ও ষড়যন্ত্র করছে। আমি বিশ্বাস করি, তিনি এসবের বিচার করতে পারবেন। শেষ পর্যন্ত সত্যের জয় হবে, মিথ্যার পরাজয় হবে।’

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে সংসদ সদস্য জানান, মুক্তিযুদ্ধের সময় তৃতীয়বারের মতো সীমান্ত থেকে দেশে ফিরে তিনি ১২ থেকে ১৩টি থানার মুক্তিযোদ্ধাদের মধ্যে নেতৃত্ব ও দায়িত্ব বণ্টন করেছিলেন। ওই সময় ধনপুর ইউনিয়নের রামপুর এলাকায় গিয়ে দেখেন, পাকিস্তানি হানাদার বাহিনীর আগুনে গ্রামের প্রায় সব বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুধু গুরুদয়াল সরকারের বাড়ির একটি ভবন অবশিষ্ট ছিল।

তিনি বলেন, সে সময় এলাকার অধিকাংশ মানুষ প্রাণভয়ে ভারতের মেঘালয়, ময়লাম, বালাট ও ঘুমাঘাটসহ বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছিলেন। মুক্তিযোদ্ধাদের থাকার মতো নিরাপদ জায়গাও ছিল না। পরে কোমরপানির বিল ও খাল পেরিয়ে তাঁরা শৈলা গ্রামে যান। সেখানে জনশূন্য একটি হিন্দু পাড়ায় পরিচিত এক সহযোদ্ধার বাড়ির রান্নাঘর ও আশপাশে বন বিছিয়ে রাত কাটান। শত্রুপক্ষের কেউ যাতে তাঁদের অবস্থান জানতে না পারে, সে জন্য প্রতিটি মুহূর্তে সতর্ক থাকতে হতো।

নিজের বিরুদ্ধে চলমান অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে ফজলুর রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধকে রক্ষা করতে গিয়ে, মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে আমার ওপর হিমালয় পর্বতের মতো চাপ তৈরি করা হয়েছে। স্বাধীনতাবিরোধী শক্তি প্রতিনিয়ত আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে। ইউটিউব দেখলেই বুঝতে পারবেন, আমার বিরুদ্ধে কী ধরনের ষড়যন্ত্র চলছে। আপনারা আমার জন্য আশীর্বাদ রাখবেন।’

মহাভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিলেন। কৌরবদের বিপুল শক্তির বিপরীতে পাণ্ডবদের জয় প্রমাণ করে, শেষ পর্যন্ত সত্য ও ন্যায়েরই বিজয় হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিও বিজয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে সংসদ সদস্য বলেন, কৃষ্ণলীলা ও কীর্তন বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বাঙালি জাতির পরিচয় এক হলেও ধর্মীয় পরিচয় ভিন্ন হতে পারে। কেউ মন্দিরের ঘণ্টাধ্বনি শুনে পূজা করতে যাবেন, আবার কেউ আজানের ধ্বনি শুনে মসজিদে যাবেন—এটাই বাংলার মানুষের সৌন্দর্য।

তিনি আরও বলেন, ‘আমরা একই জাতি, আমাদের ধর্ম আলাদা হতে পারে। হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলে এই দেশ। কেউ কাউকে বাধা দেব না। যতদিন বেঁচে থাকব, এমপি থাকি আর না থাকি, ইটনা, অষ্টগ্রাম ও মিঠামইনের মানুষ যেন মনে রাখেন—এই দেশে ধর্ম, মানবতা ও মনুষ্যত্ব জীবিত থাকবে। সব ধর্মের মানুষ বুক ফুলিয়ে রাস্তায় চলবে। কেউ কাউকে বাধা দিতে পারবে না।’

অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ খাঁনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকুন্দিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী অনুষ্ঠিত

১

ময়মনসিংহে নারীকে ব্ল্যাকমেইল করে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১

২

জাককানইবির ক্রীড়াঙ্গন বদলে দিতে পারে ত্রিশালের অলিম্পিক কমপ্লেক্স

৩

তারাকান্দায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা: যানবাহনসহ আটক ৮

৪

ঝিনাইগাতীতে নিষিদ্ধ ভারতীয় ক্রিমসহ আটক ২

৫

ভালুকায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

৬

কেন্দুয়া পৌর সদরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

৭

হাওরে উড়ালসড়ক হবেই: ফজলুর রহমান এমপি

৮

কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর

৯

আওয়ামী লীগের ‘আগুনসন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ মিছিল

১০

ফুলপুরে আওয়ামী লীগ নেতা তারাকি বাবুল গ্রেপ্তার

১১

২ ডিসেম্বর হোসেনপুরে প্রথম ধাপে ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ

১২

সোমেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ১২ ইজিবাইক জব্দ

১৩

ঈশ্বরগঞ্জে এসআরবির অভিযানে মা হত্যার মামলায় ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার

১৪

মুক্তিযুদ্ধের কথা বলায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: ফজলুর রহমান

১৫

সন্ত্রাস দমনে শেরপুরে যুবদলের প্রস্তুতি

১৬

নেত্রকোনায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচন বিষয়ে গণশুনানি

১৭

ময়মনসিংহে আ.লীগ-ছাত্রলীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

১৮

কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৯

পর্যটকসহ এলাকাবাসীর আশীর্বাদ সোমেশ্বরীর অস্থায়ী কাঠের সেতু

২০
শিরোনামঃ
❮পাকুন্দিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী অনুষ্ঠিত❮ময়মনসিংহে নারীকে ব্ল্যাকমেইল করে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১❮জাককানইবির ক্রীড়াঙ্গন বদলে দিতে পারে ত্রিশালের অলিম্পিক কমপ্লেক্স❮তারাকান্দায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা: যানবাহনসহ আটক ৮❮ঝিনাইগাতীতে নিষিদ্ধ ভারতীয় ক্রিমসহ আটক ২❮ভালুকায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত❮কেন্দুয়া পৌর সদরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন❮হাওরে উড়ালসড়ক হবেই: ফজলুর রহমান এমপি❮কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর❮আওয়ামী লীগের ‘আগুনসন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ মিছিল