শেরপুরে মাসিক রাজস্ব সভা (আগস্ট ২০২৬) অনুষ্ঠিত হয়। ২৩ আগষ্ঠ রবিবার জেলা প্রশাসকের কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয় ।
জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন সভাপতিত্ব উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, জেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি)বৃন্দ, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং জেলার বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভায় মাসিক ভূমি উন্নয়ন কর আদায়ের অগ্রগতি, খাস জমি বন্দোবস্ত ও পুনরুদ্ধার কার্যক্রম, ভূমিসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিতকরণসহ ভূমি ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সরকারি ভূমি সংরক্ষণ, রাজস্ব আদায় বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, জনবান্ধব ও কার্যকর করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।