Tawfik
১২ অক্টোবর ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পূজামণ্ডপে রাজনৈতিক নেতাকর্মীদের সমন্বিত পাহারার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

কিশোরগঞ্জ প্রতিনিধি: আসন্ন দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার প্রতিটি পূজামণ্ডপে রাজনৈতিক দলের নেতাকর্মীদের সমন্বিতভাবে পাহারার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, নিষিদ্ধ সংগঠন বা কোনো গুপ্ত গোষ্ঠী যেন পূজামণ্ডপে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

রোববার (১১ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন তথ্যের ভিত্তিতে গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ চিহ্নিত করতে পারে। তবে রাজনৈতিক নেতাকর্মীদের কাছে প্রতিটি পূজামণ্ডপই গুরুত্বপূর্ণ। তাই যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রোস্টার করে পাহারার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও এ কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

পূজামণ্ডপের নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরা সচল রাখা এবং ধারণ করা ভিডিও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপের সিসিটিভি ক্যামেরার রেকর্ড যেন সংরক্ষিত থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি বৈদ্যুতিক আগুনসহ বিভিন্ন ধরনের অগ্নিকাণ্ড মোকাবিলায় উপযোগী ফায়ার এক্সটিংগুইশার রাখার নির্দেশনা দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্গাপূজা নিয়ে অপপ্রচার এবং ধর্মীয় অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন রিলস ও ভিডিও তৈরি করা হচ্ছে।

সভায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে নির্দেশনা দেন ইয়াসের খান চৌধুরী। পাশাপাশি বৈধভাবে বালু উত্তোলনকারীদের কাগজপত্র যাচাই করার ওপর গুরুত্ব দেন তিনি। পূজামণ্ডপে যাতায়াতের সড়কে কোনো সমস্যা থাকলে তা দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সড়কের সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আজান ও নামাজের সময়সূচি উল্লেখ করে একটি চার্ট প্রতিটি পূজামণ্ডপে পৌঁছে দিতে হবে। সংশ্লিষ্টরা যেন এ সময়সূচি বিবেচনায় নিয়ে পূজার কার্যক্রম পরিচালনা করতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেন তিনি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

১

ময়মনসিংহে হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত

২

কলমাকান্দায় এনআইডি কাণ্ড

৩

ধোবাউড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক

৪

নেত্রকোনা সীমান্তে মানব পাচারের অভিযোগে আটক ৩

৫

নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে পারিবারিক বিরোধ

৬

বিদ্যালয়ের হাজিরা নিয়ে বিরোধে জড়ালেন দুই শিক্ষক দম্পতি

৭

ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবা কারাগারে

৮

পূজামণ্ডপে রাজনৈতিক নেতাকর্মীদের সমন্বিত পাহারার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

৯

ময়মনসিংহে সাদ্দাম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি

১০

ময়মনসিংহে বিমানবন্দর, শিশুপার্ক ও পর্যটন উন্নয়নের ঘোষণা মন্ত্রীর

১১

ময়মনসিংহে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১২

কলমাকান্দায় বিদ্যালয়ের জমি দখলমুক্ত

১৩

শেরপুরে মোটরসাইকেল, আইফোন ও টাকা ছিনতাইয়ের অভিযোগে আদালতে মামলা

১৪

মুক্তাগাছায় পৈতৃক জমি দখলচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৫

ঝলমল অগ্নিকান্ড: অবহেলা ও অপব্যহারে ভষ্মীভূত সাংস্কৃতিক ঐতিহ্যের পুরাকীর্তি নিদর্শন

১৬

‘দুর্গাপূজায় নিষিদ্ধ সংগঠন যেন অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে’

১৭

ময়মনসিংহ মেডিকেল ডেঙ্গুতে যুবকের মৃত্যু

১৮

‘নদে খাইছে ২০ একর জমি, চারবার সরাইছি বসতঘর’

১৯

ভবিষ্যতে দেশের বিমানবহরে উড়োজাহাজ থাকবে ২০০টির বেশি: বিমানমন্ত্রী

২০
শিরোনামঃ