Tawfik
১১ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বন্যহাতির নিরাপদ করিডোর চালু হবে শেরপুরের গারো পাহাড়ে: পরিবেশমন্ত্রী

হাতিকে ঘিরে অভয়ারণ্য গড়ে তোলার পাশাপাশি পর্যটনশিল্পের বিকাশ ঘটানো গেলে মানুষ ও বন্যহাতির মধ্যকার সংঘাত উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সভায় মানুষ-হাতির দ্বন্দ্ব মোকাবিলায় কাজ করা এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি), গণমাধ্যমকর্মী এবং হাতি সংরক্ষণে সম্পৃক্ত স্বেচ্ছাসেবীরা অংশ নেন। তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী হাতিকেন্দ্রিক অভয়ারণ্য ও পর্যটন খাতের বিকাশের মাধ্যমে সংঘাত কমানোর সম্ভাবনার কথা তুলে ধরেন।

শেরপুরের গারো পাহাড়ে বন্যহাতির অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিতে আন্তঃদেশীয় করিডোর চালু করতে পূর্ববর্তী প্রটোকল অনুযায়ী প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে শিগগির আলোচনা শুরু করা হবে বলে জানিয়েছেন আবদুল আউয়াল মিন্টু।

পাশাপাশি মানুষ ও বন্যহাতির মধ্যে সংঘাত কমাতে জেলার বনাঞ্চলকে হাতির নিরাপদ বিচরণক্ষেত্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন- শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক মো. ছানাউল্যা পাটওয়ারী, কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক এএসএম জহির উদ্দিন আকন, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, স্থানীয় ইআরটি সদস্য লরেন্স দ্রংসহ অন্যরা।
সভায় বন্যহাতির আক্রমণ বা তাণ্ডবে ক্ষতিগ্রস্ত একজন ব্যক্তির হাতে ক্ষতিপূরণের অর্থ তুলে দেওয়া হয়। একই সঙ্গে ১০টি এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যদের মধ্যে প্রয়োজনীয় সরঞ্জাম ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

মধুটিলা ইকোপার্কে মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু গারো পাহাড়ের একটি বন্যহাতি চলাচলের করিডোর ঘুরে দেখেন। এরপর তিনি পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আরেকটি মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

১

ময়মনসিংহে হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত

২

কলমাকান্দায় এনআইডি কাণ্ড

৩

ধোবাউড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক

৪

নেত্রকোনা সীমান্তে মানব পাচারের অভিযোগে আটক ৩

৫

নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে পারিবারিক বিরোধ

৬

বিদ্যালয়ের হাজিরা নিয়ে বিরোধে জড়ালেন দুই শিক্ষক দম্পতি

৭

ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবা কারাগারে

৮

পূজামণ্ডপে রাজনৈতিক নেতাকর্মীদের সমন্বিত পাহারার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

৯

ময়মনসিংহে সাদ্দাম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি

১০

ময়মনসিংহে বিমানবন্দর, শিশুপার্ক ও পর্যটন উন্নয়নের ঘোষণা মন্ত্রীর

১১

ময়মনসিংহে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১২

কলমাকান্দায় বিদ্যালয়ের জমি দখলমুক্ত

১৩

শেরপুরে মোটরসাইকেল, আইফোন ও টাকা ছিনতাইয়ের অভিযোগে আদালতে মামলা

১৪

মুক্তাগাছায় পৈতৃক জমি দখলচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৫

ঝলমল অগ্নিকান্ড: অবহেলা ও অপব্যহারে ভষ্মীভূত সাংস্কৃতিক ঐতিহ্যের পুরাকীর্তি নিদর্শন

১৬

‘দুর্গাপূজায় নিষিদ্ধ সংগঠন যেন অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে’

১৭

ময়মনসিংহ মেডিকেল ডেঙ্গুতে যুবকের মৃত্যু

১৮

‘নদে খাইছে ২০ একর জমি, চারবার সরাইছি বসতঘর’

১৯

ভবিষ্যতে দেশের বিমানবহরে উড়োজাহাজ থাকবে ২০০টির বেশি: বিমানমন্ত্রী

২০
শিরোনামঃ