Author
৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ গ্রেপ্তার ৪

ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৭৭ বোতল বিদেশি মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি হাইএস গাড়ি জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪। এ সময় মাদক পরিবহনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের তথ্যমতে, ৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহের একটি দল ত্রিশাল থানার দরিরামপুর বাজারসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে একটি সন্দেহভাজন হাইএস গাড়িতে তল্লাশি চালায়। এ সময় গাড়ির ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৬৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় অবৈধভাবে মাদক পরিবহনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন-নেত্রকোনা জেলার মোঃ জুবায়েদ (১৯), মোঃ হারুন রশিদ (২৪) ও মোঃ জুবায়ের (২০)। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত হাইএস গাড়িটিও জব্দ করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

এর আগে ৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে র‌্যাবের অপর একটি দল ময়মনসিংহ কোতোয়ালী থানার ঢাকা বাইপাস মোড়সংলগ্ন পাকা সড়কে পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় ১০ বোতল বিদেশি মদসহ নেত্রকোনা জেলার নিরব ঋষি (২৯) নামের একজনকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানায়।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে ময়মনসিংহ ও আশপাশের এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়ায় প্রমাণের বিষয়টি নির্ধারিত হবে।

র‌্যাব-১৪ আরও জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনস্বার্থে বিরোধী দলের উচিত লংমার্চ কর্মসূচিই প্রত্যাহার করা: প্রিন্স

চুরি ঢাকতে গোপনে ওষুধ পুড়ান স্টোর কিপার, তদন্তে দোষ স্বীকার

ত্রিশালে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ২১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কেন্দুয়ায় ‘কেন্দুয়া ডিজিটাল ল্যাব’-এর যাত্রা শুরু, উদ্বোধন করলেন এমপি হিলালী

নান্দাইলে ১৪৪ ধারা ভেঙে জমি দখলের চেষ্টা, নির্মাণকাজ বন্ধ করল পুলিশ

ফ্যাসিস্টরা নানা পাঁয়তারা করছে, বট বাহিনী অপতথ্য ছড়াচ্ছে: এমপি মাজেদ

স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর

শেরপুরে হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে

খেলাধুলা শুধু দর্শকদের আনন্দ বা বিনোদন দেয় না, সুষ্ঠু স্বাভাবিক জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে —-ডাঃ মোঃ আনোয়ারুল হক এমপি

পূর্বধলায় রাস্তার পাশে পুকুর, ভাঙছে সড়ক, মেরামতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা

১০

বারহাট্টায় ছুটির দিনে বই সরানো নিয়ে রহস্য

১১

ময়মনসিংহ আউটার স্টেডিয়ামে শহর প্রতিরক্ষা দলের নতুন কমিটি

১২

বরযাত্রীদের সঙ্গে মিষ্টির টাকা নিয়ে সংঘর্ষে আহত ৫০

১৩

চলন্ত ট্রেনে ছিনতাইয়ের অভিযোগ দুই যুবকের কারাদণ্ড

১৪

ডেঙ্গু রোগীর চাপে ময়মনসিংহ মেডিকেল

১৫

মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষকসহ গ্রেপ্তার ৫

১৬

ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপের চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ

১৭

কেন্দুয়ায় আধুনিক রোগ নির্ণয় সেবার নতুন উদ্যোগ

১৮

দুর্গাপুরে ১৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৯

ঝিনাইগাতীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা

২০
শিরোনামঃ
জনস্বার্থে বিরোধী দলের উচিত লংমার্চ কর্মসূচিই প্রত্যাহার করা: প্রিন্সচুরি ঢাকতে গোপনে ওষুধ পুড়ান স্টোর কিপার, তদন্তে দোষ স্বীকারত্রিশালে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ২১৪ শিক্ষার্থীকে সংবর্ধনাকেন্দুয়ায় ‘কেন্দুয়া ডিজিটাল ল্যাব’-এর যাত্রা শুরু, উদ্বোধন করলেন এমপি হিলালীনান্দাইলে ১৪৪ ধারা ভেঙে জমি দখলের চেষ্টা, নির্মাণকাজ বন্ধ করল পুলিশফ্যাসিস্টরা নানা পাঁয়তারা করছে, বট বাহিনী অপতথ্য ছড়াচ্ছে: এমপি মাজেদস্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীরশেরপুরে হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছেখেলাধুলা শুধু দর্শকদের আনন্দ বা বিনোদন দেয় না, সুষ্ঠু স্বাভাবিক জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ----ডাঃ মোঃ আনোয়ারুল হক এমপিপূর্বধলায় রাস্তার পাশে পুকুর, ভাঙছে সড়ক, মেরামতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা