Admin
১৭ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জেলার ২: রজনীকান্ত ম্যাজিকে বক্স অফিসে ঝড়

দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের বহু প্রতীক্ষিত ‘জেলার ২’ প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। গত ১৫ অক্টোবর মুক্তি পাওয়া এই গ্যাংস্টার ড্রামা প্রথম দিনেই বিশ্বব্যাপী ১২৫ দশমিক ২৫ কোটি রুপি সংগ্রহ করেছে। তবে ভারতের অভ্যন্তরীণ বাজারে ছবিটি রজনীকান্তের নিজেরই আগের ছবি ‘কুলি’-র ওপেনিং রেকর্ড ছুঁতে পারেনি, যা ভক্তদের মধ্যে কিছুটা আক্ষেপের জন্ম দিয়েছে।

ট্রেড ট্র্যাকার স্যাকনিল্কের তথ্যমতে, মুক্তির প্রথম দিনে ভারতজুড়ে ১৬ হাজার ৫৯৯টি শো থেকে ‘জেলার ২’-এর নেট আয় দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৭০ কোটি রুপি এবং গ্রস সংগ্রহ হয়েছে ৭০ দশমিক ২৫ কোটি রুপি। এর বিপরীতে রজনীকান্তের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘কুলি’ প্রথম দিনে ভারতে ৬৫ কোটি রুপি নেট আয় করে তার ক্যারিয়ারের সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড গড়েছিল, যা এখনো অক্ষত রয়েছে।

আন্তর্জাতিক বাজারে ছবিটি উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। ওভারসিজ মার্কেট থেকে প্রথম দিনেই ৫৫ কোটি রুপি সংগ্রহ করেছে ‘জেলার ২’, যা বিশ্বব্যাপী মোট গ্রস কালেকশনকে ১২৫ দশমিক ২৫ কোটি রুপিতে নিয়ে গেছে।

ভাষাভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ছবিটির আয়ের সিংহভাগ এসেছে তামিল সংস্করণ থেকে। তামিলনাড়ু ও সংলগ্ন অঞ্চলে ৯ হাজার ৩২৬টি শো থেকে এই সংস্করণটি ৪৩ দশমিক ৩৫ কোটি রুপি ঘরে তুলেছে। দ্বিতীয় অবস্থানে থাকা তেলুগু সংস্করণ ২ হাজার ৭৯২টি শো থেকে ১২ দশমিক ৫০ কোটি রুপি আয় করেছে। তবে উত্তর ভারতের বাজারে পিভিআর-আইনক্সের সঙ্গে ওটিটি উইন্ডো সংক্রান্ত বিরোধের জেরে হিন্দি সংস্করণের মুক্তি কিছুটা ব্যাহত হয়েছে। তারপরও ৪ হাজার ৩৭১টি শো থেকে হিন্দি ভার্সন ৩ দশমিক ৫০ কোটি রুপি সংগ্রহ করতে সক্ষম হয়েছে। কন্নড় সংস্করণ থেকে যোগ হয়েছে শূন্য দশমিক ৩৫ কোটি রুপি।

সান পিকচার্সের ব্যানারে কালানিথি মারানের প্রযোজনায় নির্মিত ‘জেলার ২’-এ রজনীকান্তের বিপরীতে অভিনয় করেছেন রামিয়া কৃষ্ণান, এস জে সুরিয়া, মোহনলাল, বিদ্যা বালান, সুরজ ভেঞ্জারমুডু ও মিঠুন চক্রবর্তীর মতো তারকা শিল্পীরা। সমালোচক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে এবং দর্শকদের বিনোদনের চাহিদা পূরণে সফল হয়েছে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালুকায় মশক নিধন অভিযান

১

শেরপুর সীমান্তে এক লাখ ৩৮ হাজার টাকার ভারতীয় মাদক জব্দ

২

ফকির লালন সাঁই ধন্য ধন্য বলি তারে

৩

দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা

৪

সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

৫

জিয়ানগরে প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান উপহার

৬

‘হিন্দু-মুসলমান আমরা সবাই মানুষ, সবার উপর মানুষ সত্য’

৭

বাংলাদেশ শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা সুদৃঢ় করতে চায় যাযাদি অনলাইন

৮

এক বছর আগেই হত্যার আশঙ্কা নিয়ে পুলিশকে যা জানিয়েছিলেন সাংবাদিক আলিফ

৯

যুবদল নেতার ছেলেকে অপহরণ করে সাড়ে ৩ কোটি টাকা মুক্তিপণ দাবির অভিযোগ

১০

নেত্রকোণায় সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা, মামলা দায়ের

১১

বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিনে পরিবারের ভাগ্য বদলাতে চান ১০০ নারী

১২

নেত্রকোনায় গুলিতে নিহত সাংবাদিকের দাফন সম্পন্ন

১৩

সৎ মেয়েকে ধর্ষণ মামলায় জেল খেটে বেরিয়ে স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

১৪

দুর্গাপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৫

ময়মনসিংহে জাল নোটসহ চারজন গ্রেপ্তার

১৬

পাঁচ মাস পর নদী থেকে নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার

১৭

নালিতাবাড়ীতে খাল থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

১৮

ফুলপুরে সার ডিলার নিয়োগ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন

১৯

ভিডিও ছড়িয়ে পড়ার পর ছাত্রদল নেতাকে সাময়িক অব্যাহতি

২০
শিরোনামঃ
❮ভালুকায় মশক নিধন অভিযান❮শেরপুর সীমান্তে এক লাখ ৩৮ হাজার টাকার ভারতীয় মাদক জব্দ❮ফকির লালন সাঁই ধন্য ধন্য বলি তারে❮দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা❮সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার❮জিয়ানগরে প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান উপহার❮‘হিন্দু-মুসলমান আমরা সবাই মানুষ, সবার উপর মানুষ সত্য’❮বাংলাদেশ শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা সুদৃঢ় করতে চায় যাযাদি অনলাইন❮এক বছর আগেই হত্যার আশঙ্কা নিয়ে পুলিশকে যা জানিয়েছিলেন সাংবাদিক আলিফ❮যুবদল নেতার ছেলেকে অপহরণ করে সাড়ে ৩ কোটি টাকা মুক্তিপণ দাবির অভিযোগ