Hasan
৩০ অক্টোবর ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে কাভার্ড ভ্যানের চাপায় দুই বোনের মৃত্যু

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় আরবিয়া আক্তার (৮) ও রাবিয়া আক্তার (৬) নামে দুই বোন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার পশ্চিম তালদিঘী এলাকায় ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি নিয়ে চালক ঘটনাস্থল ত্যাগ করেন।

 

নিহত দুই শিশু পশ্চিম তালদিঘী এলাকার মোখলেসুর রহমান ফকির ও ফাতেমা আক্তার দম্পতির মেয়ে। আরবিয়া তালদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। রাবিয়া একই বিদ্যালয়ে প্রাক্-প্রাথমিক শ্রেণিতে পড়ত।

 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ফাতেমা আক্তার গৃহকর্মীর কাজ করেন। বৃহস্পতিবার সকালে তিনি কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় তাঁর দুই মেয়েও মায়ের সঙ্গে যায়। তালদিঘী মডেল মসজিদের সামনে পৌঁছে মা তাদের বাড়ি ফিরে যেতে বলেন। পরে দুই বোন মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় শেরপুরগামী একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দুই শিশুকে সড়কের পাশ দিয়ে হাঁটতে দেখা যায়। এ সময় পেছন থেকে আসা নীল ও হলুদ রঙের একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিয়ে চলে যায়।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাশিদ জানান, দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ড ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান মন্ত্রীর সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপান সম্পর্ক নতুন উচ্চতায় পৌছেছে

১

সাজেকের ফের গোলাগুলি, আতঙ্কে পর্যটকরা

২

মিরপুরে বাংলাদেশের ব্যাটিং ধস, ৮ উইকেটের জয় ওয়েস্ট ইন্ডিজের

৩

সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী

৪

রূপপুরে প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

৫

জাপানের সঙ্গে বঙ্গোপসাগর-সমুদ্রপথ নিয়ে কোনো আলোচনা হয়নি

৬

আড়াই বছর পর চাকরি হারালেন ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন

৭

নেত্রকোণা সীমান্তে ভারতীয় পণ্য জব্দ, আড়ালেই থাকছে কারবারিরা

৮

এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের এক মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ

৯

এইচএসসিতে শতভাগ পাস ১৩৯ শিক্ষাপ্রতিষ্ঠানে

১০

এইচএসসির ফল: কোন বোর্ডে পাসের হার কত

১১

এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউই

১২

প্রবাসী হত্যার আসামি গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ, ফুটবল খেলে প্রতিবাদ

১৩

হাজারো পুণ্যার্থীদের মোমের আলোয় আলোকিত গারো পাহাড়

১৪

মামলা তুলে না নেওয়ায় নারীর বসতঘরে আগুন, ভয়ে এলাকাছাড়া পরিবার

১৫

চায়না দুয়ারির ফাঁদে হাওড়ের মাছ, অভিযানেও মিলছে না সুফল

১৬

নেত্রকোনা • শতবর্ষী ধর্মপল্লী থেকে চুরি হওয়া সেই ৪০ কেজির ঘণ্টা উদ্ধার

১৭

সীমান্তে পুলিশের অভিযান, ১২ গরুসহ আটক দুই

১৮

আগামী গ্রীষ্মের আগেই ময়মনসিংহে লোডশেডিং কমার আশা জ্বালানিমন্ত্রীর

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের হুক ভেঙে বিচ্ছিন্ন বগি

২০
শিরোনামঃ
❮প্রধান মন্ত্রীর সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপান সম্পর্ক নতুন উচ্চতায় পৌছেছে❮সাজেকের ফের গোলাগুলি, আতঙ্কে পর্যটকরা❮মিরপুরে বাংলাদেশের ব্যাটিং ধস, ৮ উইকেটের জয় ওয়েস্ট ইন্ডিজের❮সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী❮রূপপুরে প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু❮জাপানের সঙ্গে বঙ্গোপসাগর-সমুদ্রপথ নিয়ে কোনো আলোচনা হয়নি❮আড়াই বছর পর চাকরি হারালেন ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন❮নেত্রকোণা সীমান্তে ভারতীয় পণ্য জব্দ, আড়ালেই থাকছে কারবারিরা❮এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের এক মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ❮এইচএসসিতে শতভাগ পাস ১৩৯ শিক্ষাপ্রতিষ্ঠানে