Hasan
২৯ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২ ডিসেম্বর হোসেনপুরে প্রথম ধাপে ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ

মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর গোয়ালন্দ ও পাবনার কাজীরহাট বা নগরবাড়ী প্রান্তকে যুক্ত করে ‘ওয়াই’ আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা বিবেচনা করছে সরকার। পাশাপাশি পাবনা শহরের গুরুত্বপূর্ণ তিনটি সড়ক চার লেনে উন্নীত করার প্রস্তাবও রয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে ঢাকা থেকে পাবনায় যাতায়াতের সময় পাঁচ থেকে সাত ঘণ্টা থেকে কমে দুই থেকে আড়াই ঘণ্টায় নেমে আসার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে ঢাকা থেকে পাবনা যেতে যমুনা সেতু হয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। যানজট ও সেতুকেন্দ্রিক চাপের কারণে অনেক সময় যাত্রায় পাঁচ থেকে সাত ঘণ্টা লাগে। প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে রাজধানীর সঙ্গে পাবনার সরাসরি সড়ক যোগাযোগের নতুন পথ তৈরি হতে পারে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, পাটুরিয়া থেকে পদ্মা নদীর মাঝপথে একটি সংযোগস্থল তৈরি করে সেতুর একটি শাখা রাজবাড়ীর গোয়ালন্দ এবং অন্য শাখা পাবনার কাজীরহাট বা নগরবাড়ী প্রান্তে যুক্ত করার প্রস্তাব রয়েছে। তবে সেতুর ওয়াই আকৃতির নকশা এখনো চূড়ান্ত হয়নি। সম্ভাব্যতা সমীক্ষার ফলাফলের ভিত্তিতে সেতুর অবস্থান, দৈর্ঘ্য, নকশা ও নির্মাণব্যয় নির্ধারণ করা হবে।

সরকারের সড়ক যোগাযোগ উন্নয়ন পরিকল্পনায় দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়টি গুরুত্ব পেয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যানেও পাটুরিয়া-দৌলতদিয়া করিডর বিবেচনা করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এ অবস্থানে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়টি নির্বাচনী ইশতেহারেও অন্তর্ভুক্ত রয়েছে।

২০২৬-২৭ অর্থবছরে সম্ভাব্যতা সমীক্ষার জন্য ৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে সেতু নির্মাণের চূড়ান্ত প্রকল্প ব্যয় ও অর্থায়ন এখনো নির্ধারিত হয়নি।

এ বিষয়ে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ বাসসকে বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া করিডরে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়টি সরকারের উন্নয়ন পরিকল্পনায় গুরুত্ব পেয়েছে। এ ধরনের বড় অবকাঠামো নির্মাণের আগে বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা প্রয়োজন।

তিনি জানান, নদীর গতিপ্রকৃতি, পানিপ্রবাহ, নাব্যতা, নদীশাসন, সেতুর নকশা, নির্মাণব্যয় ও অর্থনৈতিক উপযোগিতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ওয়াই আকৃতির সেতুর প্রস্তাবটিও কারিগরি ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করতে হবে। সমীক্ষার ফলাফলের ভিত্তিতেই সেতুর চূড়ান্ত অবস্থান, নকশা ও বাস্তবায়ন পরিকল্পনা নির্ধারণ করা সম্ভব হবে।

দ্বিতীয় পদ্মা সেতুর পাশাপাশি পাবনা শহরের অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ তিনটি সড়ক চার লেনে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের উদ্যোগে এ প্রস্তাব সামনে এসেছে।

পাবনা শহরের অভ্যন্তরীণ সড়ক ও সংযোগ মহাসড়ক প্রশস্ত করার জন্য প্রায় ৪ হাজার থেকে ৯ হাজার কোটি টাকার উন্নয়ন প্রস্তাবের কথা আলোচনায় রয়েছে। তবে এ ব্যয় চূড়ান্ত নয়।

প্রস্তাব অনুযায়ী, তিন ধাপে শহরের প্রায় সাত কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করা হবে।

প্রথম ধাপে চকছাতিয়ানী মসজিদ থেকে চকছাতিয়ানী কবরস্থান হয়ে বালিয়াহালট মডেল মসজিদের সামনে পাবনা-ঈশ্বরদী মহাসড়ক পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার কথা রয়েছে।

দ্বিতীয় ধাপে চাঁদমারী মোড় থেকে পৈলানপুর মোড় হয়ে পাওয়ার হাউস মোড় পর্যন্ত সড়ক প্রশস্ত করার প্রস্তাব রয়েছে।

তৃতীয় ধাপে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মুজাহিদ ক্লাব, অনন্ত সিনেমা হল ও আব্দুল হামিদ রোড হয়ে গাছপাড়া মোড় পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার কথা রয়েছে।

সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বাসসকে বলেন, পাবনা দীর্ঘদিন ধরে যোগাযোগ অবকাঠামোর নানা সমস্যার মুখোমুখি। ঢাকা থেকে পাবনায় আসতে যমুনা সেতু ঘুরে দীর্ঘ পথ পাড়ি দেওয়ায় সময় ও অর্থ দুটোই বেশি ব্যয় হয়।

তিনি বলেন, পদ্মা নদীর ওপর দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে পাবনার সঙ্গে রাজধানীর সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠার প্রস্তাব রয়েছে। পাটুরিয়া থেকে ওয়াই আকৃতির সেতুর একটি শাখা গোয়ালন্দ এবং অন্য শাখা পাবনার কাজীরহাট বা নগরবাড়ীর সঙ্গে যুক্ত করার পরিকল্পনা বিবেচনায় রয়েছে। পাশাপাশি পাবনা শহরের গুরুত্বপূর্ণ তিনটি সড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।স

পাবনা কৃষি, শিল্প ও বাণিজ্যের দিক থেকে উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা। ঈশ্বরদী ইপিজেড, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, চিনিকল, কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান এবং বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্রকে ঘিরে জেলায় প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে।

বিশেষ করে ঈশ্বরদী, সুজানগর, সাঁথিয়া, বেড়া, চাটমোহর ও ভাঙ্গুড়া থেকে উৎপাদিত কৃষিপণ্য ও শিল্পপণ্য পরিবহনে উন্নত সড়ক যোগাযোগের প্রয়োজন রয়েছে। প্রস্তাবিত সেতু নির্মিত হলে পাবনার সঙ্গে মানিকগঞ্জ ও রাজবাড়ীর সরাসরি যোগাযোগের সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে নাটোর, সিরাজগঞ্জসহ আশপাশের জেলার রাজধানীমুখী যাতায়াত ও পণ্য পরিবহনেও নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।

কৃষিপণ্য, মাছ, দুগ্ধজাত পণ্য ও শিল্পকারখানার উৎপাদিত পণ্য দ্রুত বাজারজাত করা সম্ভব হলে পরিবহন ব্যয় ও সময় কমার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটতে পারে।

পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (পিসিসিআই) সভাপতি মো. ফোরকান রেজা বিশ্বাস বাদশা বাসসকে বলেন, যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে অনেক সময় পণ্য পরিবহনে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হয়। বিশেষ করে ঢাকাসহ দেশের বড় বাজারগুলোতে কৃষিপণ্য ও শিল্পকারখানার উৎপাদিত পণ্য পাঠাতে পরিবহন ব্যয় একটি বড় বিষয়।

তিনি বলেন, দ্বিতীয় পদ্মা সেতু এবং শহরের গুরুত্বপূর্ণ সড়ক চার লেনে উন্নীত করা হলে ব্যবসায়ীরা উপকৃত হবেন। এতে পণ্য পরিবহনের সময় কমবে, নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠার সুযোগ তৈরি হবে এবং স্থানীয় কর্মসংস্থান বাড়বে।

সংশ্লিষ্টদের মতে, দ্বিতীয় পদ্মা সেতু এবং পাবনা শহরের গুরুত্বপূর্ণ সড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়িত হলে জেলার যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে। তবে সম্ভাব্যতা সমীক্ষা, চূড়ান্ত নকশা, প্রকল্প ব্যয় ও অর্থায়ন নির্ধারণের পরই এসব পরিকল্পনা বাস্তবায়নের পরবর্তী ধাপ স্পষ্ট হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকুন্দিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী অনুষ্ঠিত

১

ময়মনসিংহে নারীকে ব্ল্যাকমেইল করে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১

২

জাককানইবির ক্রীড়াঙ্গন বদলে দিতে পারে ত্রিশালের অলিম্পিক কমপ্লেক্স

৩

তারাকান্দায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা: যানবাহনসহ আটক ৮

৪

ঝিনাইগাতীতে নিষিদ্ধ ভারতীয় ক্রিমসহ আটক ২

৫

ভালুকায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

৬

কেন্দুয়া পৌর সদরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

৭

হাওরে উড়ালসড়ক হবেই: ফজলুর রহমান এমপি

৮

কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর

৯

আওয়ামী লীগের ‘আগুনসন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ মিছিল

১০

ফুলপুরে আওয়ামী লীগ নেতা তারাকি বাবুল গ্রেপ্তার

১১

২ ডিসেম্বর হোসেনপুরে প্রথম ধাপে ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ

১২

সোমেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ১২ ইজিবাইক জব্দ

১৩

ঈশ্বরগঞ্জে এসআরবির অভিযানে মা হত্যার মামলায় ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার

১৪

মুক্তিযুদ্ধের কথা বলায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: ফজলুর রহমান

১৫

সন্ত্রাস দমনে শেরপুরে যুবদলের প্রস্তুতি

১৬

নেত্রকোনায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচন বিষয়ে গণশুনানি

১৭

ময়মনসিংহে আ.লীগ-ছাত্রলীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

১৮

কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৯

পর্যটকসহ এলাকাবাসীর আশীর্বাদ সোমেশ্বরীর অস্থায়ী কাঠের সেতু

২০
শিরোনামঃ
❮পাকুন্দিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী অনুষ্ঠিত❮ময়মনসিংহে নারীকে ব্ল্যাকমেইল করে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১❮জাককানইবির ক্রীড়াঙ্গন বদলে দিতে পারে ত্রিশালের অলিম্পিক কমপ্লেক্স❮তারাকান্দায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা: যানবাহনসহ আটক ৮❮ঝিনাইগাতীতে নিষিদ্ধ ভারতীয় ক্রিমসহ আটক ২❮ভালুকায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত❮কেন্দুয়া পৌর সদরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন❮হাওরে উড়ালসড়ক হবেই: ফজলুর রহমান এমপি❮কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর❮আওয়ামী লীগের ‘আগুনসন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ মিছিল