Admin
২৮ সেপ্টেম্বর ২০২৫, ৯:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খেলার মাঠে ডাম্পিং স্টেশন করার চেষ্টা, নির্মাণকাজে রেলের বাধা

খেলার মাঠে ডাম্পিং স্টেশন করার চেষ্টা, নির্মাণকাজে রেলের বাধা.নিজস্ব প্রতিবেদক : নগরীর কেওটখালিতে খেলার মাঠে সিটি করপোরেশনের অটোরিকশার ডাম্পিং স্টেশন নির্মাণের কাজ রেলওয়ের বাধার মুখে স্থগিত হয়েছে। শনিবার বিকেলে ঠিকাদারী প্রতিষ্ঠান মাঠে কাজ করতে গেলে বাধা দেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পরে নির্মাণসামগ্রী ট্রাকে তুলে নিয়ে ফিরে যান শ্রমিকরা।

গত বুধবার সিটি করপোরেশনের ডাম্পিং স্টেশন নির্মাণের কার্যাদেশ পায় বিসমিল্লাহ বিল্ডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কর্ণধার মাহমুদুল হাসান খান সমকালকে জানান, জরুরী ভিত্তিতে তাকে কাজটি দেওয়া হয়েছে। এখন হঠাৎ করে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা এসে কাজ বন্ধ করে দিয়েছেন। আগেও ২-৩ দিন গিয়ে কাজ শুরু করতে পারেননি। এখন পর্যন্ত ১৫-২০ হাজার টাকা নষ্ট হয়েছে।

খেলার মাঠের বিষয়ে ঠিকাদার মাহমুদুল হাসান বলেন, সত্যি বলতে শহরে অনেক জায়গা থাকতে খেলার মাঠ বন্ধ করে ডাম্পিং স্টেশন তৈরি না করাই ভালো। কিছুদিন আগেও সার্কিট হাউজ মাঠের স্থাপনা ধরে নিয়ে বিশাল ঝামেলা তৈরি হয়েছিল। পরে সেই কাজটিও স্থগিত হয়েছে। বারবার এসব সেনসিটিভ জায়গায় কাজ করার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত না নিলে বেকায়দায় পড়তে হয় সবারই।

ময়মনসিংহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ ইন্সপেক্টর মোহাম্মদ সিরাজুল ইসলামের ভাষ্য, এই মাঠটি রেলওয়ের সম্পত্তি। কিছুদিন আগে সিটি করপোরেশন এখানে কাজ করতে এলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সিনিয়র সহকারী প্রকৌশলীকে নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। জেলা প্রশাসক তখন জানান, রেলের সম্পত্তিতে রেল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেউ কাজ করতে পারবেন না।

রেলওয়ের সিনিয়র সহকারী প্রকৌশলী নাজমুল হাসান জানান, রেলওয়ের এই মাঠ ঈদগাহ হিসেবে ব্যবহার হয়ে আসছে। সিটি করপোরেশন এই মাঠে সীমানা প্রাচীর তুলে অটোরিকশার ডাম্পিং স্টেশন করতে চায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা জমিটি মেপে সুস্পষ্টভাবে মালিকানা নির্ধারণ করে দেবেন। এরপর থেকে আর কোনো সমস্যা হবে না বলে আশা করা যায়।

তবে ঈদগাহ মাঠ নামে পরিচিত হলেও সেখানে খেলাধুলা করে ব্রহ্মপুত্র নদের তীরে বসবাসকারী ও কেওটখালি এলাকার শিশু-কিশোররা। কাঁটাতারের বেড়াসহ সীমানা প্রচীর নির্মাণের উদ্যোগ নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

এলাকার বাসিন্দা রায়হান উদ্দিন বলেন, ‘বাপ-দাদার আমল থেকে জেনে আসছি এই সম্পত্তির মালিক রেলওয়ে। এই এলাকায় খেলার কোনো মাঠ নেই। তাই ঈদগাহ মাঠটি আশপাশের সব এলাকার ছেলেরা খেলার মাঠে হিসেবে ব্যবহার করে। এছাড়া আশপাশের এলাকায় কেউ মারা গেলে এই মাঠে জানাজা হয়। কয়েক দিন আগেও সিটি করপোরেশন এই মাঠে ডাম্পিং স্টেশন করার চেষ্টা করেছিল। তখন আমরা বাধা দিয়েছি। তারা আবারও কাজ করার চেষ্টা করলে আমরা রুখে দাঁড়াবো।’

ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব সুমনা আল মজিদের ভাষ্য, ময়মনসিংহের জেলা প্রশাসক বলেছেন এই সম্পত্তি ১/১ এর। জেলা প্রশাসনের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই এই সম্পত্তিতে ডাম্পিং স্টেশন করার সিদ্ধান্ত হয়েছে।
জেলা প্রশাসক মফিদুল আলম বলেন, ‘এটা জেলা প্রশাসনের সম্পত্তি। জেলা যানজট কমিটির সভার সিদ্ধান্তে এখানে ডাম্পিং স্টেশনের সিদ্ধান্ত হয়েছে। এ ব্যাপারে সবার সহযোগিতা দরকার।’

এ বিষয়ে ঢাকা বিভাগীয় রেলওয়ের ম্যানেজার মহিউদ্দিন আরিফের ভাষ্য, কেওটখালির মাঠটি রেলের সম্পত্তি। সিটি করপোরেশন কিছুদিন পর পর এখানে ডাম্পিং স্টেশন করতে চায়। তারা রেলওয়ের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। আবার এই মাঠটি ঈদগা এবং খেলার মাঠ হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছে। এটি এখন জেলা প্রশাসনের সম্পত্তি দাবি করাটা দুঃখজনক ব্যাপার।

তিনি বলেন, ‘বিষয়টি আমাদের ভূ-সম্পত্তি বিভাগ দেখবে। রোববার (আজ) আমাদের প্রকৌশলী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠাবো। প্রয়োজনে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি শুরু হওয়ার জন্য আলোচনা করব।’

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ

১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ দাখিল পরীক্ষার্থী, পাস করেনি কেউই

ভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশ

হালুয়াঘাটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ছাগল বিতরণ

শেরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাছের ব্যবসায়ী আটক

শেরপুর জেলা প্রশাসকের গ্রামীণ ঘরবাড়ির জলাবদ্ধতা পরিদর্শন ও পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করার নির্দেশ

স্কুল শাখা বিলুপ্ত, তবুও শতভাগ ফেলের তালিকায় মুক্তাগাছা কলেজ

ময়মনসিংহের যমজ ভাই-বোন পেল জিপিএ-৫

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরা

মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে

১০

ডিসি’র পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান

১১

হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

১২

লালকার্ডে মাদক-বাল্যবিয়ের প্রতিবাদ

১৩

সাবেক মেয়র পিন্টুর চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে কায়সার কামাল

১৪

দুর্গাপুরে চারা হাতে হাসল প্রতিবন্ধী শিক্ষার্থীরা

১৫

মগড়া নদীর ভাঙনে বিলীনের ঝুঁকিতে বিদ্যালয়

১৬

ফলাফলে মোহনগঞ্জ পাইলট স্কুলের জয়জয়কার

১৭

কেন্দুয়ায় অসাধারণ সাফল্য অর্জন করেছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠ

১৮

ত্রিশালে তিনজনের কারাদণ্ড

১৯

শেরপুরে ইউনিয়ন যুবলীগ সভাপতি রিপন গ্রেফতার

২০
শিরোনামঃ
ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ দাখিল পরীক্ষার্থী, পাস করেনি কেউইভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশহালুয়াঘাটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ছাগল বিতরণশেরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাছের ব্যবসায়ী আটকশেরপুর জেলা প্রশাসকের গ্রামীণ ঘরবাড়ির জলাবদ্ধতা পরিদর্শন ও পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করার নির্দেশস্কুল শাখা বিলুপ্ত, তবুও শতভাগ ফেলের তালিকায় মুক্তাগাছা কলেজময়মনসিংহের যমজ ভাই-বোন পেল জিপিএ-৫ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরামুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে