Author
২৪ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিনাইগাতী বিএনপির সভায় সংগঠন শক্তিশালী করার তাগিদ

ঝিনাইগাতী প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাধারণ সভা প্রায় নয় মাস পর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার আহাম্মদনগর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাজাহান আকন্দের সভাপতিত্বে এবং সদস্যসচিব লুৎফর রহমানের সঞ্চালনায় সভাটি বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে।

সভা শুরুর আগে প্রয়াত বিএনপি নেতাদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল।

সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যরা নিজ নিজ এলাকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং দলকে আরও সংগঠিত করার বিষয়ে বক্তব্য দেন। এ সময় প্রধান অতিথি তাঁদের বক্তব্য ও বিভিন্ন সমস্যা শোনেন। পাশাপাশি উপজেলায় কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সমস্যার কথাও শোনেন তিনি।

সভা শেষে মাহমুদুল হক রুবেল বলেন, ধৈর্য ধরুন। সবেমাত্র আমি এমপি হয়েছি, চার মাস অতিবাহিত হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামের রাস্তাঘাটের কাজ করা হবে। একই সঙ্গে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে।

সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যরা ছাড়াও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দা

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

পানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যু

পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশ

শুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্স

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ

১০

খালিয়াজুরীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১১

মোহনগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

১২

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ গ্রেপ্তার ৪

১৩

কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

১৪

ঝিনাইগাতীতে জন্মাষ্টমী পালিত

১৫

সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন: তথ্য প্রতিমন্ত্রী

১৬

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৭

ভালুকায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

২০
শিরোনামঃ
পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দাধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রীজরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবাপানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যুপেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশশুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্সগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রীমিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীমপ্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ