Author
২৪ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় কিশোরী অপহরণ ধর্ষণ মামলায় জনি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট : নেত্রকোনার কেন্দুয়ায় এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের মামলায় সহায়তাকারী হিসেবে অভিযুক্ত জনি (২০) নামের এক যুবককে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। একই অভিযানে অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

শুক্রবার (২২ আগস্ট) রাতে র‌্যাব-১৪, ময়মনসিংহ সদর কোম্পানির একটি দল র‌্যাব-১, উত্তরা ঢাকা সদর কোম্পানির সহযোগিতায় রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে জনিকে গ্রেপ্তার ও কিশোরীকে উদ্ধার করে।

র‌্যাবের তথ্যমতে, উদ্ধার হওয়া কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রধান আসামি রনি (২২) ও তার সহযোগীরা ওই কিশোরীকে বিয়ের প্রস্তাব দিলে তার পরিবার তা প্রত্যাখ্যান করে। এরপর তাকে অপহরণের পরিকল্পনা করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, গত ২০ আগস্ট ২০২৫ সকালে কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে কিশোরীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রধান আসামি রনি তাকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় কিশোরীর ভাই বাদী হয়ে কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটি ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর দায়ের করা হয়। মামলার নম্বর ০৫। এতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৯(১)/৩০ ধারায় অভিযোগ আনা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব জানায়, মামলা হওয়ার পর থেকেই আসামিদের গ্রেপ্তার এবং কিশোরীকে উদ্ধারে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বসুন্ধরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মামলার এজাহারভুক্ত সহায়তাকারী হিসেবে অভিযুক্ত জনিকে গ্রেপ্তার করা হয় এবং কিশোরীকে উদ্ধার করা হয় বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

র‌্যাব আরও জানায়, উদ্ধার হওয়া কিশোরীকে নিরাপদ হেফাজতে দেওয়া হয়েছে। গ্রেপ্তার জনির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দা

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

পানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যু

পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশ

শুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্স

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ

১০

খালিয়াজুরীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১১

মোহনগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

১২

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ গ্রেপ্তার ৪

১৩

কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

১৪

ঝিনাইগাতীতে জন্মাষ্টমী পালিত

১৫

সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন: তথ্য প্রতিমন্ত্রী

১৬

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৭

ভালুকায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

২০
শিরোনামঃ
পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দাধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রীজরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবাপানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যুপেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশশুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্সগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রীমিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীমপ্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ