Tawfik
৩ অক্টোবর ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাকে তাড়িয়ে শিশুকে ২ লাখ টাকায় বিক্রি: থানায় বাবার বিরুদ্ধে অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ১৩ মাস বয়সী এক শিশুকে ২ লাখ টাকায় বিক্রি করার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। বিক্রি হওয়া ওই শিশুর নাম মোজাহিদ।

এ ঘটনায় শিশুটির মা রোজিনা বেগম স্বামীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার রাজিবপুর ইউনিয়নের মাইজহাটি সুতিভরট গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

রোজিনা বেগম ভোলা জেলার মনপুরা উপজেলার সাকুরিয়া গ্রামের জাকির হোসেনের মেয়ে। তিনি বর্তমানে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন।

অভিযোগকারী রোজিনা বেগম (২১) বলেন, বৃহস্পতিবার (১ অক্টোবর) তিনি জানতে পারেন তার ১৩ মাসের সন্তান মোজাহিদকে বিক্রি করে দেওয়া হয়েছে। খবর পেয়ে তিনি ঢাকা থেকে স্বামীর বাড়িতে আসেন। পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়ে স্বামী নাঈমসহ ছয়জনের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।

রোজিনা বলেন, প্রায় দুই বছর আগে নাঈমের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই নাঈম তাকে বিভিন্নভাবে নির্যাতন করতেন। প্রায় পাঁচ মাস আগে তাকে মারধর করে শিশুসন্তানকে রেখে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর তিনি ঢাকায় গিয়ে একটি পোশাক কারখানায় কাজ শুরু করেন।

তিনি আরও বলেন, তার কোলের সন্তানকে তিনি ফিরে পেতে চান। সন্তানকে ফিরে দেওয়ার পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন জানান, শিশুর মা রোজিনা অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্তে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক শতাব্দী ধরে পাঠকের ঠিকানা শেরপুরের গণগ্রন্থাগার

১

ভৈরবে যুবদল নেতার নাম ভাঙিয়ে ৩ দোকানে তালা দিলো দুর্বৃত্তরা

২

আখতারুজ্জামানের মুক্তির দাবিতে কটিয়াদীতে জামায়াতের বিক্ষোভ

৩

‘জামায়াত থেকে সাবধান’ বলেছিলেন, পরে সেই জামায়াতেই আখতারুজ্জামান

৪

নেত্রকোণায় ভারতীয় পন্যসহ গ্রেপ্তার ১

৫

নেত্রকোণা পূর্বধলা সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ঘিরে পক্ষে-বিপক্ষে বিক্ষোভ

৬

হেলমেট পরে এসে অধ্যক্ষের কক্ষে আগুন, কলেজে পাল্টাপাল্টি মিছিল

৭

বাড়ি লিখে নিয়েছে মেয়ে, এখন ভাড়ার টাকাও পান না বৃদ্ধা মা

৮

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

৯

ময়মনসিংহ থেকে অপহৃত ৭ বছরের শিশু গাজীপুরে উদ্ধার

১০

প্রতিদিনই যানজট, স্বস্তি মিলছে না শেরপুরবাসীর

১১

হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ

১২

কিশোরগঞ্জে রাজনৈতিক ও মাদক মামলায় গ্রেপ্তার ১৭

১৩

৩০ বছর ধরে গাছ ছাঁটাই করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী কামাল

১৪

কিশোরগঞ্জের এক গ্রামের পাঁচ শিশু ‘বিক্রি’

১৫

দুর্গাপুর সীমান্তে ৯ মাসে ১২ কোটি টাকার পণ্য আটক

১৬

গাছে ঝুলছিল বড় ভাইয়ের মরদেহ, স্ত্রীসহ লাপাত্তা ছোট ভাই

১৭

ময়মনসিংহে ট্রেনে তল্লাশি চালিয়ে ৫৭ হাজার টাকার ভারতীয় কম্বল উদ্ধার

১৮

‘আমি রাজীব পরিবহন, আমার আত্মার মাগফিরাত কামনা করুন’ লিখে বিক্ষোভ

১৯

নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে চা বিক্রেতার মৃত্যু

২০
শিরোনামঃ
❮এক শতাব্দী ধরে পাঠকের ঠিকানা শেরপুরের গণগ্রন্থাগার❮ভৈরবে যুবদল নেতার নাম ভাঙিয়ে ৩ দোকানে তালা দিলো দুর্বৃত্তরা❮আখতারুজ্জামানের মুক্তির দাবিতে কটিয়াদীতে জামায়াতের বিক্ষোভ❮‘জামায়াত থেকে সাবধান’ বলেছিলেন, পরে সেই জামায়াতেই আখতারুজ্জামান❮নেত্রকোণায় ভারতীয় পন্যসহ গ্রেপ্তার ১❮নেত্রকোণা পূর্বধলা সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ঘিরে পক্ষে-বিপক্ষে বিক্ষোভ❮হেলমেট পরে এসে অধ্যক্ষের কক্ষে আগুন, কলেজে পাল্টাপাল্টি মিছিল❮বাড়ি লিখে নিয়েছে মেয়ে, এখন ভাড়ার টাকাও পান না বৃদ্ধা মা❮ময়মনসিংহে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু❮ময়মনসিংহ থেকে অপহৃত ৭ বছরের শিশু গাজীপুরে উদ্ধার