Author
৬ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে : নেত্রকোনার কলমাকান্দায় আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

কলমাকান্দা প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সুপারভাইজার (একাডেমিক) তারিকুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামছুজ্জামান আসিফ, কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়ের, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূঁইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল হাশেম, এনসিপির প্রধান সমন্বয়ক আহমেদ শফি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া, বিএনপি নেতা আব্দুস ছালাম কেরন ও এইচ. আর. নাজিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম (জহির) এবং উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক হাসান সৌরভসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

বক্তারা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ স্মরণ করার পাশাপাশি তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, চেতনা ও আত্মত্যাগের বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরা প্রয়োজন। একই সঙ্গে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের কল্যাণে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ

১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ দাখিল পরীক্ষার্থী, পাস করেনি কেউই

ভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশ

হালুয়াঘাটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ছাগল বিতরণ

শেরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাছের ব্যবসায়ী আটক

শেরপুর জেলা প্রশাসকের গ্রামীণ ঘরবাড়ির জলাবদ্ধতা পরিদর্শন ও পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করার নির্দেশ

স্কুল শাখা বিলুপ্ত, তবুও শতভাগ ফেলের তালিকায় মুক্তাগাছা কলেজ

ময়মনসিংহের যমজ ভাই-বোন পেল জিপিএ-৫

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরা

মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে

১০

ডিসি’র পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান

১১

হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

১২

লালকার্ডে মাদক-বাল্যবিয়ের প্রতিবাদ

১৩

সাবেক মেয়র পিন্টুর চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে কায়সার কামাল

১৪

দুর্গাপুরে চারা হাতে হাসল প্রতিবন্ধী শিক্ষার্থীরা

১৫

মগড়া নদীর ভাঙনে বিলীনের ঝুঁকিতে বিদ্যালয়

১৬

ফলাফলে মোহনগঞ্জ পাইলট স্কুলের জয়জয়কার

১৭

কেন্দুয়ায় অসাধারণ সাফল্য অর্জন করেছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠ

১৮

ত্রিশালে তিনজনের কারাদণ্ড

১৯

শেরপুরে ইউনিয়ন যুবলীগ সভাপতি রিপন গ্রেফতার

২০
শিরোনামঃ
ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ দাখিল পরীক্ষার্থী, পাস করেনি কেউইভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশহালুয়াঘাটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ছাগল বিতরণশেরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাছের ব্যবসায়ী আটকশেরপুর জেলা প্রশাসকের গ্রামীণ ঘরবাড়ির জলাবদ্ধতা পরিদর্শন ও পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করার নির্দেশস্কুল শাখা বিলুপ্ত, তবুও শতভাগ ফেলের তালিকায় মুক্তাগাছা কলেজময়মনসিংহের যমজ ভাই-বোন পেল জিপিএ-৫ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরামুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে