Author
৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোহনগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। ধর্মীয় বিশ্বাস অনুসারে, প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে অত্যাচারী কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম হয়। অত্যাচার ও অন্যায়ের হাত থেকে সাধুজনকে রক্ষা এবং সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠাই ছিল তাঁর আবির্ভাবের মূল উদ্দেশ্য। শিষ্টের পালন ও দুষ্টের দমন ছিল তাঁর অন্যতম ব্রত।

শুভ জন্মাষ্টমীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোহনগঞ্জ উপজেলা শাখার সভাপতি সেলিম কার্ণায়েন।

এ সময় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মোহনগঞ্জ উপজেলা সভাপতি মিহির গোস্বামী, সাধারণ সম্পাদক মধু গোস্বামী, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি অমল সরকার, সাধারণ সম্পাদক বিমল পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি নিবারণ সাহা, সহসভাপতি বিপ্লব কুমার রায়, সাধারণ সম্পাদক গৌতম রায়, সহসাধারণ সম্পাদক বিলাস বণিক ও বিকাশ দাস, পৌর শাখার সভাপতি দীপক বণিক এবং সাধারণ সম্পাদক অখিল সরকারসহ সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধর্মীয় আচার-অনুষ্ঠান, আলোচনা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনস্বার্থে বিরোধী দলের উচিত লংমার্চ কর্মসূচিই প্রত্যাহার করা: প্রিন্স

চুরি ঢাকতে গোপনে ওষুধ পুড়ান স্টোর কিপার, তদন্তে দোষ স্বীকার

ত্রিশালে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ২১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কেন্দুয়ায় ‘কেন্দুয়া ডিজিটাল ল্যাব’-এর যাত্রা শুরু, উদ্বোধন করলেন এমপি হিলালী

নান্দাইলে ১৪৪ ধারা ভেঙে জমি দখলের চেষ্টা, নির্মাণকাজ বন্ধ করল পুলিশ

ফ্যাসিস্টরা নানা পাঁয়তারা করছে, বট বাহিনী অপতথ্য ছড়াচ্ছে: এমপি মাজেদ

স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর

শেরপুরে হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে

খেলাধুলা শুধু দর্শকদের আনন্দ বা বিনোদন দেয় না, সুষ্ঠু স্বাভাবিক জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে —-ডাঃ মোঃ আনোয়ারুল হক এমপি

পূর্বধলায় রাস্তার পাশে পুকুর, ভাঙছে সড়ক, মেরামতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা

১০

বারহাট্টায় ছুটির দিনে বই সরানো নিয়ে রহস্য

১১

ময়মনসিংহ আউটার স্টেডিয়ামে শহর প্রতিরক্ষা দলের নতুন কমিটি

১২

বরযাত্রীদের সঙ্গে মিষ্টির টাকা নিয়ে সংঘর্ষে আহত ৫০

১৩

চলন্ত ট্রেনে ছিনতাইয়ের অভিযোগ দুই যুবকের কারাদণ্ড

১৪

ডেঙ্গু রোগীর চাপে ময়মনসিংহ মেডিকেল

১৫

মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষকসহ গ্রেপ্তার ৫

১৬

ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপের চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ

১৭

কেন্দুয়ায় আধুনিক রোগ নির্ণয় সেবার নতুন উদ্যোগ

১৮

দুর্গাপুরে ১৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৯

ঝিনাইগাতীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা

২০
শিরোনামঃ
জনস্বার্থে বিরোধী দলের উচিত লংমার্চ কর্মসূচিই প্রত্যাহার করা: প্রিন্সচুরি ঢাকতে গোপনে ওষুধ পুড়ান স্টোর কিপার, তদন্তে দোষ স্বীকারত্রিশালে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ২১৪ শিক্ষার্থীকে সংবর্ধনাকেন্দুয়ায় ‘কেন্দুয়া ডিজিটাল ল্যাব’-এর যাত্রা শুরু, উদ্বোধন করলেন এমপি হিলালীনান্দাইলে ১৪৪ ধারা ভেঙে জমি দখলের চেষ্টা, নির্মাণকাজ বন্ধ করল পুলিশফ্যাসিস্টরা নানা পাঁয়তারা করছে, বট বাহিনী অপতথ্য ছড়াচ্ছে: এমপি মাজেদস্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীরশেরপুরে হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছেখেলাধুলা শুধু দর্শকদের আনন্দ বা বিনোদন দেয় না, সুষ্ঠু স্বাভাবিক জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ----ডাঃ মোঃ আনোয়ারুল হক এমপিপূর্বধলায় রাস্তার পাশে পুকুর, ভাঙছে সড়ক, মেরামতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা