Hasan
২৯ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈশ্বরগঞ্জে এসআরবির অভিযানে মা হত্যার মামলায় ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার

চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং এজাহারনামীয় পলাতক আসামিদের গ্রেফতারে এসআরবি-১৪, ময়মনসিংহ শুরু থেকেই নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৮ নভেম্বর ২০২৬ খ্রি. রাত ০১:০০ ঘটিকায় এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানাধীন শ্যামপুর নোয়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ছেলে ও ছেলের বউকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামি ১। কামরুল হাসান (৪২) এবং ২। নিলুফা ইয়াসমিন (৩৬), স্বামী- কামরুল হাসান, উভয় জেলা- ময়মনসিংহদ্বয় ঈশ্বরগঞ্জ থানার আলোচিত মিনারা বেগম হত্যা মামলা নং- ১৭, তারিখ: ১৮ নভেম্বর ২০২৬ খ্রি. ধারা: ৩০২/১১৪/৩৪ পেনাল কোড এর এজাহারনামীয় প্রধান আসামি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম মিনারা বেগম (৬৪) এর স্বামী মৃত শিহাব উদ্দিন ফকির জীবদ্দশায় ভিকটিমের নামে ৩০ শতাংশ এবং তার মেয়ে মোছাঃ শাহানা বেগম (৫২) এর নামে ৫০ শতাংশ জমি রেজিস্ট্রি দলিল করে দিয়ে যান। উক্ত জমি নিজ নামে লিখে নেওয়ার জন্য ভিকটিমের ছেলে কামরুল হাসান (৪২) ও ছেলের বউ নিলুফা ইয়াসমিন (৩৬) দীর্ঘদিন ধরে ভিকটিমকে চাপ সৃষ্টি ও মারধর করে আসছিল। এরই জেরে গত ১৬ নভেম্বর ২০২৬ খ্রি. সন্ধ্যা অনুমান ০৬:০০ ঘটিকায় ঈশ্বরগঞ্জ পৌরসভাস্থ কাকনহাটি উত্তর এলাকায় ভিকটিমের বসতঘরে বিবাদীগণ পুনরায় জমি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে এবং কথা কাটাকাটির এক পর্যায়ে ভিকটিম মিনারা বেগমকে মাথায়, মুখে, চোখে ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে গুরুতর জখম করে ঘরের ভেতর আটকে রাখে। পরবর্তীতে স্বজনরা তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে গেলে পরদিন ১৭ নভেম্বর ২০২৬ খ্রি. ভোর অনুমান ০৪:০০ ঘটিকায় তিনি পুনরায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের ছোট ভাই মোঃ তাজুল ইসলাম তালুকদার (৫৪) বাদী হয়ে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় দায়ের করেন । মামলা রুজুর পর থেকেই আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়।

গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করার নিমিত্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকুন্দিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী অনুষ্ঠিত

১

ময়মনসিংহে নারীকে ব্ল্যাকমেইল করে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১

২

জাককানইবির ক্রীড়াঙ্গন বদলে দিতে পারে ত্রিশালের অলিম্পিক কমপ্লেক্স

৩

তারাকান্দায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা: যানবাহনসহ আটক ৮

৪

ঝিনাইগাতীতে নিষিদ্ধ ভারতীয় ক্রিমসহ আটক ২

৫

ভালুকায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

৬

কেন্দুয়া পৌর সদরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

৭

হাওরে উড়ালসড়ক হবেই: ফজলুর রহমান এমপি

৮

কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর

৯

আওয়ামী লীগের ‘আগুনসন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ মিছিল

১০

ফুলপুরে আওয়ামী লীগ নেতা তারাকি বাবুল গ্রেপ্তার

১১

২ ডিসেম্বর হোসেনপুরে প্রথম ধাপে ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ

১২

সোমেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ১২ ইজিবাইক জব্দ

১৩

ঈশ্বরগঞ্জে এসআরবির অভিযানে মা হত্যার মামলায় ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার

১৪

মুক্তিযুদ্ধের কথা বলায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: ফজলুর রহমান

১৫

সন্ত্রাস দমনে শেরপুরে যুবদলের প্রস্তুতি

১৬

নেত্রকোনায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচন বিষয়ে গণশুনানি

১৭

ময়মনসিংহে আ.লীগ-ছাত্রলীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

১৮

কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৯

পর্যটকসহ এলাকাবাসীর আশীর্বাদ সোমেশ্বরীর অস্থায়ী কাঠের সেতু

২০
শিরোনামঃ
❮পাকুন্দিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী অনুষ্ঠিত❮ময়মনসিংহে নারীকে ব্ল্যাকমেইল করে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১❮জাককানইবির ক্রীড়াঙ্গন বদলে দিতে পারে ত্রিশালের অলিম্পিক কমপ্লেক্স❮তারাকান্দায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা: যানবাহনসহ আটক ৮❮ঝিনাইগাতীতে নিষিদ্ধ ভারতীয় ক্রিমসহ আটক ২❮ভালুকায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত❮কেন্দুয়া পৌর সদরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন❮হাওরে উড়ালসড়ক হবেই: ফজলুর রহমান এমপি❮কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর❮আওয়ামী লীগের ‘আগুনসন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ মিছিল