Author
২৪ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে জামাতার কুড়ালের আঘাতে শাশুড়ি নিহত

সংবাদদাতা : নেত্রকোনার দুর্গাপুরে পারিবারিক বিরোধের জেরে জামাতার কুড়ালের আঘাতে সাহারা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শাহেদ বিশ্বাস (৪৪) তাঁর মা ও তৃতীয় স্ত্রীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের ফুলপুর নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহারা খাতুন ওই গ্রামের মোতালেবের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুরের কাকৈরগড়া ইউনিয়নের আবুল কাশেম বিশ্বাসের ছেলে শাহেদ বিশ্বাসের সঙ্গে সাহারা খাতুনের মেয়ে কুলসুমার বিয়ে হয়। বিয়ের পর থেকে শাহেদ ঘরজামাই হিসেবে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। প্রায় দেড় বছর আগে তাঁর প্রথম স্ত্রী মারা যান। এরপর তিনি আরও দুটি বিয়ে করেন।

প্রথম স্ত্রীর ওয়ারিশি সম্পত্তির পাওনা নিয়ে শাহেদের সঙ্গে শাশুড়ি সাহারা খাতুনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শনিবার রাতে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাহারা খাতুনকে কুড়াল দিয়ে আঘাত ও গলা টিপে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর স্থানীয়রা শাহেদ বিশ্বাসকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহেদ বিশ্বাসের মা শাহেরা খাতুন (৫৫) ও তাঁর তৃতীয় স্ত্রী তাসলিমা আক্তারকেও (২৭) আটক করে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডের মূল অভিযুক্তসহ আরও দুজনকে আটক করেছে। তাঁদের থানায় নেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হচ্ছে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ওসি আরও বলেন, মরদেহের পাশ থেকে একটি কুড়াল উদ্ধার করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিসিসি শ্রমবাজারে দক্ষ জনশক্তির চাহিদা, মানবসম্পদ উন্নয়নে জোর

মির্জা আব্বাস সংসদে এলেন হুইলচেয়ারে, দিলেন আবেগঘন বক্তৃতা

ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রেসক্লাবে বৃদ্ধা মা

কটিয়াদীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে জলাবদ্ধতা নিরসনে এমপির চিঠি

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য দেড় কোটি টাকার স্কুল ভবন ৬ বছরেও ব্যবহৃত হয়নি

কলমাকান্দায় আগুনে পুড়ল ছয় দোকান

মোহনগঞ্জ পাবলিক হাই স্কুলে এডহক কমিটির সভাপতিকে বরণ

মোহনগঞ্জে চিকাডুবি হাওরে বাঁধের ব্লক নিয়ে তোলপাড়

কেন্দুয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

১০

গফরগাঁওয়ে আগুনে চার দোকান পুড়ে ছাই

১১

পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে নিজের গলা কেটেছেন এক বৃদ্ধ

১২

ঝিনাইগাতীতে সিসি সড়ক নির্মাণে সীমান্তবাসীর স্বস্তি

১৩

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

১৪

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় পরিবর্তনের নির্দেশ আদালতের, কারণ কী

১৫

সপ্তাহে ২ দিন ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি

১৬

কটিয়াদীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার

১৭

রৌহাডুবি বিলে স্নিগ্ধতা ছড়াচ্ছে

১৮

প্রতিনিয়ত ধরা পড়ছে চোরাচালান ধরাছোঁয়ার বাইরে চক্রের সদস্যরা

১৯

মমেক হাসপাতাল ।। লিফট অচল রেখে কোটি টাকা আত্মসাৎ, রোগীদের ভোগান্তি

২০
শিরোনামঃ
জিসিসি শ্রমবাজারে দক্ষ জনশক্তির চাহিদা, মানবসম্পদ উন্নয়নে জোরমির্জা আব্বাস সংসদে এলেন হুইলচেয়ারে, দিলেন আবেগঘন বক্তৃতাছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রেসক্লাবে বৃদ্ধা মাকটিয়াদীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে জলাবদ্ধতা নিরসনে এমপির চিঠিদৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য দেড় কোটি টাকার স্কুল ভবন ৬ বছরেও ব্যবহৃত হয়নিকলমাকান্দায় আগুনে পুড়ল ছয় দোকানমোহনগঞ্জ পাবলিক হাই স্কুলে এডহক কমিটির সভাপতিকে বরণমোহনগঞ্জে চিকাডুবি হাওরে বাঁধের ব্লক নিয়ে তোলপাড়কেন্দুয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়