Hasan
২৮ অক্টোবর ২০২৬, ১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেতাই নদীতে সেতু চান ২০ গ্রামের মানুষ

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নেতাই নদীর ওপর একটি সেতুর অভাবে বছরের পর বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন দুই পাড়ের অন্তত ২০টি গ্রামের মানুষ। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা, চিকিৎসা ও স্বাভাবিক যোগাযোগব্যবস্থা। স্থানীয়দের দাবি, নদী পারাপারের ঝুঁকি কমাতে দ্রুত সেতু নির্মাণ করা হোক।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার কলসিন্দুর ও মন্দিরঘোনা গ্রামের মধ্যবর্তী নেতাই নদীর মন্দিরঘোনা ঘাটপাড় এলাকায় সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। এতে সহস্রাধিক নারী-পুরুষ, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, স্থানীয় আলেম, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

 

 

স্থানীয়দের ভাষ্য, নদীর উত্তর পাড়ের মন্দিরঘোনা, পঞ্চনন্দপুর, বল্লভপুর, কাশিপুর, সানখলা, কমলপুর, তারাগড়া, ঘিলাগড়া, কড়ইগড়া ও মাইজপাড়াসহ আশপাশের বিভিন্ন গ্রামের মানুষকে প্রতিদিন নানা প্রয়োজনে নদী পার হতে হয়। সেতু না থাকায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত, রোগীদের হাসপাতালে নেওয়া এবং পণ্য পরিবহনে ভোগান্তি পোহাতে হচ্ছে।

 

স্থানীয়দের অভিযোগ, নদী পারাপারের সমস্যার কারণে সামাজিক যোগাযোগেও প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এমনকি বিয়ের মতো পারিবারিক বিষয়েও এর প্রভাব পড়ছে। যোগাযোগব্যবস্থা অনুন্নত হওয়ায় এসব গ্রামের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপনে অনেক পরিবার অনাগ্রহ দেখায় বলে তাঁরা জানান।

 

 

 

 

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় এক বছর আগে মন্দিরঘোনা গ্রামের বাসিন্দা আব্দুল আজিজের দুই ছেলে মাদ্রাসায় যাওয়ার পথে নদী পার হওয়ার সময় নৌকা থেকে পড়ে মারা যায়। এ ঘটনায় নদী পারাপারের নিরাপত্তা নিয়ে এলাকাবাসীর উদ্বেগ আরও বেড়েছে।

 

স্থানীয় আলেম আব্দুর রাজ্জাক বলেন, “সেতু না থাকায় অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। বিশেষ করে গর্ভবতী নারীদের জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যায় পড়তে হয়।”

 

 

 

জাতীয় নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক মারিয়া মান্দা বলেন, তাঁদের বাড়ির সামনে নেতাই নদীতে একটি সেতু নির্মাণ করা জরুরি। জনসাধারণের দুর্ভোগ লাঘবে দ্রুত সেতু নির্মাণের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

 

মানববন্ধনে বক্তব্য দেন দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির সরকার, সাবেক চেয়ারম্যান গাজিউর রহমান গাজী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল ফজল, ইউনিয়ন বিএনপির সদস্যসচিব শহিদুল ইসলাম, কামাল সরকার, সহকারী শিক্ষক আনিসুজ্জামান, হাফেজ আব্দুর রাজ্জাক, মাওলানা শহিদুল ইসলাম, মুফতি মাসুম বিল্লাহ, মাওলানা শরিফুল ইসলাম, প্রবাসী বাবুল মিয়া, মোহাম্মদ শাহ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

 

 

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সেতুর অভাবে এলাকার মানুষ শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগের ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। জনদুর্ভোগ কমাতে নেতাই নদীর মন্দিরঘোনা ঘাটপাড় এলাকায় দ্রুত সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।

 

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সেতু নির্মাণের উদ্যোগ নেবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ থেকে তাঁদের মুক্তি দেবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লুটপাটে দেশের স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্য মন্ত্রী

১

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী মালদ্বীপ : হাইকমিশনার

২

ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধান মন্ত্রীর

৩

জাপানের জেবিআইসির গভর্নরের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশে কার্যালয় খোলার অনুরোধ

৪

নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

৫

কিশোরগঞ্জে ইমরান হত্যার জেরে উত্তাল প্যাড়াভাঙ্গা: অভিযুক্তের বাড়িতে আগুন, এলাকায় থমথমে পরিস্থিতি

৬

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক কর্মসূচি পালিত

৭

ময়মনসিংহে তিন দফায় ছুরিকাঘাতে সেলুন ব্যবসায়ীকে হত্যা

৮

বাবাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড, ১৪ বছর পর খালাস পেলেন ছেলে

৯

ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ জব্দ

১০

দুর্গাপুরে অটোরিকশার ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

১১

কবরস্থানের অভাবে বসতঘরেই বৃদ্ধের দাফন

১২

সড়কবিহীন সেতু ঘিরে ভোগান্তি

১৩

ময়মনসিংহে হত্যা ও অপহরণ মামলায় গ্রেপ্তার ২

১৪

কেন্দুয়ায় সায়মা শাহজাহান একাডেমির নতুন সভাপতিকে বরণ

১৫

ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস উদ্যাপন

১৬

খালিয়াজুরীতে ভ্রাম্যমাণ আদালতে একজনের দণ্ড

১৭

ফুলপুরে ২০ বস্তা ডিএপি সার জব্দ

১৮

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ময়মনসিংহে উৎসবমুখর আয়োজন

১৯

ময়মনসিংহে নির্মাণ সামগ্রী ডাকাতি মামলায় ৮ জন গ্রেফতার

২০
শিরোনামঃ
❮লুটপাটে দেশের স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্য মন্ত্রী❮বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী মালদ্বীপ : হাইকমিশনার❮ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধান মন্ত্রীর❮জাপানের জেবিআইসির গভর্নরের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশে কার্যালয় খোলার অনুরোধ❮নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক❮কিশোরগঞ্জে ইমরান হত্যার জেরে উত্তাল প্যাড়াভাঙ্গা: অভিযুক্তের বাড়িতে আগুন, এলাকায় থমথমে পরিস্থিতি❮ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক কর্মসূচি পালিত❮ময়মনসিংহে তিন দফায় ছুরিকাঘাতে সেলুন ব্যবসায়ীকে হত্যা❮বাবাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড, ১৪ বছর পর খালাস পেলেন ছেলে❮ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ জব্দ