Admin
২২ জুলাই ২০২৫, ৯:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ সরকারি কলেজের সাথে সোনালী ব্যাংকের অনলাইন সেবা কার্যক্রমে চুক্তি সম্পাদন

নিজস্ব সংবাদদাতা : সোনালী ব্যাংক পিএলসি এর অনলাইন সেবার মাধ্যমে ময়মনসিংহ সরকারি কলেজ, ময়মনসিংহের শিক্ষার্থীদের ফি/চার্জ আদায় কার্যক্রমের চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। সোনালী ব্যাংক পিএলসি, বিজনেস সেন্টার শাখা, ময়মনসিংহের আয়োজনে ময়মনসিংহ সরকারি কলেজ সেমিনার কক্ষে সোমবার ২১ জুলাই এই চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর এম.এ.এম জাকির হোসেনের সভাপতিত্বে ও সোনালী ব্যাংক পিএলসির এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, (শাখা প্রধান) শামীমা সুলতানার উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জসীম উদ্দিন খান জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজারস অফিস, ময়মনসিংহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ সাবির আতাউর রহমান, রাষ্ট্রবিজ্ঞান, ময়মনসিংহ সরকারি কলেজ, মোঃ মোহন মিয়া অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান, ময়মনসিংহ সরকারি কলেজ, মুহাম্মদ নাজমুল হুদা এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, ময়মনসিংহ, সৈয়দ কামরুল হোসেন সহযোগী অধ্যাপক উদ্ভিদ বিদ্যা ও সাধারণ সম্পাদক শিক্ষক পরিষদ ময়মনসিংহ সরকারি কলেজ।

সুচনা বক্তব্যে শাখা প্রধান শামীমা সুলতানা বলেন, সোনালী ব্যাংকের বর্তমান স্লোগান বিশ্বস্ত ও স্মার্ট। এরই ধারাবাহিকতায় সোনালী ব্যাংক পিএলসি ডিজিটালাইজেশানে ব্যাপক অগ্রগতি লাভ করেছে। এসপিজি চুক্তির মাধ্যমে যেকোন ছাত্র ছাত্রী/ অভিভাবক ঘরে বসে যখন তখন যেকোন দিন যেকোন পদ্ধতিতে পেমেন্ট (নগদ, বিকাশ, সোনালী-ই-ওয়ালেট রকেট, ভিসা কার্ডের মাধ্যমে নির্দিষ্ট স্টুডেন্ট আইডিতে যাবতীয় পাওনাদি পরিশোধ করতে পারবে। এতে কলেজ কর্তৃপক্ষের এ সংক্রান্ত ঝামেলাগুলো আর পাহাতে হবে না। অর্থাৎ ক্যাশ ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজগুলো কলেজ প্রশাসনকে আর করতে হবে না। ফলে তাদের শ্রম, সময় সাশ্রয় হবে।

সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার (অতিঃ দায়িত্ব) মুহাম্মদ আব্দুল্লাহ আল মোমেন বলেন, আজ শুধু চুক্তিপত্র সম্পাদন। আশা করি ব্যাংকের পক্ষে সর্বোচ্চ ইচ্ছা শক্তি দিয়ে সর্বোচ্চ সেবা দেয়ার জন্য আমরা কাজ করবো।

সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার মোঃ জসিম উদ্দিন খান বলেন, সোনালী ব্যাংক আস্থার ব্যাংক। দিন যাচ্ছে মানুষের আস্থা আরো বাড়ছে। সোনালী ব্যাংক ডিজিটাল সেবায় আরো এগিয়ে যাচ্ছে। এই চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের সাথে সোনালী ব্যাংকের সম্পর্ক আরো জোরদার হবে। স্টুডেন্ট ব্যাংক একাউন্ট খুলে সুবিধা বাড়বে। এই একাউন্ট সারা জীবন ব্যবহার করা সম্ভব হবে। এমনকি চাকুরী জীবন শেষ করে পেনশন সুবিধাও এই একাউন্টের মাধ্যমে উত্তোলন করতে পারবে।

সভায় সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ এম এ এম জাকির হোসেন ব্যাংক কর্তৃপক্ষ ও উপস্থিত কলেজ শিক্ষক পরিষদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সহযোগিতা কামনা করেছেন।

চুক্তিপত্র সম্পাদন অনুষ্ঠানে কলেজের পক্ষে স্বাক্ষর করেন কলেজ অধ্যক্ষ এম এ এম জাকির হোসেন এবং সোনালী ব্যাংক পিএলসির পক্ষে ডেপুটি জেনারেল ম্যানেজার (অতিঃ দায়িত্ব) মুহাম্মদ আব্দুল্লাহ আল মোমেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার

১

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান মন্ত্রী তারেক রহমান

২

নোয়াখালীতে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যুর পর হাসপাতাল ভাঙচুর

৩

এক্সপ্রেসওয়ের একই স্থানে অল্প সময়ের ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনা, একজন নিহত

৪

সরকারি কর্মকর্তাদের ৪২ ধরনের ভাতা করমুক্ত, কর বসে মাত্র ৩ আয়ে

৫

জাল সনদে মাদ্রাসায় নিয়োগ, প্রক্সি শিক্ষকের পাঠদান

৬

কিশোরগঞ্জে ৯ মাসে ডায়রিয়ায় আক্রান্ত ২৫ হাজার, ডেঙ্গুতে ১৮০০, মৃত্যু ৩

৭

কিশোরগঞ্জে ৯ মাস পর কবর থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উত্তোলন

৮

২০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি বাস্তবায়নে ছাত্রদলের বৃক্ষরোপণ

৯

শেরপুরে নিখোঁজের একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১০

শেরপুরে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি

১১

শেরপুর জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক

১২

পরিকল্পিত নগরী গড়ার প্রত্যয়ে ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস উদযাপিত

১৩

সড়কে ইট-বালু রেখে ভোগান্তি, বারহাট্টায় ৫ জনকে জরিমানা

১৪

ভাটারাঘাটে নিখোঁজের ২৬ ঘণ্টা পর মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ

১৫

ফুলপুরে দশম শ্রেণির ছাত্রীর সন্তান প্রসব, পিতৃত্ব নিয়ে অভিযোগ

১৬

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

১৭

আপত্তি সত্ত্বেও মোহনগঞ্জের ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

১৮

ময়মনসিংহে পালপাড়া থেকে দুই গরু চুরি

১৯

মাদক কারবারের প্রতিবাদ করায় ১১ জনের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

২০
শিরোনামঃ
❮শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার❮শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান মন্ত্রী তারেক রহমান❮নোয়াখালীতে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যুর পর হাসপাতাল ভাঙচুর❮এক্সপ্রেসওয়ের একই স্থানে অল্প সময়ের ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনা, একজন নিহত❮সরকারি কর্মকর্তাদের ৪২ ধরনের ভাতা করমুক্ত, কর বসে মাত্র ৩ আয়ে❮জাল সনদে মাদ্রাসায় নিয়োগ, প্রক্সি শিক্ষকের পাঠদান❮কিশোরগঞ্জে ৯ মাসে ডায়রিয়ায় আক্রান্ত ২৫ হাজার, ডেঙ্গুতে ১৮০০, মৃত্যু ৩❮কিশোরগঞ্জে ৯ মাস পর কবর থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উত্তোলন❮২০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি বাস্তবায়নে ছাত্রদলের বৃক্ষরোপণ❮শেরপুরে নিখোঁজের একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার