Hasan
৩০ অক্টোবর ২০২৬, ৪:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হালুয়াঘাটে স্বচ্ছ নিয়োগে উন্মুক্ত লটারি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরে ১২টি ইউনিয়নের ১২টি গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কাজে নারী কর্মী নিয়োগের চূড়ান্ত বাছাইয়ে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরআরএমইপি) আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) হালুয়াঘাট উপজেলা পরিষদ প্রাঙ্গণে সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপস্থিত ব্যক্তিদের সামনে এ লটারি অনুষ্ঠিত হয়। লটারির মাধ্যমে নারী কর্মী নিয়োগ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ সালমান ওমর রুবেল। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

এ সময় উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি, উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রউফ, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপসহকারী প্রকৌশলী ইসমাইল হোসেন ও মো. মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ সালমান ওমর রুবেল বলেন, গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের পাশাপাশি এ প্রকল্পের মাধ্যমে স্থানীয় নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে। যোগ্যতা ও নিয়ম মেনে প্রকৃত উপকারভোগীরা যেন এ সুযোগ পান, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

তিনি আরও বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নেও এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্রামীণ সড়ক সচল রাখা এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

 

উপজেলা পরিষদ প্রাঙ্গণে উন্মুক্ত পরিবেশে অনুষ্ঠিত এ লটারির মাধ্যমে ১২টি ইউনিয়নের নির্ধারিত সড়কগুলোর রক্ষণাবেক্ষণ কাজে নারী কর্মী নিয়োগের চূড়ান্ত বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।

 

 

 

 

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান মন্ত্রীর সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপান সম্পর্ক নতুন উচ্চতায় পৌছেছে

১

সাজেকের ফের গোলাগুলি, আতঙ্কে পর্যটকরা

২

মিরপুরে বাংলাদেশের ব্যাটিং ধস, ৮ উইকেটের জয় ওয়েস্ট ইন্ডিজের

৩

সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী

৪

রূপপুরে প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

৫

জাপানের সঙ্গে বঙ্গোপসাগর-সমুদ্রপথ নিয়ে কোনো আলোচনা হয়নি

৬

আড়াই বছর পর চাকরি হারালেন ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন

৭

নেত্রকোণা সীমান্তে ভারতীয় পণ্য জব্দ, আড়ালেই থাকছে কারবারিরা

৮

এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের এক মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ

৯

এইচএসসিতে শতভাগ পাস ১৩৯ শিক্ষাপ্রতিষ্ঠানে

১০

এইচএসসির ফল: কোন বোর্ডে পাসের হার কত

১১

এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউই

১২

প্রবাসী হত্যার আসামি গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ, ফুটবল খেলে প্রতিবাদ

১৩

হাজারো পুণ্যার্থীদের মোমের আলোয় আলোকিত গারো পাহাড়

১৪

মামলা তুলে না নেওয়ায় নারীর বসতঘরে আগুন, ভয়ে এলাকাছাড়া পরিবার

১৫

চায়না দুয়ারির ফাঁদে হাওড়ের মাছ, অভিযানেও মিলছে না সুফল

১৬

নেত্রকোনা • শতবর্ষী ধর্মপল্লী থেকে চুরি হওয়া সেই ৪০ কেজির ঘণ্টা উদ্ধার

১৭

সীমান্তে পুলিশের অভিযান, ১২ গরুসহ আটক দুই

১৮

আগামী গ্রীষ্মের আগেই ময়মনসিংহে লোডশেডিং কমার আশা জ্বালানিমন্ত্রীর

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের হুক ভেঙে বিচ্ছিন্ন বগি

২০
শিরোনামঃ
❮প্রধান মন্ত্রীর সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপান সম্পর্ক নতুন উচ্চতায় পৌছেছে❮সাজেকের ফের গোলাগুলি, আতঙ্কে পর্যটকরা❮মিরপুরে বাংলাদেশের ব্যাটিং ধস, ৮ উইকেটের জয় ওয়েস্ট ইন্ডিজের❮সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী❮রূপপুরে প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু❮জাপানের সঙ্গে বঙ্গোপসাগর-সমুদ্রপথ নিয়ে কোনো আলোচনা হয়নি❮আড়াই বছর পর চাকরি হারালেন ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন❮নেত্রকোণা সীমান্তে ভারতীয় পণ্য জব্দ, আড়ালেই থাকছে কারবারিরা❮এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের এক মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ❮এইচএসসিতে শতভাগ পাস ১৩৯ শিক্ষাপ্রতিষ্ঠানে