Hasan
২৮ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরের আধুনিক কসাইখানায় শুরু হলো পশু জবাই

ভোক্তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিত করার লক্ষ্যে শেরপুর জেলা আধুনিক কসাইখানায় নিয়মিত পশু জবাই কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে কসাইখানাটিতে একটি গরু ও পাঁচটি খাসি জবাই করা হয়। সুষ্ঠু ও স্বাস্থ্যসম্মতভাবে মাংস সরবরাহের স্বার্থে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, শহরের দমদমা-কালীগঞ্জ এলাকায় জেলখানা সংলগ্ন স্থানে অবস্থিত আধুনিক জেলা কসাইখানাটি মূল শহর থেকে কিছুটা দূরে হওয়ায় এর পূর্ণাঙ্গ ব্যবহার নিয়ে নানা আলোচনা ও মতভেদ রয়েছে। তবে খোলামেলা বা অপরিচ্ছন্ন স্থানে পশু জবাইয়ের প্রচলন কমিয়ে পরিচ্ছন্ন পরিবেশে এবং স্বাস্থ্যবিধি মেনে জবাই নিশ্চিত করার ক্ষেত্রে এর ভূমিকা অপরিসীম। স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় মাংস প্রস্তুত হলে একদিকে যেমন জনস্বাস্থ্য সুরক্ষিত থাকে, অন্যদিকে তেমনি শহরের পরিবেশও সুস্থ ও পরিচ্ছন্ন রাখা সম্ভব হয়।

মাংস ব্যবসায়ীদের যাতায়াত ও কাজের সুবিধার কথা মাথায় রেখে কসাইখানাটিতে সপ্তাহের সাত দিনই দিন-রাত ২৪ ঘণ্টা পশু জবাইয়ের সুবিধা রাখা হয়েছে। জবাইয়ের কাজ নির্বিঘ্নে চালাতে সার্বক্ষণিক ইমাম বা ধর্মীয় প্রতিনিধি এবং প্রয়োজনীয় জবাই কর্মী প্রস্তুত থাকার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানানো হয়েছে।

পৌর এলাকার সব মাংস ব্যবসায়ীকে নিজ নিজ পশু নির্দিষ্ট এই জেলা কসাইখানায় নিয়ে জবাই করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। নিরাপদ মাংস প্রাপ্তির প্রত্যাশায় এবং জনস্বাস্থ্য রক্ষায় ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ জরুরি বলে অভিমত দিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এ বিষয়ে পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মোঃ বজলুল করিম দৈনিক ইনকিলাবকে বলেন, শহরের সকল কসাইদের উদ্বুদ্ধকরণ কাজ চলছে, এখন থেকে ২৪ ঘন্টা আমাদের জবাই কার্যক্রম চলমান থাকবে। কসাইরা যেকোনো সময় তাদের পশু জবাই এবং মাংস প্রক্রিয়াজাত করতে পারবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকুন্দিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী অনুষ্ঠিত

১

ময়মনসিংহে নারীকে ব্ল্যাকমেইল করে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১

২

জাককানইবির ক্রীড়াঙ্গন বদলে দিতে পারে ত্রিশালের অলিম্পিক কমপ্লেক্স

৩

তারাকান্দায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা: যানবাহনসহ আটক ৮

৪

ঝিনাইগাতীতে নিষিদ্ধ ভারতীয় ক্রিমসহ আটক ২

৫

ভালুকায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

৬

কেন্দুয়া পৌর সদরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

৭

হাওরে উড়ালসড়ক হবেই: ফজলুর রহমান এমপি

৮

কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর

৯

আওয়ামী লীগের ‘আগুনসন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ মিছিল

১০

ফুলপুরে আওয়ামী লীগ নেতা তারাকি বাবুল গ্রেপ্তার

১১

২ ডিসেম্বর হোসেনপুরে প্রথম ধাপে ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ

১২

সোমেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ১২ ইজিবাইক জব্দ

১৩

ঈশ্বরগঞ্জে এসআরবির অভিযানে মা হত্যার মামলায় ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার

১৪

মুক্তিযুদ্ধের কথা বলায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: ফজলুর রহমান

১৫

সন্ত্রাস দমনে শেরপুরে যুবদলের প্রস্তুতি

১৬

নেত্রকোনায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচন বিষয়ে গণশুনানি

১৭

ময়মনসিংহে আ.লীগ-ছাত্রলীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

১৮

কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৯

পর্যটকসহ এলাকাবাসীর আশীর্বাদ সোমেশ্বরীর অস্থায়ী কাঠের সেতু

২০
শিরোনামঃ
❮পাকুন্দিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী অনুষ্ঠিত❮ময়মনসিংহে নারীকে ব্ল্যাকমেইল করে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১❮জাককানইবির ক্রীড়াঙ্গন বদলে দিতে পারে ত্রিশালের অলিম্পিক কমপ্লেক্স❮তারাকান্দায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা: যানবাহনসহ আটক ৮❮ঝিনাইগাতীতে নিষিদ্ধ ভারতীয় ক্রিমসহ আটক ২❮ভালুকায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত❮কেন্দুয়া পৌর সদরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন❮হাওরে উড়ালসড়ক হবেই: ফজলুর রহমান এমপি❮কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর❮আওয়ামী লীগের ‘আগুনসন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ মিছিল