Admin
২৫ সেপ্টেম্বর ২০২৫, ৯:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ধোবাউড়ায় দুর্গাপূজা উপলক্ষে এমরান সালেহ প্রিন্সের মতবিনিময়সভা

ধোবাউড়া প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার এই নীতিতে বিশ্বাসী বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে।

সোমবার দুপুরে ধোবাউড়া ডাকবাংলো হলে উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এমরান সালেহ প্রিন্স। পূজার প্রস্তুতি নিয়ে তাঁরা অবহিত করেন এবং অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।

তিনি বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতায় বিশ্বাসী। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্ম-বর্ণ-ভাষা-সংস্কৃতি নির্বিশেষে ঐক্যবদ্ধ জাতি গঠনে কাজ করছেন। তাই সকলকে তাঁর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

পরে ধোবাউড়া মহিলা ডিগ্রি কলেজে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমরান সালেহ প্রিন্স। তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, প্রতিটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকতেই পারেন, তবে সার্বিক বিবেচনায় একজনকেই মনোনীত করা হবে। মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে বিভেদ ভুলে কাজ করতে হবে। এছাড়া তিনি সতর্ক করে বলেন, যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক দিলীপ কুমার চন্দ্র, মিনতি শীল, ঝুমা রাণী সরকার, সঞ্জিৎ সরকার, বিমল চন্দ্র গুফ, হাজং বিনয় রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মনিক, মোয়াজ্জেম হোসেন খান লিটনসহ ৩৫টি পূজা মণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ।

যৌথ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আনিসুর রহমান মনিক। সভায় বক্তব্য রাখেন মফিজ উদ্দিন, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, আবদুল কুদ্দুস, হাবিবুর রহমান হাবিব, জাকিরুল ইসলাম টোটন, ওয়াহেদ তালুকদার, গাজিউর রহমান, হুমায়ূন কবীর, মাহবুবুল আলম, আবদুল মমিন শাহীন প্রমুখ নেতৃবৃন্দ।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ

১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ দাখিল পরীক্ষার্থী, পাস করেনি কেউই

ভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশ

হালুয়াঘাটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ছাগল বিতরণ

শেরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাছের ব্যবসায়ী আটক

শেরপুর জেলা প্রশাসকের গ্রামীণ ঘরবাড়ির জলাবদ্ধতা পরিদর্শন ও পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করার নির্দেশ

স্কুল শাখা বিলুপ্ত, তবুও শতভাগ ফেলের তালিকায় মুক্তাগাছা কলেজ

ময়মনসিংহের যমজ ভাই-বোন পেল জিপিএ-৫

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরা

মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে

১০

ডিসি’র পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান

১১

হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

১২

লালকার্ডে মাদক-বাল্যবিয়ের প্রতিবাদ

১৩

সাবেক মেয়র পিন্টুর চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে কায়সার কামাল

১৪

দুর্গাপুরে চারা হাতে হাসল প্রতিবন্ধী শিক্ষার্থীরা

১৫

মগড়া নদীর ভাঙনে বিলীনের ঝুঁকিতে বিদ্যালয়

১৬

ফলাফলে মোহনগঞ্জ পাইলট স্কুলের জয়জয়কার

১৭

কেন্দুয়ায় অসাধারণ সাফল্য অর্জন করেছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠ

১৮

ত্রিশালে তিনজনের কারাদণ্ড

১৯

শেরপুরে ইউনিয়ন যুবলীগ সভাপতি রিপন গ্রেফতার

২০
শিরোনামঃ
ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ দাখিল পরীক্ষার্থী, পাস করেনি কেউইভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশহালুয়াঘাটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ছাগল বিতরণশেরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাছের ব্যবসায়ী আটকশেরপুর জেলা প্রশাসকের গ্রামীণ ঘরবাড়ির জলাবদ্ধতা পরিদর্শন ও পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করার নির্দেশস্কুল শাখা বিলুপ্ত, তবুও শতভাগ ফেলের তালিকায় মুক্তাগাছা কলেজময়মনসিংহের যমজ ভাই-বোন পেল জিপিএ-৫ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরামুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে