Author
২৪ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বারহাট্টায় মাদক অভিযোগের পরও ‘অন্য’ ধারায় তিনজন আদালতে

বারহাট্টা প্রতিনিধি : নেত্রকোনার বারহাট্টায় এক নারীসহ তিনজনকে মাদক সেবনের অভিযোগে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। তবে পুলিশ জানিয়েছে, মাদক সংক্রান্ত অভিযোগে নয়, দণ্ডবিধির ২৯০ ধারায় ‘অসামাজিক কাজে লিপ্ত’ থাকার অভিযোগে তাদের আদালতে পাঠানো হয়েছে।

শনিবার (২২ আগস্ট) ভোররাত ৩টার দিকে উপজেলার আসমা ইউনিয়নের মনাষ গ্রামের অন্তু মিয়ার ফিশারির পাড়ে একটি টিনশেড ঘর থেকে স্থানীয়রা ওই তিনজনকে আটক করেন। পরে তাদের বারহাট্টা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-কলমাকান্দা উপজেলার আজগর আলীর মেয়ে খুকুমণি (২৬), বারহাট্টা উপজেলার আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল মুমেন (২৮) এবং কলমাকান্দা উপজেলার সিকিম আলীর ছেলে কবির মিয়া (২৭)।

স্থানীয়দের দাবি, ওই টিনশেড ঘরে তারা মাদক সেবন করছিলেন। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনের ধারণ করা একটি ভিডিওতেও খুকুমণিকে মাদক সেবনের বিষয়ে বক্তব্য দিতে দেখা গেছে বলে স্থানীয়রা জানান। তবে ভিডিওটির বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

স্থানীয়দের দাবি, খুকুমণি ভিডিওতে নিজেকে নিয়মিত মাদকসেবী হিসেবে উল্লেখ করেন এবং জানান, আব্দুল মুমেনের সঙ্গে তার আগে থেকেই পরিচয় রয়েছে। মুমেনের বন্ধু কবিরের সঙ্গে সেখানে যাওয়ার পর মুমেন চারটি ইয়াবা বের করে দিলে তারা সেগুলো সেবন করেন বলেও তিনি দাবি করেন। এ সময় হানিফ মিয়া নামে আরও একজন সেখান থেকে পালিয়ে যান বলে ভিডিওতে দাবি করা হয়েছে।

এ ছাড়া আব্দুল মুমেনের কাছ থেকে মাদক সরবরাহের বিষয়ে এলাকাবাসীর সামনে বক্তব্য নেওয়া হয়েছে বলেও স্থানীয়রা দাবি করেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি সদস্য নাজমুল হুদা (ময়না মেম্বার) বলেন, খবর পেয়ে তিনি থানায় জানান। পরে তিনজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এলাকায় মাদকসেবীদের এমন কর্মকাণ্ড বন্ধে স্থানীয়দের নিয়ে সভা করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

প্রত্যক্ষদর্শী তামিম খন্দকার বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে তিনজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে দাবি করেন। তাঁর ভাষ্য, আব্দুল মুমেন প্রায়ই ওই টিনশেড ঘরে বহিরাগতদের নিয়ে আসতেন।

আরেক প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে চারজন ছিলেন বলে তাঁরা দেখতে পান। স্থানীয়রা সেখানে গেলে হানিফ মিয়া পালিয়ে যান। পরে এক নারীসহ তিনজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

এ বিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দামকে মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বক্তব্য জানতে চাওয়া হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি। পরে মাদক মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বার্তায় জানান, আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

বারহাট্টা থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান বলেন, এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে একটি টিনশেড ঘর থেকে তিনজনকে আটক করা হয়। পরে তাদের অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দণ্ডবিধির ২৯০ ধারায় আদালতে পাঠানো হয়েছে।

মাদক সেবনের অভিযোগ ও মাদকের আলামত থাকার দাবি প্রসঙ্গে জানতে চাইলে এসআই মেহেদী হাসান বলেন, আমরা ওই রকম কোনো আলামত পাইনি।

তবে স্থানীয়দের অভিযোগ, মাদক সেবনের বিষয়ে ভিডিওতে বক্তব্য এবং মাদকের আলামত থাকার দাবি থাকা সত্ত্বেও মাদকসংক্রান্ত ধারায় মামলা না হওয়ায় তাদের মধ্যে প্রশ্ন ও ক্ষোভ তৈরি হয়েছে। এ ঘটনার বিষয়ে পুলিশের আইনগত পদক্ষেপ ও তদন্ত প্রক্রিয়া স্বচ্ছভাবে যাচাই করার দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দা

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

পানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যু

পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশ

শুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্স

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ

১০

খালিয়াজুরীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১১

মোহনগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

১২

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ গ্রেপ্তার ৪

১৩

কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

১৪

ঝিনাইগাতীতে জন্মাষ্টমী পালিত

১৫

সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন: তথ্য প্রতিমন্ত্রী

১৬

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৭

ভালুকায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

২০
শিরোনামঃ
পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দাধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রীজরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবাপানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যুপেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশশুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্সগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রীমিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীমপ্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ