Author
২৭ অগাস্ট ২০২৬, ৬:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শরিয়াহবিরোধী কোনো আইন মেনে নেওয়া হবে না: বায়তুল মোকাররমের খতিব

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক বলেছেন, কোরআন ও হাদিসবিরোধী কোনো আইন সংবিধানে থাকলে তা এমনিতেই বাতিল। শরিয়াহবিরোধী কোনো আইন মেনে নেওয়ার প্রশ্নই আসে না।

বুধবার (২৬ আগস্ট) সকালে কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে হেফাজতে ইসলাম আয়োজিত শানে রেসালত সম্মেলনে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও ইসলামী শরিয়াহর বিভিন্ন দিক নিয়ে সম্মেলনে আলোচনা করা হয়।

মাওলানা আব্দুল মালেক বলেন, আইন প্রণেতারা পশ্চিমা দেশগুলো থেকে আইন ও বিধান গ্রহণ করতে পারেন। কিন্তু দেশীয় ব্যবস্থাপনার আইনকে ইসলামী শরিয়াহর সমতুল্য মনে করার সুযোগ নেই। ভুলবশত এমন কোনো আইন প্রণয়ন ও সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়ে থাকলে, যা কোরআন-হাদিসের সুস্পষ্ট নির্দেশনার পরিপন্থী, তা সংশোধন বা বাতিল করতে হবে।

তিনি বলেন, সংসদ সদস্যরা সংবিধান রক্ষা ও সংরক্ষণের শপথ নেন। কিন্তু সংবিধানের কোনো বিধান যদি কোরআন, হাদিস, আকিদা ও ইসলামী শরিয়াহর মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক হয়, তাহলে তা সংশোধনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। শরিয়াহবিরোধী আইনের শুধু প্রতিবাদ করলেই হবে না, সেগুলো পরিবর্তন বা বাতিলের কার্যকর পদক্ষেপ নিতে হবে।

কাদিয়ানিদের প্রসঙ্গে মাওলানা আব্দুল মালেক বলেন, তাঁরা নিজেদের মুসলমান দাবি করেন এবং নামাজ ও জাকাত আদায়ের কথা বলেন। তাঁদের উপাসনালয়েও ইসলামের নানা নিদর্শন দেখা যায়। কিন্তু তাঁদের আকিদা ও বিশ্বাসের সঙ্গে মূলধারার ইসলামী আকিদার মৌলিক পার্থক্য রয়েছে।

তিনি আরও বলেন, পৃথিবীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ রয়েছেন। তাঁরা নিজেদের নিজ নিজ ধর্মের অনুসারী হিসেবে পরিচয় দেন। কিন্তু কাদিয়ানিদের নিয়ে মুসলিম সমাজে দীর্ঘদিন ধরে আকিদাগত বিতর্ক রয়েছে।

বক্তব্যের একপর্যায়ে তিনি কাদিয়ানিদের বিশ্বাসের সমালোচনা করে তাদের প্রতারক, বেইমান ও দাজ্জাল হিসেবে উল্লেখ করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা শাব্বির আহমাদ রশিদ। এতে হেফাজতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আলেম-ওলামা ও বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনদর্শন অনুসরণ, ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখা এবং ধর্মীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনকে ঘিরে সকাল থেকেই কটিয়াদী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেপুটি স্পিকারের সহযোগিতায় শিশুর হৃদরোগের সফল অস্ত্রোপচার

শরিয়াহবিরোধী কোনো আইন মেনে নেওয়া হবে না: বায়তুল মোকাররমের খতিব

নেত্রকোনায় ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

পল্লীবিদ্যুতের লাইনম্যানের বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

করোনাকালে বন্ধ, চালু হয়নি ঈশ্বরগঞ্জের দুই রেলস্টেশন

কাস্টমস কর্মীর ১৫ টুকরা লাশ: এক মাস পর দুই আসামি ধরা

শেরপুরে আওয়ামী লীগ নেতাদের মিলে সরকারি চালের বরাদ্দের অভিযোগ

শেরপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-না’ত প্রতিযোগিতা

মিঠামইনে সাবেক ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

ময়মনসিংহ জেলা সিভিল সার্জনকে ড্যাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

১০

জরাজীর্ণ ঘর ছেড়ে নতুন ঠিকানায় কিরণ-পিকুলা

১১

ময়মনসিংহে মিষ্টির কারখানায় ৩ লাখ টাকা জরিমানা

১২

আনন্দ মোহন কলেজ ছাত্রের গুরুত্বপূর্ণ নথি চুরি ও ফেরতে মোটা অঙ্কের টাকা দাবি

১৩

কলমাকান্দায় বজ্রপাতে জেলে নিহত

১৪

মুক্তাগাছায় ইয়াবাসহ যুবক আটক

১৫

মিটার দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পল্লীবিদ্যুতের লাইনম্যানের বিরুদ্ধে

১৬

নেত্রকোনায় ১৯ লাখ টাকার ফেনসিডিলসহ যুবক আটক

১৭

ডেপুটি স্পিকারের উদ্যোগে সড়কের পাশে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা

১৮

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বাণী

১৯

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতির বাণী

২০
শিরোনামঃ
ডেপুটি স্পিকারের সহযোগিতায় শিশুর হৃদরোগের সফল অস্ত্রোপচারশরিয়াহবিরোধী কোনো আইন মেনে নেওয়া হবে না: বায়তুল মোকাররমের খতিবনেত্রকোনায় ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটকপল্লীবিদ্যুতের লাইনম্যানের বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগকরোনাকালে বন্ধ, চালু হয়নি ঈশ্বরগঞ্জের দুই রেলস্টেশনকাস্টমস কর্মীর ১৫ টুকরা লাশ: এক মাস পর দুই আসামি ধরাশেরপুরে আওয়ামী লীগ নেতাদের মিলে সরকারি চালের বরাদ্দের অভিযোগশেরপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-না’ত প্রতিযোগিতামিঠামইনে সাবেক ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যাময়মনসিংহ জেলা সিভিল সার্জনকে ড্যাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা