Hasan
২৮ অক্টোবর ২০২৬, ১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে নির্মাণ সামগ্রী ডাকাতি মামলায় ৮ জন গ্রেফতার

ময়মনসিংহের ত্রিশালে রিজভী কনস্ট্রাকশন লিমিটেডের নির্মাণসামগ্রী ডাকাতির মামলায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। পাশাপাশি লুণ্ঠিত মালামালের অংশবিশেষ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল-মামুন এ তথ্য নিশ্চিত করেন।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ২ অক্টোবর রাত ৩টার মধ্যে ত্রিশাল উপজেলার বৈলর মঠবাড়ি বড় পুকুরপাড় এলাকায় রিজভী কনস্ট্রাকশন লিমিটেডের প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটে।

 

মামলার এজাহার অনুযায়ী, দেশীয় অস্ত্র নিয়ে ২০ থেকে ২৫ জনের একটি দল দুটি ট্রাকে করে প্রতিষ্ঠানের বিভিন্ন নির্মাণসামগ্রী নিয়ে যায়। লুণ্ঠিত মালামালের মধ্যে ছিল ৬০০ পিস এমএস পাইপ, ১৬০ পিস স্টিল শাটার, ১৬০ পিস স্টিল জয়েন্ট, ১০টি জানালার গ্রিল, ৯টি মোবাইল ফোন এবং নগদ ৩৫ হাজার টাকা। এজাহারে লুণ্ঠিত মালামাল ও নগদ অর্থের মোট মূল্য ৪৬ লাখ ৮০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির পরিচালক (অপারেশন) মো. মোখছেদুর রহমান বাদী হয়ে ৩ অক্টোবর ত্রিশাল থানায় মামলা করেন।

 

পুলিশ জানায়, মামলার তদন্তভার পাওয়ার পর তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ শুরু করেন। এর ধারাবাহিকতায় ময়মনসিংহ, নেত্রকোনা, গাজীপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন জামালপুরের ইসলামপুরের খবিজল (৩৫) ও সৈকত ওরফে সাখাওয়াত (২৪), ময়মনসিংহের নান্দাইলের আবু হানিফ (৩৮) ও উজ্জল মিয়া (২৫), ভোলার দুলারহাটের সোহেল (২৫), বরিশালের মুলাদীর বাদল ওরফে আসলাম (২৮), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মাসুদ মিয়া (৩৫) এবং ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের ফরিদ হোসেন (৪৫)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, খবিজলকে ৯ অক্টোবর, আবু হানিফ ও উজ্জল মিয়াকে ১৪ অক্টোবর এবং সোহেলকে ১৫ অক্টোবর গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে পৃথক অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের কোনাবাড়ী থানার নাওজোড় এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়।

 

এ ছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভুলতা গাউছিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ পাশে অবস্থিত আরআইসিএল লোহার কোম্পানিতে অভিযান চালানো হয়। সেখানে বাদীর শনাক্ত করা লুণ্ঠিত মালামালের মধ্যে ছয় পিস এমএস পাইপ উদ্ধার করে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল-মামুন বাসসকে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ধারাবাহিক অভিযান চালিয়ে এ ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে। ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক ও লুণ্ঠিত মালামালের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। বাকি মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লুটপাটে দেশের স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্য মন্ত্রী

১

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী মালদ্বীপ : হাইকমিশনার

২

ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধান মন্ত্রীর

৩

জাপানের জেবিআইসির গভর্নরের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশে কার্যালয় খোলার অনুরোধ

৪

নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

৫

কিশোরগঞ্জে ইমরান হত্যার জেরে উত্তাল প্যাড়াভাঙ্গা: অভিযুক্তের বাড়িতে আগুন, এলাকায় থমথমে পরিস্থিতি

৬

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক কর্মসূচি পালিত

৭

ময়মনসিংহে তিন দফায় ছুরিকাঘাতে সেলুন ব্যবসায়ীকে হত্যা

৮

বাবাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড, ১৪ বছর পর খালাস পেলেন ছেলে

৯

ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ জব্দ

১০

দুর্গাপুরে অটোরিকশার ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

১১

কবরস্থানের অভাবে বসতঘরেই বৃদ্ধের দাফন

১২

সড়কবিহীন সেতু ঘিরে ভোগান্তি

১৩

ময়মনসিংহে হত্যা ও অপহরণ মামলায় গ্রেপ্তার ২

১৪

কেন্দুয়ায় সায়মা শাহজাহান একাডেমির নতুন সভাপতিকে বরণ

১৫

ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস উদ্যাপন

১৬

খালিয়াজুরীতে ভ্রাম্যমাণ আদালতে একজনের দণ্ড

১৭

ফুলপুরে ২০ বস্তা ডিএপি সার জব্দ

১৮

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ময়মনসিংহে উৎসবমুখর আয়োজন

১৯

ময়মনসিংহে নির্মাণ সামগ্রী ডাকাতি মামলায় ৮ জন গ্রেফতার

২০
শিরোনামঃ
❮লুটপাটে দেশের স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্য মন্ত্রী❮বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী মালদ্বীপ : হাইকমিশনার❮ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধান মন্ত্রীর❮জাপানের জেবিআইসির গভর্নরের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশে কার্যালয় খোলার অনুরোধ❮নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক❮কিশোরগঞ্জে ইমরান হত্যার জেরে উত্তাল প্যাড়াভাঙ্গা: অভিযুক্তের বাড়িতে আগুন, এলাকায় থমথমে পরিস্থিতি❮ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক কর্মসূচি পালিত❮ময়মনসিংহে তিন দফায় ছুরিকাঘাতে সেলুন ব্যবসায়ীকে হত্যা❮বাবাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড, ১৪ বছর পর খালাস পেলেন ছেলে❮ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ জব্দ