Author
৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন: তথ্য প্রতিমন্ত্রী

কেন্দুয়া প্রতিনিধি: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সাংবাদিকরা বর্তমানে যে স্বাধীনতা ভোগ করছেন, এর আগে এতটা স্বাধীনতা ভোগ করেননি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকরা সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন। এতে কারও বাধা নেই। দেশ ও জনগণের স্বার্থে সরকারের ভুল-ত্রুটিও সাংবাদিকরা তুলে ধরবেন এটাই স্বাভাবিক।

তিনি আরও বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে এমন কিছু লেখা উচিত নয়, যার কারণে দেশের ক্ষতি হয়। এ ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহিতার শামিল হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

ইয়াসের খান চৌধুরী বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করাই প্রকৃত সাংবাদিকদের দায়িত্ব। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় আর্থিক সহযোগিতা আরও বাড়ানো হবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী এবং ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম।

এ সময় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি সুনীল পোদ্দার, অর্থ সম্পাদক মতিউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাখাল বিশ্বাস, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক দিল বাহার খান, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল, সদস্য মজিবুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনস্বার্থে বিরোধী দলের উচিত লংমার্চ কর্মসূচিই প্রত্যাহার করা: প্রিন্স

চুরি ঢাকতে গোপনে ওষুধ পুড়ান স্টোর কিপার, তদন্তে দোষ স্বীকার

ত্রিশালে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ২১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কেন্দুয়ায় ‘কেন্দুয়া ডিজিটাল ল্যাব’-এর যাত্রা শুরু, উদ্বোধন করলেন এমপি হিলালী

নান্দাইলে ১৪৪ ধারা ভেঙে জমি দখলের চেষ্টা, নির্মাণকাজ বন্ধ করল পুলিশ

ফ্যাসিস্টরা নানা পাঁয়তারা করছে, বট বাহিনী অপতথ্য ছড়াচ্ছে: এমপি মাজেদ

স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর

শেরপুরে হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে

খেলাধুলা শুধু দর্শকদের আনন্দ বা বিনোদন দেয় না, সুষ্ঠু স্বাভাবিক জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে —-ডাঃ মোঃ আনোয়ারুল হক এমপি

পূর্বধলায় রাস্তার পাশে পুকুর, ভাঙছে সড়ক, মেরামতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা

১০

বারহাট্টায় ছুটির দিনে বই সরানো নিয়ে রহস্য

১১

ময়মনসিংহ আউটার স্টেডিয়ামে শহর প্রতিরক্ষা দলের নতুন কমিটি

১২

বরযাত্রীদের সঙ্গে মিষ্টির টাকা নিয়ে সংঘর্ষে আহত ৫০

১৩

চলন্ত ট্রেনে ছিনতাইয়ের অভিযোগ দুই যুবকের কারাদণ্ড

১৪

ডেঙ্গু রোগীর চাপে ময়মনসিংহ মেডিকেল

১৫

মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষকসহ গ্রেপ্তার ৫

১৬

ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপের চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ

১৭

কেন্দুয়ায় আধুনিক রোগ নির্ণয় সেবার নতুন উদ্যোগ

১৮

দুর্গাপুরে ১৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৯

ঝিনাইগাতীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা

২০
শিরোনামঃ
জনস্বার্থে বিরোধী দলের উচিত লংমার্চ কর্মসূচিই প্রত্যাহার করা: প্রিন্সচুরি ঢাকতে গোপনে ওষুধ পুড়ান স্টোর কিপার, তদন্তে দোষ স্বীকারত্রিশালে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ২১৪ শিক্ষার্থীকে সংবর্ধনাকেন্দুয়ায় ‘কেন্দুয়া ডিজিটাল ল্যাব’-এর যাত্রা শুরু, উদ্বোধন করলেন এমপি হিলালীনান্দাইলে ১৪৪ ধারা ভেঙে জমি দখলের চেষ্টা, নির্মাণকাজ বন্ধ করল পুলিশফ্যাসিস্টরা নানা পাঁয়তারা করছে, বট বাহিনী অপতথ্য ছড়াচ্ছে: এমপি মাজেদস্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীরশেরপুরে হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছেখেলাধুলা শুধু দর্শকদের আনন্দ বা বিনোদন দেয় না, সুষ্ঠু স্বাভাবিক জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ----ডাঃ মোঃ আনোয়ারুল হক এমপিপূর্বধলায় রাস্তার পাশে পুকুর, ভাঙছে সড়ক, মেরামতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা