Hasan
৩০ অক্টোবর ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনার আলোচিত শিশু ধর্ষণ মামলার রায় ১১ নভেম্বর

নেত্রকোনার মদনে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে একাধিকবার ধর্ষণ ও গর্ভবতী করার অভিযোগে করা মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামী ১১ নভেম্বর মামলাটির রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (২৮ নভেম্বর) নেত্রকোনা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ সালামের আদালতে যুক্তিতর্ক শেষে রায়ের দিন নির্ধারণ করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, যুক্তিতর্ক চলাকালে আদালতের অনুমতি নিয়ে বক্তব্য দেন মামলার অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর। তিনি তাঁর ১২ থেকে ১৫ শতাংশ জমিসহ জীবনের সব সম্পদের বিনিময়ে মামলা থেকে মুক্তি পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন বলে জানা গেছে। এ সময় স্ত্রী ও সন্তানের কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন কারাগারে থাকতে হলে তাঁদের ভরণপোষণ ও দেখাশোনা করা কঠিন হয়ে পড়বে।

মামলার যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল কবির রুবেল এবং আসামিপক্ষে অ্যাডভোকেট আনিসুর রহমান অংশ নেন। আসামিপক্ষের আইনজীবী আপসের বিষয়ে কথা বলতে চাইলে বিচারক তা নাকচ করে দেন বলে আদালত সূত্রে জানা গেছে।

এর আগে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিএনএ পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদনে ভুক্তভোগী শিশুর জন্ম দেওয়া নবজাতকের সঙ্গে অভিযুক্ত শিক্ষক সাগরের ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া গেছে বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। রাষ্ট্রপক্ষ এ প্রতিবেদনকে মামলার গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রমাণ হিসেবে উপস্থাপন করেছে। এ ছাড়া তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে।

 

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. নূরুল কবীর রুবেল গণমাধ্যমকে বলেন, মামলার রায়ের আগে গুরুত্বপূর্ণ বিচারিক প্রক্রিয়া হিসেবে বুধবার যুক্তিতর্ক শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষের সব নথিপত্র আদালতে উপস্থাপন করা হয়েছে। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছেন বলে তাঁরা মনে করেন। এ মামলায় আসামির সর্বোচ্চ শাস্তি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান গত ২৮ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর এবং তাঁর ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে (৩২) অভিযুক্ত করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, গত ২৩ এপ্রিল ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মদন থানায় শিক্ষক সাগরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এজাহারে অভিযোগ করা হয়, সাগর শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন। এর ফলে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং পরবর্তী সময়ে একটি সন্তানের জন্ম দেয়। মামলাটির রায় আগামী ১১ নভেম্বর ঘোষণা করার কথা রয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান মন্ত্রীর সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপান সম্পর্ক নতুন উচ্চতায় পৌছেছে

১

সাজেকের ফের গোলাগুলি, আতঙ্কে পর্যটকরা

২

মিরপুরে বাংলাদেশের ব্যাটিং ধস, ৮ উইকেটের জয় ওয়েস্ট ইন্ডিজের

৩

সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী

৪

রূপপুরে প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

৫

জাপানের সঙ্গে বঙ্গোপসাগর-সমুদ্রপথ নিয়ে কোনো আলোচনা হয়নি

৬

আড়াই বছর পর চাকরি হারালেন ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন

৭

নেত্রকোণা সীমান্তে ভারতীয় পণ্য জব্দ, আড়ালেই থাকছে কারবারিরা

৮

এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের এক মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ

৯

এইচএসসিতে শতভাগ পাস ১৩৯ শিক্ষাপ্রতিষ্ঠানে

১০

এইচএসসির ফল: কোন বোর্ডে পাসের হার কত

১১

এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউই

১২

প্রবাসী হত্যার আসামি গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ, ফুটবল খেলে প্রতিবাদ

১৩

হাজারো পুণ্যার্থীদের মোমের আলোয় আলোকিত গারো পাহাড়

১৪

মামলা তুলে না নেওয়ায় নারীর বসতঘরে আগুন, ভয়ে এলাকাছাড়া পরিবার

১৫

চায়না দুয়ারির ফাঁদে হাওড়ের মাছ, অভিযানেও মিলছে না সুফল

১৬

নেত্রকোনা • শতবর্ষী ধর্মপল্লী থেকে চুরি হওয়া সেই ৪০ কেজির ঘণ্টা উদ্ধার

১৭

সীমান্তে পুলিশের অভিযান, ১২ গরুসহ আটক দুই

১৮

আগামী গ্রীষ্মের আগেই ময়মনসিংহে লোডশেডিং কমার আশা জ্বালানিমন্ত্রীর

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের হুক ভেঙে বিচ্ছিন্ন বগি

২০
শিরোনামঃ
❮প্রধান মন্ত্রীর সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপান সম্পর্ক নতুন উচ্চতায় পৌছেছে❮সাজেকের ফের গোলাগুলি, আতঙ্কে পর্যটকরা❮মিরপুরে বাংলাদেশের ব্যাটিং ধস, ৮ উইকেটের জয় ওয়েস্ট ইন্ডিজের❮সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী❮রূপপুরে প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু❮জাপানের সঙ্গে বঙ্গোপসাগর-সমুদ্রপথ নিয়ে কোনো আলোচনা হয়নি❮আড়াই বছর পর চাকরি হারালেন ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন❮নেত্রকোণা সীমান্তে ভারতীয় পণ্য জব্দ, আড়ালেই থাকছে কারবারিরা❮এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের এক মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ❮এইচএসসিতে শতভাগ পাস ১৩৯ শিক্ষাপ্রতিষ্ঠানে