Hasan
৫ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

শেরপুর, ৪ অক্টোবর ২০২৬ (বাসস): জেলা প্রশাসনের উদ্যোগে আজ শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

সভায় জেলার পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহম্মেদ,  জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আওয়াল চৌধুরী, আবু রায়হান রুপন, সদর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শফিউল আলম চাঁন, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক রবিউল ইসলাম সজিব, জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক শওকত হোসেন, জেলা পুজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক জিতেন্দ্র মজুমদার ও সদস্য সচিব সুব্রত কুমার সহ জেলার পাঁচ উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় আগত অতিথিরা জেলার পাঁচ উপজেলায় শারদীয় দুর্গোৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে সফল করার লক্ষ্যে মতামত তুলে ধরে বক্তব্য রাখেন। সেই সাথে যানজট নিয়ন্ত্রণ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎসেবা নিশ্চিত করা, মাদক নির্মূল, পূজা মন্ডপে নিচ্ছিদ্র নিরাপত্তা প্রদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, শেরপুরে জেলায় এবছর ১৭৭টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে শেরপুর সদরে ৮৩, নালিতাবাড়ীতে ৪০, নকলায় ২৩, ঝিনাইগাতীতে ১৮ ও শ্রীবরদী উপজেলায় ১৩টি পূজা মন্ডপ রয়েছে। আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে দুর্গোৎসবের শুরু ও ২১ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে উৎসব শেষ হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নালিতাবাড়ীতে মদসহ দুই যুবক গ্রেপ্তার

১

কেন্দুয়ায় ভ্রাম্যমান আদালত ৪ প্রতিষ্ঠানকে পৌনে দুই লাখ টাকা জরিমানা

২

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট, প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

৩

সীমান্তের ওপারে বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার

৪

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মামুনুল হক

৫

ময়মনসিংহে নয় দিনব‍্যাপী বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার

৬

ভেকুর দখলে নিকলীর হাওর

৭

ময়মনসিংহে ১০২ বোতল ভারতীয় মদ উদ্ধার, দুই ভাই গ্রেপ্তার

৮

কটিয়াদীতে জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষে যুবদল নেতা নিহত

৯

ভালুকায় থানায় অভিযোগ দেয়ার পর ইউপি সদস্যের বাড়িতে হামলা

১০

বিদ্যালয় কর্মচারীর মাদক সেবনের ভিডিও ঘিরে তোলপাড়, তদন্তের নির্দেশ শিক্ষা কর্মকর্তার

১১

এইচএসসিতে ফল পরিবর্তনে শীর্ষে ময়মনসিংহ, তলানিতে রাজশাহী বোর্ড

১২

গফরগাঁওয়ে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৩

১৩

ভৈরবে বাড়ির উঠানে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ, আটক ১

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে সচেতনতা ও গতিশীলতা বাড়াতে কেন্দুয়ায় টাস্কফোর্সের সভা

১৫

নেত্রকোণায় টোল আদায়কারীর ঘুষিতে জুলাই যোদ্ধা নিহত, অভিযুক্ত আটক

১৬

ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঢাকায় গ্রেপ্তার

১৭

পলাতকরা সীমান্ত পেরোলেই গ্রেপ্তার: ময়মনসিংহ বিজিবি সেক্টর কমান্ডার

১৮

শেরপুরে দুই সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

১৯

আজ প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষার ফল

২০
শিরোনামঃ