Tuesday, January 20, 2026
spot_img
Home ময়মনসিংহ তারাকান্দায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতির বাসায় চুরি

তারাকান্দায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতির বাসায় চুরি

19
media image
ছবি

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিজন রায় ভৌমিক (রতন)-এর বাসায় দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাত আনুমানিক ১০টা থেকে ১২টার মধ্যে উপজেলার উত্তর বাজার সরকারি খাদ্য গুদাম সংলগ্ন তার বাসায় এই চুরি সংঘটিত হয়।

অজ্ঞাত চোরেরা প্রধান গেটের তালা কেটে ঘরে প্রবেশ করে ৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২ লাখ ৪০ হাজার টাকা, একটি ভিশন এলইডি টিভি, দামী শাড়ি ও পোশাকসহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ভুক্তভোগী বিজন রায় ভৌমিক (রতন) গনমাধ্যমকে বলেন, ঘটনার সময় আমি স্বপরিবারে পূজা মণ্ডপে পূজা উদযাপনে ছিলাম। বাসায় ফিরে এসে দেখি ঘরের তালা ভাঙা, ভেতরের সবকিছু এলোমেলো। প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে চোরচক্র।

ঘটনার পর এখনো থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি, তবে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. টিপু সুলতান গনমাধ্যমকে বলেন, আমার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here