Hasan
৫ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি’ জামায়াত প্রার্থী দেলাওয়ারের

হিন্দু সম্প্রদায়ের মানুষের বিপদ-আপদে ঢাল হয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য দেলাওয়ার হোসেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য হিন্দু সম্প্রদায়ের মানুষকে ভয়-শঙ্কা না করারও আহ্বান জানান তিনি।

রোববার সকালে ঠাকুরগাঁও শহরের একটি রেস্টুরেন্টে পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন

দেলাওয়ার হোসেন বলেন, আপনারা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে দুর্গাপূজা পালন করবেন। কোনো দ্বিধা, সংশয় বা ভয় পাবেন না। তিনি দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও সম্পদ লুটপাটের ঘটনা ঘটেছে এবং সে সময় জামায়াতে ইসলামী তাদের পাশে দাঁড়িয়েছিল।

তিনি বলেন, নির্বাচিত হলে ধর্মবর্ণ-নির্বিশেষে মানুষের পাশে থাকবেন। কেউ উদ্দেশ্যমূলক মিথ্যা মামলা দিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষকে হয়রানি করতে পারবে না বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

ঠাকুরগাঁওয়ের উন্নয়ন প্রসঙ্গে দেলাওয়ার হোসেন বিএনপির সমালোচনা করে বলেন, গত আট মাসে জেলায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। বিমানবন্দর ও বিশ্ববিদ্যালয়ের অনুমোদন আগেই হয়েছে বলেও দাবি করেন তিনি। বিশ্ববিদ্যালয়ে নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগের কথাও উল্লেখ করেন জামায়াতের এই প্রার্থী।

নিজের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, আশ্রয়হীনদের ঘর, অসুস্থদের চিকিৎসা, মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার খরচ, বয়স্ক ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার, টিউবওয়েল, রিকশা-ভ্যান, সেলাই মেশিন ও গবাদিপশু বিতরণসহ বিভিন্ন সহযোগিতা করে আসছেন তিনি। এসব ক্ষেত্রে ধর্ম-বর্ণের কোনো বিচার করেননি বলেও দাবি তার।

মতবিনিময় সভায় জামায়াতের ঠাকুরগাঁও জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহম্মদ, শহর আমির অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান শাহ শামীম, সদর আমির মাওলানা মিজানুর রহমানসহ দুই শতাধিক মন্দির কমিটির নেতা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় রুহিয়া ও ভূল্লিতেও মন্দির কমিটির নেতাদের সঙ্গে অনুরূপ মতবিনিময় করেন দেলাওয়ার হোসেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নালিতাবাড়ীতে মদসহ দুই যুবক গ্রেপ্তার

১

কেন্দুয়ায় ভ্রাম্যমান আদালত ৪ প্রতিষ্ঠানকে পৌনে দুই লাখ টাকা জরিমানা

২

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট, প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

৩

সীমান্তের ওপারে বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার

৪

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মামুনুল হক

৫

ময়মনসিংহে নয় দিনব‍্যাপী বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার

৬

ভেকুর দখলে নিকলীর হাওর

৭

ময়মনসিংহে ১০২ বোতল ভারতীয় মদ উদ্ধার, দুই ভাই গ্রেপ্তার

৮

কটিয়াদীতে জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষে যুবদল নেতা নিহত

৯

ভালুকায় থানায় অভিযোগ দেয়ার পর ইউপি সদস্যের বাড়িতে হামলা

১০

বিদ্যালয় কর্মচারীর মাদক সেবনের ভিডিও ঘিরে তোলপাড়, তদন্তের নির্দেশ শিক্ষা কর্মকর্তার

১১

এইচএসসিতে ফল পরিবর্তনে শীর্ষে ময়মনসিংহ, তলানিতে রাজশাহী বোর্ড

১২

গফরগাঁওয়ে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৩

১৩

ভৈরবে বাড়ির উঠানে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ, আটক ১

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে সচেতনতা ও গতিশীলতা বাড়াতে কেন্দুয়ায় টাস্কফোর্সের সভা

১৫

নেত্রকোণায় টোল আদায়কারীর ঘুষিতে জুলাই যোদ্ধা নিহত, অভিযুক্ত আটক

১৬

ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঢাকায় গ্রেপ্তার

১৭

পলাতকরা সীমান্ত পেরোলেই গ্রেপ্তার: ময়মনসিংহ বিজিবি সেক্টর কমান্ডার

১৮

শেরপুরে দুই সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

১৯

আজ প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষার ফল

২০
শিরোনামঃ