Admin
২৮ সেপ্টেম্বর ২০২৫, ৯:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ত্রিশালে শিশুকে বড়দের ওষুধ প্রেসক্রাইব, অভিভাবকদের ক্ষোভ

ত্রিশাল প্রতিনিধি :

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: সংগৃহীত

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর চিকিৎসায় ব্যবস্থাপত্রে প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত ওষুধ লিখে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। শিশুটির স্বজনদের দাবি, ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাদিয়া আফরিন মৌসুমী এ ব্যবস্থাপত্র লিখেছেন।

ভুক্তভোগী শিশুটির নাম মমিনুল ইসলাম। সে ফুলবাড়িয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের মনির হোসেনের ছেলে।

শিশুটির পরিবার জানায়, নানাবাড়ি ত্রিশাল অলহরী দুর্গাপুর গ্রামে বেড়াতে এসে অসুস্থ হয়ে পড়ায় গত বুধবার (২৪ সেপ্টেম্বর) মমিনুলকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার প্রস্রাবে সংক্রমণ ধরা পড়লে কর্তব্যরত চিকিৎসক ব্যবস্থাপত্র লিখে দেন। ফার্মেসির কর্মীরা ও পরিবারের এক নার্স সদস্য এসব ওষুধ শিশুর জন্য অনুপযুক্ত জানিয়ে আবারও অন্য চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন।

পরে গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) একই হাসপাতালের আরেকজন চিকিৎসক আগের ব্যবস্থাপত্র ভুল বলে শিশুটির জন্য নতুন ব্যবস্থাপত্র দেন।

শিশুটির মা সেলিনা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘ভুল ওষুধ খাওয়ালে আমার সন্তানের বড় ক্ষতি হতে পারত। আল্লাহ বাঁচাইছে খাওয়ানোর আগেই জানতে পারছি। একজন ডাক্তার হয়েও শিশুদের চিকিৎসা নিয়ে এমন অবহেলা করা ঠিক নয়। সরকারি হাসপাতাল হলেও বাইরে পরীক্ষা করাইছি। বাইরে থেকে পরীক্ষা করাতে আমার ৬০০ টাকা খরচ হয়েছে।’

শিশুটির জন্য দেওয়া ব্যবস্থাপত্র। ছবি: সংগৃহীত
শিশুটির জন্য দেওয়া ব্যবস্থাপত্র। ছবি: সংগৃহীত

শিশুর মামা খায়রুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে আজকের পত্রিকাকে বলেন, ‘মাত্র সাড়ে তিন বছরের বাচ্চাকে কীভাবে এ ধরনের বড়দের ওষুধ দেওয়া হলো বুঝতে পারছি না। ডাক্তার কি ঘুমিয়ে প্রেসক্রিপশন করেছিলেন?’

এ বিষয়ে ত্রিশালের একটি বেসরকারি ক্লিনিকের ডা. মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘এই ডোজ অনুযায়ী এই ওষুধ সাড়ে তিন বছরের বাচ্চাদের দেওয়া উচিত নয়। শিশুদের জন্য সিরাপ দিতে হবে। নিনটোইন এসআর ১০০ মি.গ্রা. ক্যাপসুল ও প্যারাসিটামল ৫০০ এমজি ডোজ শিশুর দেহের সঙ্গে মানিয়ে যায় না। এটি মূলত কিশোর-প্রাপ্তবয়স্কদের ডোজ।’

অভিযুক্ত চিকিৎসক সাদিয়া আফরিন মৌসুমী আজকের পত্রিকাকে বলেন, ‘এ রকম হওয়ার কথা নয়। হয়তো রোগীকে সরাসরি পাইনি বা রোগীর চাপে ভুলবশত এমনটি হয়ে থাকতে পারে।’

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এম জিয়াউল বারী আজকের পত্রিকাকে বলেন, ‘প্রেসক্রিপশনে ভুল হয়ে থাকলে সেটি দুঃখজনক, বিষয়টি খতিয়ে দেখা হবে। শিশুটিকে যে ধরনের পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে, তা আমাদের হাসপাতালেই করা সম্ভব।’

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ

১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ দাখিল পরীক্ষার্থী, পাস করেনি কেউই

ভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশ

হালুয়াঘাটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ছাগল বিতরণ

শেরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাছের ব্যবসায়ী আটক

শেরপুর জেলা প্রশাসকের গ্রামীণ ঘরবাড়ির জলাবদ্ধতা পরিদর্শন ও পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করার নির্দেশ

স্কুল শাখা বিলুপ্ত, তবুও শতভাগ ফেলের তালিকায় মুক্তাগাছা কলেজ

ময়মনসিংহের যমজ ভাই-বোন পেল জিপিএ-৫

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরা

মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে

১০

ডিসি’র পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান

১১

হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

১২

লালকার্ডে মাদক-বাল্যবিয়ের প্রতিবাদ

১৩

সাবেক মেয়র পিন্টুর চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে কায়সার কামাল

১৪

দুর্গাপুরে চারা হাতে হাসল প্রতিবন্ধী শিক্ষার্থীরা

১৫

মগড়া নদীর ভাঙনে বিলীনের ঝুঁকিতে বিদ্যালয়

১৬

ফলাফলে মোহনগঞ্জ পাইলট স্কুলের জয়জয়কার

১৭

কেন্দুয়ায় অসাধারণ সাফল্য অর্জন করেছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠ

১৮

ত্রিশালে তিনজনের কারাদণ্ড

১৯

শেরপুরে ইউনিয়ন যুবলীগ সভাপতি রিপন গ্রেফতার

২০
শিরোনামঃ
ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ দাখিল পরীক্ষার্থী, পাস করেনি কেউইভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশহালুয়াঘাটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ছাগল বিতরণশেরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাছের ব্যবসায়ী আটকশেরপুর জেলা প্রশাসকের গ্রামীণ ঘরবাড়ির জলাবদ্ধতা পরিদর্শন ও পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করার নির্দেশস্কুল শাখা বিলুপ্ত, তবুও শতভাগ ফেলের তালিকায় মুক্তাগাছা কলেজময়মনসিংহের যমজ ভাই-বোন পেল জিপিএ-৫ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরামুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে